২৫ মার্চ ভয়াল কালরাত্রি গণহত্যা দিবস উপলক্ষে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন গোগনগর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর হোসেন সওদাগর।
বুধবার (২৫ মার্চ) দিবসটি উপলক্ষে এক বার্তায় তিনি বলেন, ১৯৭১ সালের এই কালরাত্রিতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর নির্মম হত্যাযজ্ঞ চালায়, যা বাঙালি জাতির ইতিহাসে এক বিভীষিকাময় অধ্যায় রচিত হয়। তিনি সেই সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
নুর হোসেন সওদাগর আরও বলেন, “২৫ মার্চের গণহত্যা আমাদের স্বাধীনতার সংগ্রামকে আরও বেগবান করেছিল। শহীদদের এই আত্মত্যাগ কখনো বৃথা যেতে পারে না। তাদের আদর্শকে ধারণ করেই আমাদের সকলকেই দেশকে এগিয়ে নিতে হবে।”
তিনি দেশবাসীকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানার ওপর গুরুত্বারোপ করেন।




