নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
সিদ্ধিরগঞ্জে এনসিপির দুই নেতার ওপর হামলা, থানায় অভিযোগ

সিদ্ধিরগঞ্জে এনসিপির দুই নেতার ওপর হামলা, থানায় অভিযোগ

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতার ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১১ মার্চ) রাত ১১টায় নাসিক ১ নম্বর ওয়ার্ডে এ হামলার ঘটনা ঘটে।
হামলার শিকাররা হলেন- নারায়ণগঞ্জ জেলা যুবশক্তির মুখ্য সংগঠক রাইসুল ইসলাম ও নারায়ণগঞ্জ সদর উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী সাগর মল্লিক।
এ ঘটনায় হামলার শিকার সাগর মল্লিক (২৮) বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।
এ ঘটনায় অভিযুক্তরা হলেন- রবিন ওরফে বাংলা রবিন (২৮), জন্টু (২৯), ফরহাদ (২২), মো. সোহেল (৩০), মো. আলী (২৯), নাজমুল (২৩), আল আমিন (২২) জাকির (৩৫) জাহাঙ্গীর (৩৫), কিরন (৪০), আমির হোসেন (২৯)।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, হামলার শিকার দুই এনসিপি নেতা কামাল মিয়া নামক এক দোকানির চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। তারা একে অন্যে বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে আলাপচারিতায় অভিযুক্ত হামলাকারীরা এনসিপি নেতাদের নিয়ে উসকানিমূলক কথাবার্তা বলেন। একপর্যায়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হলে অভিযুক্তরা ও অজ্ঞাত আরও ৮-১০ জন সংঘবদ্ধ হয়ে হামলা চালান।
এ বিষয়ে হামলার শিকার সাগর মল্লিক বলেন, আমরা বর্তমান সরকারের বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের মধ্যে কথাবার্তা বলছিলাম। এসময় হামলাকারীরা আমাদের পাশে বসে আড্ডা দিচ্ছিলেন ও তারা আমাদেরকে বিভিন্ন উসকানিমূলক কথাবার্তা বলে যাচ্ছিলো। একপর্যায়ে আমাদের ওপর অতর্কিত হামলা করে আহত করে। মূলত এরা স্বৈরাচার আমলে লীগের রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত ছিল। তবে ৫ আগস্টের পর বর্তমান সরকারের নাম বিক্রি করে যাচ্ছে। অথচ তারা বর্তমান সরকারের কোনো নেতাকর্মী না।
জেলা যুবশক্তির মুখ্য সংগঠক রাইসুল ইসলাম জানান, গতকাল বালু মহল নিয়ে বিএনপি দলীয় দুপক্ষের সংঘর্ষের বিষয়ে আমাদের আলাপচারিতার সময়ে অতর্কিতভাবে হামলা করে বসে। মূলত হামলাকারীরা সরকার দলীয় কোনো পদধারী না, তারা হচ্ছে সুবিধাভোগী।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি, তদন্ত হচ্ছে। তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!