সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী বিহারী কলোনীতে বিষাক্ত ক্যামিকেল ও রং দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে প্রতিদিন লাখ টাকার সেমাই তৈরি করে অবাধে বাজারজাত করার গুরুতর অভিযোগ রয়েছে যুবলীগনেতা পানি আক্তারেরর সহযোগী ছাবির ও পারুল দম্পতির বিরুদ্ধে। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ২৫ লাখ টাকার উৎপাদিত সেমাই ইতিমধ্যে বাজারজাত করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। ওই দম্পতি আরও ২৫ লাখ টাকার সেমাই বাজারজাত করার জন্য দিনরাত অবিরাম কাজ করছে বলেও অভিযোগ রয়েছে।
সরেজমিনে আদমজী সুমিলপাড়া বিহারী ক্যাম্প ২শ লাইনের এক নম্বর গলিতে গিয়ে পারুল ও ছাবিরের সেমাই তৈরি কারখানায় গিয়ে এসব দেখা গেছে। বিএসটিআইয়ের কোন অনুমোদন না নিয়েই অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হচ্ছে সেমাই। মশা, মাছি তেলাপোকা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেমাই কারখানার মধ্যে। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশসহ সংশ্লিষ্টদের ম্যানেজ করেই নির্বিঘেœ সেমাই তৈরি করা হচ্ছে বলে পারুল ও তার স্বামী ছাবির দম্ভোক্তি করে জানায়।
বিহারী ক্যাম্পের স্থানীয় বাসিন্দা মো: মুন্না বলেন, পারুল ও ছাবির তারা যুবলীগ নেতা পানি আক্তারের লোক। বিহারিরা ৪০ পার্সেন্ট লোক মূর্খ কিন্ত তারা অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করে সেগুলো আমাদেরকে খাওয়াচ্ছে এবং বাজারজাত করছে।
একই এলাকার বাসিন্দা শাহআলম বলেন, এ সেমাই পুরো নারায়ণগঞ্জে বিভিন্ন কোম্পানির লোগো ব্যবহার করে বাজারজাত করে বলে অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও অভিযান দাবি করে স্থানীয়রা।
তারা আরও বলেন, এই সেমাই তৈরিতে বিষাক্ত ক্যামিকেল ও কাপড় তৈরির রং ব্যবহারকরা হয়। এই বিষাক্ত সেমাই শারীরিকভাবে ক্ষতিসাধন করে। তাই অনতিবিলম্বে সেমাই কারখানায় অভিযান পরিচালনাসহ সেমাই তৈরি কারকদের গ্রেপ্তারের জন্য বিহারী কলোনীবাসী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।




