নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার ৩, ড্রেজার পাইপসহ জব্দ 
আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান
দূর্গাপুজা উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে কাউন্সিলর প্রার্থী মাহমুদুল হাসান
সিসিটিভি ফুটেজে ভাগিনা রিফাত ও সালাম,মামলা হলেও গ্রেফতার নেই
প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষনাবেক্ষনের দায়িত্বে ছাত্রলীগের সাবেক নেতা নিমিতোষ ওঝা
Next
Prev
প্রচ্ছদ
আড়াইহাজারে হাম মোকাবেলায় প্রস্তুত আইসোলেশন সেন্টার,

আড়াইহাজারে হাম মোকাবেলায় প্রস্তুত আইসোলেশন সেন্টার,

প্রকাশিতঃ

মজুদে ৩৩৭৫ ডোজ টিকা

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় হামের আশঙ্কা দেখা দেওয়ায় সতর্কতা জোরদার করেছে স্বাস্থ্য বিভাগ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ শয্যার একটি আইসোলেশন সেন্টার প্রস্তুত রাখা হয়েছে এবং বর্তমানে ৩৩৭৫ ডোজ এমআর টিকা মজুদ রয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৫ মার্চ ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে আড়াইহাজারের উচিৎপুরা ইউনিয়নের ৮ মাস বয়সী জমজ দুই শিশু এবং হাইজাদী ইউনিয়নের ৭ মাস বয়সী আরও এক শিশুকে সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়। পরে ২৬ মার্চ সংশ্লিষ্ট এলাকায় আক্রান্ত শিশুদের বাড়ির আশপাশের ২০০টি বাড়িতে পরিদর্শন চালানো হয়। সর্বশেষ তথ্যে নতুন করে কোনো সম্ভাব্য রোগী পাওয়া যায়নি।
তবে সম্ভাব্য প্রাদুর্ভাব ঠেকাতে ইতোমধ্যে প্রতিরোধমূলক নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সুবিধাসহ আইসোলেশন সেন্টার প্রস্তুত রাখা হয়েছে। জটিল রোগীদের দ্রুত ঢাকার বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতাল ও মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে স্থানান্তরের জন্যও প্রস্তুতি রয়েছে।
এ ছাড়া উপজেলার প্রতিটি ওয়ার্ডে স্বাস্থ্য সহকারীদের বাড়ি বাড়ি গিয়ে হামের লক্ষণ শনাক্তের নির্দেশ দেওয়া হয়েছে। সন্দেহজনক রোগী পাওয়া গেলে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাতে বলা হয়েছে। ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য পরিদর্শক ও সহকারী স্বাস্থ্য পরিদর্শকদের জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে জনসচেতনতা বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
সন্দেহজনক রোগীদের নমুনা সংগ্রহ করে ঢাকার মহাখালীর আইপিএইচে পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে বলেও জানায় স্বাস্থ্য বিভাগ। পাশাপাশি কমিউনিটি ক্লিনিকগুলোতে আগত রোগীদের হামের লক্ষণ সম্পর্কে সচেতন করা হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান বলেন, তিন থেকে চার দিনের জ্বরের সঙ্গে লালচে ফুসকুড়ি, কাশি, নাক দিয়ে পানি পড়া ও চোখ লাল হওয়া হামের লক্ষণ হতে পারে। এসব উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তিনি। শ্বাসকষ্ট, খিচুনি বা ডায়রিয়ার মতো জটিলতা দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, দেশে হামের বিস্তার ঠেকাতে ঝুঁকিপূর্ণ ১৮ জেলার ৩০ উপজেলায় ইতোমধ্যে বিনামূল্যে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। আড়াইহাজার তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ হওয়ায় এখানে পরে টিকাদান কার্যক্রম শুরু হবে।
এদিকে, এখনো কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত না হলেও সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ সমন্বিতভাবে প্রস্তুতি ধরে রেখেছে। বিশেষজ্ঞরা বলছেন, অভিভাবকদের সচেতনতা এবং সময়মতো টিকাদানই পারে শিশুদের এ সংক্রামক রোগ থেকে সুরক্ষিত রাখতে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!