নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু 
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন
Next
Prev
প্রচ্ছদ
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন

নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন

প্রকাশিতঃ

ভাঙ্গা কেলেঙ্কারির জেরে এসআই মিলন হাওলাদার ক্লোজড, পুলিশের ভাবমূর্তি প্রশ্নের

অনৈতিক সম্পর্ক, প্রতারণা হুমকির অভিযোগতদন্তের আগেইরফাদফা’, পরে সমালোচনায় প্রশাসনের নড়াচড়া

নিজস্ব প্রতিবেদক :

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, বিয়ের প্রলোভন ও প্রতারণার গুরুতর অভিযোগে অভিযুক্ত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিলন কুমার হাওলাদারকে অবশেষে ক্লোজড (পুলিশ লাইনে সংযুক্ত) করা হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় তাকে নারায়ণগঞ্জ সদর থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে পাঠানো হয়।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর ব্যাপক সমালোচনা তৈরি হলে এ পদক্ষেপ নেয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ঘটনার সূত্রপাত ভাঙ্গা উপজেলা এলাকায়, যেখানে এক নারী অভিযোগ করেন—জমি-সংক্রান্ত একটি মামলার তদন্তের সূত্রে পরিচয়ের পর এসআই মিলন কুমার তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন শারীরিক সম্পর্ক স্থাপন করেন।

শুধু তাই নয়, ভুক্তভোগীর দাবি অনুযায়ী, এই সম্পর্কের কারণে তার সংসার ভেঙে যায় এবং অন্তঃসত্ত্বা হলে প্রতারণার মাধ্যমে গর্ভপাত করানো হয়।

রোববার দিবাগত রাতে স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত এসআইকে আটক করে থানায় নেয়া হলেও, অভিযোগ উঠেছে—পরে রহস্যজনকভাবে ‘সমঝোতা’ দেখিয়ে সোমবার সকালে  ছেড়ে দেওয়া হয়। এই ঘটনাকে ঘিরে পুলিশের ভূমিকা নিয়ে জনমনে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।

আরও চাঞ্চল্যকর বিষয় হলো, অভিযুক্তের স্ত্রীকে নারায়ণগঞ্জ থেকে ডেকে এনে গভীর রাতে ভাঙ্গা  থানায় হাজির করা হয়। সেখানে স্বামীর বিরুদ্ধে অভিযোগ শুনে তিনি প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন। পুরো ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন তোলে।

ভুক্তভোগী নারী অভিযোগ করেন, ছাড়া পাওয়ার পরও এসআই মিলন কুমার তাকে বিভিন্নভাবে হুমকি দিয়েছেন এবং আপত্তিকর মন্তব্য করেছেন।

এমনকি কয়েকজন সাংবাদিককেও মামলা দিয়ে হয়রানির হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এদিকে, অভিযুক্ত এসআই সকল অভিযোগ অস্বীকার করেছেন।

তবে ভাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, এটি মূলত “প্রেমঘটিত বিষয়”, এবং উভয় পক্ষের সমঝোতার ভিত্তিতে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল।

তবে প্রশ্ন উঠেছে—একজন দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে যদি প্রতারণা, শারীরিক শোষণ ও হুমকির মতো গুরুতর অভিযোগ ওঠে, তাহলে তা কীভাবে “প্রেমঘটিত বিষয়” হিসেবে হালকাভাবে দেখা হয় ?

বিশ্লেষকরা বলছেন, এই ঘটনায় শুধু একজন কর্মকর্তার নৈতিক বিচ্যুতি নয়, বরং আইন প্রয়োগকারী সংস্থার জবাবদিহিতা ও পেশাগত নীতির বড় ধরনের সংকট সামনে এসেছে।

অভিযোগ উঠেছে, প্রভাব খাটিয়ে মামলা এড়ানোর চেষ্টা এবং ভুক্তভোগীকে চাপে রাখার প্রবণতা—আইনের শাসনের জন্য মারাত্মক হুমকি।

অবশেষে সমালোচনার মুখে প্রশাসন তাকে ক্লোজড করলেও, এখনো পর্যন্ত কোনো বিভাগীয় তদন্ত বা ফৌজদারি মামলা দায়েরের স্পষ্ট অগ্রগতি দেখা যায়নি।

এমন ঘটনার পর বিশ্বস্ত একাধিক সূত্র থেকে জানা যায় নারায়ণগঞ্জ সদর থানার সেকেন্ড অফিসার ও ওসির ক্যাশিয়ার দাবি করা এ মিলন হাওলাদার শহরের আমলাপাড়ার এক নারীর সাথে নানা কৌশলে ঘৃণ্য কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন।

সুশীল সমাজের প্রশ্ন—
শুধু ক্লোজড করলেই কি দায় শেষ, নাকি প্রকৃত বিচার নিশ্চিত হবে?

এই প্রশ্নের উত্তরই এখন খুঁজছে সাধারণ মানুষ।

সুত্র: এনএনইউ২৪.কম

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!