নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার
জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
লক্ষীনারায়ণ কটন মিলের খালি জমি ভরাটকে কেন্দ্র করে হামলা, নারীসহ আহত ৩
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
Next
Prev
প্রচ্ছদ
সিদ্ধিরগঞ্জে মাদক সম্রাট নাহিদ ও মিঠুন এখনও ধরাছোঁয়ার বাইরে: প্রশাসন নীরব

সিদ্ধিরগঞ্জে মাদক সম্রাট নাহিদ ও মিঠুন এখনও ধরাছোঁয়ার বাইরে: প্রশাসন নীরব

প্রকাশিতঃ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী বিহারী কলোনি ও নতুন বাজার এলাকায় মাদকের স্বর্গরাজ্য গড়ে তুলেছেন কুখ্যাত মাদক ডিলার বৈষম্য মামলার আসামি বাবলার ভাই মিঠুন  ও মাদকের ডিলার নাহিদ। আদমজীর বিহারী কলোনি ও আশপাশের এলাকায় সাধারণ মাদক বিক্রেতা ও সেবীরা মাঝেমধ্যে গ্রেফতার হলেও এই দুই মূল হোতা রহস্যজনক কারণে এখনও ধরাছোঁয়ার বাইরে। তাদের গ্রেফতার না হওয়ায় ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী, আঙুল উঠছে থানা পুলিশের কিছু অসাধু কর্মকর্তার দিকে।

অনুসন্ধানে জানা যায়, আদমজী নতুন বাজার এলাকার পক্ষী মজিবরের ছেলে নাহিদ একজন চিহ্নিত কিলার এবং মাদক সম্রাট। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যাসহ ডজনেরও বেশি মামলা রয়েছে। অন্যদিকে বিহারী কলোনির আতঙ্কের নাম মাদকের ডিলার বাবলার ভাই হোটেল ব্যবসায়ী মিঠুন। স্থানীয়দের অভিযোগ, গত ৫ আগস্টের বৈষম্য বিরোধী আন্দোলনের মামলা ও মাদক মামলায় বাবলা গ্রেফতার হওয়ার পর হোটেল ব্যবসার আড়ালে বিহারি কলোনির পুরো মাদক সাম্রাজ্য মিঠুনের নিয়ন্ত্রণে চলে যায়। নাহিদের সহযোগী  হিসেবে বর্তমানে মেজরের ছেলে মিঠুন ও আরমান আদমজী বিহারী ক্যাম্পে একাই একচ্ছত্র আধিপত্য বিস্তার করছে মাদকের। এলাকা বাসীর দাবি, বিহারী ক্যাম্প থেকে ছিঁচকে মাদক বিক্রেতারা গ্রেফতার হলেও মিঠুন, আরমান ও নাহিদ দিব্যি দাপিয়ে বেড়াচ্ছে। অভিযোগ উঠেছে, সিদ্ধিরগঞ্জ থানার কিছু অসাধু কর্মকর্তা মিঠুনের কাছ থেকে প্রতিমাসে অনৈতিক আর্থিক সুবিধা নিয়ে তাকে গ্রেফতার এড়িয়ে চলছেন। কোনো এক অদৃশ্য কারণে তারা বারবার বেঁচে যাচ্ছে, যার ফলে অত্র এলাকায় মাদকের জয়জয়কার দিন দিন বেড়েই চলেছে। ভুক্তভোগীরা জানান, নাহিদের সহযোগী বাবলার ভাই মিঠুনের ভয়ে কেউ মুখ খোলার সাহস পায় না। প্রতিবাদ করলেই জোটে মিথ্যা মামলা কিংবা প্রাণনাশের হুমকি। প্রশাসনও ম্যানেজ হওয়ায় কেউ কিছু বলতে সাহস পাচ্ছে না। রাজনৈতিক ছত্রছায়ায় ইয়াবাসহ সব ধরনের মরণনেশা ছড়িয়ে দিয়ে যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে এই চক্রটি। প্রশাসনের কঠোর হস্তক্ষেপ ছাড়া এই মাদক সাম্রাজ্য গুঁড়িয়ে দেওয়া সম্ভব নয় বলে মনে করছেন সচেতন মহল। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছি। আমি যোগদানের পর থেকে একাধিক অভিযান ও মামলা হয়েছে। অপরাধী যত শক্তিশালীই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। তবে মাদক নির্মূলে এলাকাবাসীর সঠিক তথ্য ও সহযোগিতা প্রয়োজন। আদমজী বিহারী কলোনির সাধারণ মানুষ এখন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরাসরি তদারকি ও এই তিন মাদক গডফাদারের দ্রুত গ্রেফতারের প্রহর গুনছেন বলে জানান ওসি।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!