নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু 
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন
Next
Prev
প্রচ্ছদ
​মামুন, সাখাওয়াত ভাই রনি ও আমি একই সাথে জেল খেটেছি — রশিদ চেয়ারম্যান

​মামুন, সাখাওয়াত ভাই রনি ও আমি একই সাথে জেল খেটেছি — রশিদ চেয়ারম্যান

প্রকাশিতঃ

ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার বেড়াজালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রশিদ
জাগো নারায়ণগঞ্জ
ফতুল্লার বক্তাবলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব মো. রশিদ আহমেদ নিজেকে নির্দোষ দাবি করে সংবাদ সম্মেলন করেছেন। সম্প্রতি তার বিরুদ্ধে ওঠা ‘আওয়ামী লীগের দোসর’ তকমা এবং অর্থের বিনিময়ে পদে বহাল হওয়ার অভিযোগকে তিনি সম্পূর্ণ ভিত্তিহীন ও ‘প্রপাগাণ্ডা’ বলে উল্লেখ করেছেন।
​কারাবরণ ও রাজনৈতিক ত্যাগ
সংবাদ সম্মেলনে রশিদ চেয়ারম্যান বলেন, “আমি যদি শওকত চেয়ারম্যান বা শামীম ওসমানের দোসর হতাম, তবে আওয়ামী লীগ শাসনামলে কেন আমাকে ৮টি রাজনৈতিক মামলার আসামি হতে হলো? ২০১৮ এবং ২০২১ সালে বিএনপি করার অপরাধে আমি পুলিশের হাতে গ্রেফতার হয়েছি। বর্তমান মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি এবং জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ ভাইয়ের সাথে আমি একই মামলায় জেল খেটেছি। ফতুল্লা থানা বিএনপির অনেক নেতৃবৃন্দও তখন আমার কারাসঙ্গী ছিলেন।”
​মিথ্যা মামলা ও অপপ্রচারের জবাব
ইউএনও সাহেবকে জড়িয়ে অর্থের বিনিময়ে পদে ফেরার যে গুঞ্জন ছড়ানো হচ্ছে, তাকে সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক দাবি করে তিনি বলেন, “আমি যখন দেশের বাইরে ছিলাম, তখন আমার বিরুদ্ধে ৫টি বৈষম্যমূলক মামলা দেওয়া হয়েছে। একটি মহল অপপ্রচার চালাচ্ছে যে আমার নামে ২২টি মামলা আছে, যা সম্পূর্ণ মিথ্যা। আমার নামে বর্তমানে বৈষম্যবিরোধী ৫টি এবং সাবেক ফ্যাসিবাদী সরকারের আমলের ষড়যন্ত্রমূলক ৬টিসহ মোট ১১টি মামলা রয়েছে।”
​বহিরাগতদের দিয়ে মানবন্ধন
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তার বিরুদ্ধে হওয়া মানববন্ধন প্রসঙ্গে তিনি বলেন, “সেখানে বক্তাবলীর একজন সাধারণ মানুষও ছিল না। সব বহিরাগত লোক নিয়ে এসে এই ষড়যন্ত্রমূলক মানববন্ধন করা হয়েছে।”
​সন্ত্রাসী হামলা ও নির্যাতনের বর্ণনা
তিনি আরও অভিযোগ করেন, “ফ্যাসিবাদী সরকারের রোষানলে পড়ে আমি এবং আমার পরিবার চরম ক্ষতিগ্রস্ত হয়েছি। সন্ত্রাসী আজমেরী ওসমান বাহিনী আমার বাড়িতে হামলা চালিয়েছে এবং আমার ইটের ভাটার জায়গা জোরপূর্বক দখল করে নিয়েছে। বক্তাবলীর কোনো বিএনপি নেতার ওপর আমার মতো এত জুলুম ও নির্যাতন করা হয়নি।”
​বক্তবলীবাসীর মূল্যায়ন
স্থানীয় সূত্রে জানা গেছে, বক্তাবলী ইউনিয়নের সাধারণ মানুষের কাছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রশিদ একজন দানবীর ও সমাজসেবক হিসেবে পরিচিত। তবে মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ এবং ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কারণে একটি স্বার্থান্বেষী মহল তাকে দায়িত্ব থেকে সরাতে মরিয়া হয়ে উঠেছে। ইউনিয়নবাসী মনে করেন,উন্নয়ন, সন্ত্রাস ও মাদকমুক্ত বক্তাবলী গড়তে রশিদ চেয়ারম্যানের বিকল্প নেই।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!