২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গোগনগর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর হোসেন সওদাগর বলেছেন, আগামীকাল ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। আমাদের জীবনে এ দিনের তাৎপর্য ও গুরুত্ব অপরিসীম।
এক বাণীতে নুর হোসেন সওদাগর বলেন,জাতির শ্রেষ্ঠ সšন্তন বীর মুক্তিযোদ্ধা ও লক্ষ জনতার সীমাহীন ত্যাগ এবং কুরবানীর বিনিময়ে আমরা মহান স্বাধীনতা অর্জন করেছি। ক্ষুধা, দারিদ্র ও বেকারত্ব মুক্ত কল্যাণমূলক একটি দেশ প্রতিষ্ঠার জন্য এ দেশের সাহসী সন্তানেরা যে প্রতিরোধ গড়ে তুলেছিল, তারই ধারাবাহিকতায় বিশ্ব মানচিত্রে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।
এ দেশের মানুষের স্বপ্ন ছিল স্বাধীনতার মাধ্যমে গণতান্ত্রিক অধিকার, ভাতের অধিকার, ভোটের অধিকার ও বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠিত হবে। জনগণের জানমাল, ইজ্জত-আব্রুর নিরাপত্তা নিশ্চিত হবে।
২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সব শহীদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা। আর দেশবাসীকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।




