নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
বরগুনার তালতলীতে মসজিদ নিয়ে দুশ্চিন্তা,মানবিক সহায়তার আহ্বান মুসুল্লিদের

বরগুনার তালতলীতে মসজিদ নিয়ে দুশ্চিন্তা,মানবিক সহায়তার আহ্বান মুসুল্লিদের

প্রকাশিতঃ

তালতলী উপজেলা প্রতিনিধি:

 

বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের ইদুপাড়া টেংরা গিরি ইকো পার্কের সামনে অবস্থিত ইদুপাড়া  মোতালেব মাস্টার বাড়ি জামে মসজিদটি বর্তমানে অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় রয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে মসজিদটির উপরের টিনের ছাউনি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। ফলে প্রখর রোদ কিংবা বৃষ্টির সময় মুসল্লিদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

 

স্থানীয় মুসল্লিরা জানান, প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের সময় রোদে পুড়ে কিংবা বৃষ্টিতে ভিজে নামাজ পড়তে হয়। সামনে বর্ষাকাল ঘনিয়ে আসছে। এখনই মসজিদটির সংস্কার কাজ শুরু না হলে শত শত মুসল্লির নিয়মিত নামাজ আদায় অনিশ্চিত হয়ে পড়বে।

 

স্থানীয় ছাত্রদল কর্মী জহুরুল ইসলাম অমি মসজিদের বেহাল অবস্থার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করলে দেশ ও প্রবাস থেকে অনেকেই সহানুভূতি প্রকাশ করেন এবং কেউ কেউ আর্থিক সহায়তাও পাঠাতে শুরু করেছেন। তবে আপাতত মসজিদের ছাউনি ও প্রাথমিক সংস্কার কাজ শুরু করতে প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার প্রয়োজন।

 

জহুরুল ইসলাম অমি বলেন,আমাদের ইদুপাড়া জামে মসজিদ শুধু স্থানীয় মুসল্লিদের নয় টেংরা গিরি ইকো পার্কে ঘুরতে আসা পর্যটকরাও এখানে নামাজ আদায় করেন। কিন্তু ছাউনি না থাকায় নামাজ পড়তে খুব কষ্ট হয়। বিশেষ করে রমজান মাসে মুসল্লিদের কষ্ট আরও বেড়ে যায়। আমি দেশ-বিদেশের সকল মুসলমান ভাইবোনদের কাছে সহযোগিতার আবেদন জানাচ্ছি। রমজানের এই বরকতময় মাসে দান করলে আল্লাহ নিশ্চয়ই উত্তম প্রতিদান দেবেন।

 

মসজিদের ইমাম মোঃ শহিদুল ইসলাম বলেন,আমরা প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি। কিন্তু মসজিদের উপরের ছাউনি না থাকায় মুসল্লিদের অনেক কষ্ট হয়। সামনে রোদ ও বর্ষাকাল কীভাবে নামাজ আদায় হবে,তা একমাত্র আল্লাহই জানেন। রমজান মাসে যারা দান করবেন, আল্লাহ তাআলা তাদের গুনাহ মাফ করে দিতে পারেন। আমরা সকলের সহযোগিতা কামনা করছি।

 

স্থানীয় যুবক সিদ্দিকুর রহমান বলেন,দীর্ঘদিন ধরে মসজিদটির এই অবস্থা। এখন পর্যন্ত সরকারি কোনো অনুদান পাওয়া যায়নি। আমি তালতলী উপজেলা প্রশাসন ও মাননীয় সংসদ সদস্যের কাছে অনুরোধ জানাই—মসজিদটির সংস্কারে দ্রুত উদ্যোগ নেওয়ার জন্য। বর্ষার আগে সংস্কার না হলে স্থানীয় শত শত মুসল্লি নামাজ আদায় করতে পারবেন না।ধর্মপ্রাণ মুসল্লিদের বিশ্বাস, মানুষের সম্মিলিত প্রচেষ্টা ও দানের মাধ্যমে খুব দ্রুতই আল্লাহর ঘরটি আবার সুন্দর ও নিরাপদ হয়ে উঠতে পারে।

 

রমজানের এই পবিত্র মাসে একটি দান হতে পারে অসংখ্য নামাজের সওয়াবের অংশীদার হওয়ার সুযোগ।

আসুন আল্লাহর ঘর রক্ষায় এগিয়ে আসি।আপনার সামান্য সহযোগিতাই হতে পারে ইদুপাড়া জামে মসজিদের পুনর্গঠনের বড় অবলম্বন।মসজিদে সহযোগিতার জন্য বিকাশ নাম্বার +880 1770-466244 সকলে মসজিদের নির্মাণ কাজে এগিয়ে আসুন

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!