নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার ৩, ড্রেজার পাইপসহ জব্দ 
আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান
দূর্গাপুজা উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে কাউন্সিলর প্রার্থী মাহমুদুল হাসান
সিসিটিভি ফুটেজে ভাগিনা রিফাত ও সালাম,মামলা হলেও গ্রেফতার নেই
প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষনাবেক্ষনের দায়িত্বে ছাত্রলীগের সাবেক নেতা নিমিতোষ ওঝা
Next
Prev
প্রচ্ছদ
রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতন ভাতার দাবিতে একটি রপ্তানিমুখী তুলা কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। উত্তেজিত শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। ঘণ্টাব্যাপী সড়ক অবরোধের ফলে বিভিন্ন ধরনের যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

বুধবার (০৬ মে) দুপুরে উপজেলার তারাবো পৌরসভার যাত্রামুড়া স্লুইজগেট এলাকার নোবেল কটন স্পিনিং মিলস লিমিটেড কারখানার শ্রমিকদের মাঝে এই অসন্তোষ দেখা দেয়।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, নোবেল কটন স্পিনিং মিলস লিমিটেড কারখানায় তুলা থেকে সুতা উৎপাদন করা হয়। এ কারখানায় প্রায় ৭ শতাধিক শ্রমিক কাজ করেন। মালিকপক্ষ এ বছরের ফেব্রুয়ারি মার্চ ও এপ্রিল মাসের বকেয়া বেতন ভাতা দিয়ে দিচ্ছি করে ঘুরাচ্ছিলেন। বেতন-ভাতা না পেয়ে শ্রমিকরা খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছিলেন। মুদি মনোহরি দোকানিরা বাকিতে সদাই দিচ্ছেন না। বাড়িওয়ালারাও বাড়ি ভাড়ার জন্য চাপ দিচ্ছেন শ্রমিকদের।

বাধ্য হয়ে শ্রমিকরা নারায়ণগঞ্জ শ্রমিক ফেডারেশন ইউনিয়নে বিচার চেয়েছেন‌। ওই সময় মালিকপক্ষ এই মে মাসের ৬ তারিখ বেতন ভাতা পরিশোধ করার আশ্বাস দেন।

শ্রমিকরা বুধবার সকালে কাজে যোগদান না করে তাদের বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবি জানান মালিক পক্ষের কাছে। এ সময় মালিকপক্ষ বেতন ভাতা দিতে পারবে না বলে জানায়। পরে শ্রমিকরা উত্তেজিত হয়ে ওই কারখানার সামনে বিক্ষোভ শুরু করে।

একপর্যায়ে দুপুরে শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নেয়। এ সময় সড়কের উভয় পাশে সব যানবাহন বন্ধ হয়ে যায়। ভোগান্তির শিকার হন যাত্রী সাধারণ থেকে শুরু করে পথচারীরা।

খবর পেয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল গিয়ে মালিকপক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের শান্ত করেন। এ সময় মালিকপক্ষ বৃহস্পতিবার সকালে বেতন ভাতা পরিশোধ করবেন বলে আশ্বস্ত করেন।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, শ্রমিকদের বুঝিয়ে শুনিয়ে ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। মালিকপক্ষ বকেয়া বেতন ভাতা পরিশোধের আশ্বাস দিয়েছেন।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!