ষ্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচন ঘিরে বিভিন্ন প্রার্থীদের পোষ্টারে ছেঁয়ে গেছেন পথঘাট।শক্তিশালী প্রার্থী হিসেবে এবারে নির্বাচনে অংশ নিবেন ফতুল্লা থানা বিএনপির সহ সভাপতি, বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক আহবায়ক আকবর আলী সুমন ওরফে সুমন আকবর।
তিনি জাগো নারায়ণগঞ্জ ২৪.কমকে বলেন,বিগত আওয়ামী লীগ সরকারের অপশাসনের শিকার হয়ে ২২ টি মামলার আসামী হয়ে ৫ বার জেল খেটেছি।আওয়ামী লীগের হুমকি- ধামকি ও প্রলোভনে নতি স্বীকার না করে বিএনপির সবকটি আন্দোলন সংগ্রামে রাজপথে সোচ্চার ছিলাম।
দেশ ও দশের সেবা করার লক্ষে আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রার্থী হবো ইনশাআল্লাহ।
আশা করি এলাকার মানুষ আমাকে নির্বাচিত করে তাদের খেদমত করার সুযোগ দিবেন।
উল্লেখ্য আগামী মে অথবা জুন মাসে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।




