নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
উইজডমে ‘অদৃশ্য’ সেলিম ওসমানের আসা-যাওয়া, অন্তরালে……?

উইজডমে ‘অদৃশ্য’ সেলিম ওসমানের আসা-যাওয়া, অন্তরালে……?

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

ষ্টাফ রিপোর্টার:
বিগত ৫ আগস্টের পটপরিবর্তনের পর থেকেই নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য সেলিম ওসমান জনসমক্ষ থেকে উধাও। তবে তাকে ঘিরে শুরু হয়েছে এক নতুন ‘লুকোচুরি খেলা’। একদিকে আইনশৃঙ্খলা বাহিনী তাকে খুঁজে পাচ্ছে না, অন্যদিকে খোদ রাজপথের বিরোধী দলের নেতার দাবি তিনি নিয়মিত নিজের কারখানায় হাজিরা দিচ্ছেন!

তবে আলোচনার কেন্দ্রে রয়েছে ফতুল্লার দাপা ইদ্রাকপুরে অবস্থিত সেলিম ওসমানের মালিকানাধীন প্রতিষ্ঠান উইজডম অ্যাটায়ার্স লিমিটেড।

অভিযোগ উঠেছে, সরকার পতনের পর কারখানাটির নিয়ন্ত্রণ নিয়েছে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের একটি অংশ।

তবে আওয়ামীলীগের এ দোসর সেলিম ওসমানকে নিয়ে বিস্ফোরক তথ্য দিয়েছেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

তার দাবি, সেলিম ওসমান প্রতি সপ্তাহে অন্তত একবার কারখানায় আসেন।

টিপু প্রশ্ন তুলেছেন, যদি তিনি নিয়মিত কারখানায় আসেন, তবে আইনশৃঙ্খলা বাহিনীর রাডারে কেন ধরা পড়ছেন না? লাপাত্তা নাকি নিরাপদ আশ্রয়ে সেলিম ওসমান? এই প্রশ্ন এখন সাধারণ মানুষের মুখে মুখে।

ওসমান পরিবারের দুই প্রভাবশালী সদস্য শামীম ওসমান ও আজমেরী ওসমানের কিছু ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলেও, সেলিম ওসমান পুরোপুরি অন্তরালে। গুঞ্জন রয়েছে, তিনি ঢাকা বা খুলনার কোনো নিরাপদ আস্তানায় অবস্থান করছেন। গত ১৫ ডিসেম্বর ফতুল্লা মডেল থানা পুলিশ উইজডম অ্যাটায়ার্সে ঝটিকা অভিযান চালালেও তার কোনো চিহ্ন পায়নি। এই ব্যর্থ অভিযান পুলিশের ভূমিকা নিয়ে জনমনে ক্ষোভের জন্ম দিয়েছে।

এক সময় নারায়ণগঞ্জের ব্যবসা-বাণিজ্য ছিল সেলিম ওসমানের হাতের মুঠোয়। বিকেএমইএ থেকে শুরু করে চেম্বার অব কমার্স প্রায় ৭০টি ব্যবসায়ী সংগঠনের ‘অলিখিত অভিভাবক’ ছিলেন তিনি। অভিযোগ রয়েছে, এসব সংগঠনে ইলেকশনের বদলে ‘সিলেকশন’ প্রথা চালু করে তিনি একচ্ছত্র আধিপত্য কায়েম করেছিলেন। টেন্ডারবাজি ও শিক্ষা প্রতিষ্ঠান দখলের পুরনো অভিযোগগুলো এখন নতুন করে ডালপালা মেলছে।

এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর নীরবতা ও জনক্ষোভ দেখা দিয়েছে, শতাধিক মামলার আসামি হওয়ার পরও কেন তাকে গ্রেফতার করা সম্ভব হচ্ছে না, তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বিস্ময় প্রকাশ করেছেন। তাদের মতে, সুনির্দিষ্ট তথ্য থাকার পরও ব্যবস্থা না নেওয়া আইনশৃঙ্খলা পরিস্থিতির দুর্বলতাকেই ফুটিয়ে তোলে।

কবে একাধিক সুত্রে জানা যায়, ৫ আগষ্টে দুপুওে শেখ হাসিনার পলায়নের সংবাদের সাথে সাথেই সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জের ফতুল্লাতেও ব্যাপক তান্ডবলীলা হয়েছে। আওয়ামীলীগের রাজনীতি করা কিংবা আওয়ামী ঘেষা প্রতিটি নেতাকর্মীর বাসা কিংবা ব্যবসা প্রতিষ্ঠানগুলো হামলা এবং লুটপাটের মুখোমুখি হয়েছিল। আর ফতুল্লাতে নেতৃত্বে ছিল বিএনপির একজন প্রভাবশালী নেতা এবং তার চেলাচামুন্ডারা। সেদিন রাত ১১টার পর সেলিম ওসমানের মালিকানাধীন উইজডম অ্যাটায়ার্সেও ব্যাপক লুটপাটের ঘটনা ঘটেছিল। সেই ঘটনার পর উক্ত নেতার সাথে ঢাকাতে নাকি সেলিম ওসমানের মিটিং হয়েছে এবং সেই মিটিংয়েই সিদ্ধান্ত হয়েছিল সেলিম ওসমানের উইজডম অ্যাটায়ার্স দেখভালের দ্বায়িত্ব দেয়া হয়েছে উক্ত প্রভাবশালী নেতাকে মাসিক মোটা অংকের টাকার বিনিময়ে। সুত্রগুলো জানায়,সেলিম ওসমানকে নিরাপদে রাখতে উক্ত নেতার ঢাকার ফ্লাট বাসাতেও নাকি দিনের পর দিন সেলিম ওসমান অবস্থান করেছিলেন নিরাপদে। এছাড়াও ঢাকার সিটির মধ্যে নাকি সেলিম ওসমানের প্রায় অর্ধশতাধিক ক্রয়কৃত ফ্লাট রয়েছে সেখানেও নাকি একেকদিন একে ফ্লাটে অবস্থান করেছিলেন সেলিম ওসমান। আর সেই নিয়মেই তিনি বর্তমানে ঢাকাতেই অবস্থান করছেন সুত্রে জানা যায়। আর সেলিম ওসমান যখন নারায়ণগঞ্জে তার ব্যবসা প্রতিষ্ঠান উইজডম অ্যাটায়ার্সে আসেন তাকে নিরাপদে আনায়নের দেখভাল করেন উক্ত নেতার চেলাচামুন্ডারা।

নারায়ণগঞ্জের অলিতে-গলিতে এখন একটাই প্রশ্ন সেলিম ওসমান কি আসলেই ধরাছোঁয়ার বাইরে, নাকি পর্দার আড়ালে কোনো বড় সমীকরণ চলছে? প্রভাবশালী এই রাজনীতিকের ‘নিখোঁজ’ রহস্যের জট কবে খুলবে, সেই অপেক্ষায় এখন নারায়ণগঞ্জবাসী।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!