নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার
জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
লক্ষীনারায়ণ কটন মিলের খালি জমি ভরাটকে কেন্দ্র করে হামলা, নারীসহ আহত ৩
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লায় শুভ হত্যার অন্যতম আসামি ‘লাল শুভ’ গ্রেফতার

ফতুল্লায় শুভ হত্যার অন্যতম আসামি ‘লাল শুভ’ গ্রেফতার

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জের ফতুল্লায় আলোচিত যুবক শুভ (২১) অপহরণ ও হত্যাকাণ্ডের ঘটনায় অন্যতম আসামি মো. আল আমিন ইসলাম ওরফে ‘লাল শুভ’ (২৪)-কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)।

‎সোমবার (৬ এপ্রিল) ভোররাতে নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে এবং হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।

‎র‍্যাব জানায়, “বাংলাদেশ আমার অহংকার” স্লোগান ধারণ করে প্রতিষ্ঠার পর থেকেই তারা সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিবাদ, মাদক ও চাঞ্চল্যকর হত্যাকাণ্ড দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সাম্প্রতিক এই হত্যাকাণ্ডের পরও দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়।

‎মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত শুভ পেশায় একজন এসি মেকানিক ছিলেন। দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু বখাটের সঙ্গে তার বিরোধ চলছিল। প্রায় ১৫-২০ দিন আগে প্রধান আসামি রানার সঙ্গে তার তর্ক-বিতর্ক হয়, যা পরবর্তীতে শত্রুতায় রূপ নেয়। এরপর থেকেই শুভকে বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল।

‎ঘটনার দিন ২৯ মার্চ বিকেলে শুভ সিদ্ধিরগঞ্জে তার শ্বশুরবাড়িতে যান। সন্ধ্যা সাড়ে ৫টার দিকে লাল শুভ তাকে ফোন করে পূর্ব ইসদাইর রেললাইনে আসতে বলে। পরে সন্ধ্যা ৬টার দিকে তিনি সেখানে পৌঁছালে, ফতুল্লার ইসদাইর রেললাইন সংলগ্ন একটি ভাঙারি দোকানের সামনে লাল শুভসহ অন্যান্য আসামিরা তাকে এলোপাতাড়ি মারধর করে।

‎একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় তাকে একটি অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।


‎ঘটনার দুই দিন পর, ৩১ মার্চ রূপগঞ্জের কাঞ্চন ব্রিজের নিচ থেকে একটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে পরিবারের সদস্যরা সেটিকে শুভর মরদেহ হিসেবে শনাক্ত করেন। নিখোঁজের কয়েকদিন পর লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।

‎ঘটনাটি গণমাধ্যমে প্রচারিত হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি ওঠে।

‎র‍্যাব-১১ জানায়, হত্যাকাণ্ডের পরপরই জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ এর সিপিএসসি এবং র‍্যাব-১৩, রংপুরের একটি যৌথ দল অভিযান পরিচালনা করে।

‎সোমবার ভোর ৩টা ৩০ মিনিটে নীলফামারীর কিশোরগঞ্জ থানার গাড়াগ্রাম জুম্মারপাড় এলাকা থেকে মামলার অন্যতম আসামি লাল শুভকে গ্রেফতার করা হয়। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর এলাকার বাসিন্দা।

‎গ্রেফতারের পর আসামিকে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!