নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
শামীম ওসমানের ছোট ভাই খ্যাত ফেরদাউসুরকে শোকজ

শামীম ওসমানের ছোট ভাই খ্যাত ফেরদাউসুরকে শোকজ

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জে আবারও সংগঠনের ভেতরের দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে।

মহানগর জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমানকে ঘিরে এবার বিস্ফোরক অভিযোগ ও কঠোর সাংগঠনিক ব্যবস্থা সামনে এসেছে।

জানা গেছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগে তার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারি করা হয়েছে।

আজ বুধবার (৮ এপ্রিল) দুপুরে জেলা জমিয়তের সভাপতি মুফতি মনির হোসাইন কাসেমী স্বাক্ষরিত এক চিঠিতে এই নোটিশ প্রদান করা হয়। চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে—দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে এবং জেলা সভাপতিকে অবগত না করেই আগামী ৯ এপ্রিল মহানগর জমিয়তের কাউন্সিল আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা সংগঠনের নিয়মের সরাসরি লঙ্ঘন।

অভিযোগে বলা হয়, ব্যক্তিগত প্রভাব বিস্তার, স্বেচ্ছাচারিতা এবং সংগঠনের ভেতরে বিভক্তি তৈরির উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এমনকি কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বিভ্রান্ত করতে মিথ্যা তথ্য দিয়ে দাওয়াত দেওয়ার অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে। পরিস্থিতি বিবেচনায় ঘোষিত ওই কাউন্সিল স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে এবং আগামী ১৬ এপ্রিলের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

তবে এখানেই শেষ নয়—ফেরদাউসুর রহমানকে ঘিরে অতীতের অভিযোগগুলোও নতুন করে আলোচনায় এসেছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো দাবি করছে, বিগত আওয়ামী লীগ সরকারের সময় তিনি প্রভাবশালী নেতা শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমানসহ আওয়ামী লীগের বিভিন্ন বিতর্কিত ব্যক্তিদের সঙ্গে প্রকাশ্য ও গোপন যোগাযোগ রেখে সুবিধা নিয়েছেন।

শামীম ওসমানের সাথে ফেরদাউসুর রহমানের  ছোট ভাই বড় ভাইয়ের সম্পর্ক ছিল প্রকাশ্যেই। এই শামীম ওসমানের প্রভাবেই নারায়ণগঞ্জে দাপটের সাথে ঘুরে বেড়াতেন তিনি।

এই অভিযোগের কারণে দীর্ঘদিন ধরেই তিনি বিভিন্ন মহলে সমালোচিত ছিলেন।

শুধু তাই নয়, হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর একাধিক নেতার কাছ থেকেও তার বিরুদ্ধে নানা অনিয়ম ও বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ উঠেছিল বলে জানা গেছে।

সবচেয়ে আলোচিত অভিযোগটি উঠে আসে ২০২৪ সালের ৫ আগস্টের পরবর্তী সময়ে। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের পতনের পরপরই তিনি নতুন করে সক্রিয় হয়ে কার্যালয় খুলে কথিত “মামলা বাণিজ্যে” জড়িয়ে পড়েন এবং তা থেকে প্রভাব ও অর্থনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করেন।

বিষয়টি স্থানীয় রাজনীতি ও ধর্মভিত্তিক সংগঠনের ভেতরে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

সংশ্লিষ্ট বিশ্লেষকরা মনে করছেন, একদিকে বর্তমান শোকজ, অন্যদিকে অতীতের এই গুরুতর অভিযোগ—সব মিলিয়ে ফেরদাউসুর রহমান এখন তার রাজনৈতিক ও সাংগঠনিক জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছেন।

এদিকে সংগঠনের ভেতরে শৃঙ্খলা রক্ষা ও বিভক্তি ঠেকাতে জেলা নেতৃত্বের এই কঠোর অবস্থানকে অনেকেই সময়োপযোগী বললেও, পরিস্থিতি কোন দিকে মোড় নেয়—সেদিকেই এখন তাকিয়ে রয়েছে নারায়ণগঞ্জের রাজনৈতিক

সুত্র: এনএনইউ২৪.কম

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!