নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
বন্দরে মাদরাসার এতিমদের অর্থ আত্মসাতের অভিযোগ সাবেক সভাপতি ও অধ্যক্ষের বিরুদ্ধে

বন্দরে মাদরাসার এতিমদের অর্থ আত্মসাতের অভিযোগ সাবেক সভাপতি ও অধ্যক্ষের বিরুদ্ধে

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

নিজস্ব প্রতিবেদক, বন্দর: নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ঐতিহ্যবাহী বিশ্বনবী (সা.) ইসলামিয়া আলিম মাদরাসার লিল্লাহ বোর্ডিং ও সাধারণ তহবিলের প্রায় সাড়ে ৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দীর্ঘ ৯ বছরে এতিম ও দুস্থদের জন্য আসা অনুদানের এই বিপুল অর্থ লোপাটের ঘটনায় সাবেক সভাপতি, সাবেক অধ্যক্ষ ও এক অফিস সহায়কের বিরুদ্ধে আঙুল তুলেছে এলাকাবাসী। তবে মূল অভিযুক্ত সাবেক সভাপতি এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন।

মাদরাসা সংশ্লিষ্টদের দাবি, সাবেক সভাপতি আবু তালেব এবং সাবেক অধ্যক্ষ মাওলানা ইয়াহিয়া যোগসাজশ করে গত ৯ বছরে উন্নয়নের কোনো কাজ না করেই লিল্লাহ বোর্ডিং ও সাধারণ তহবিল থেকে প্রায় সাড়ে ৫ লাখ টাকা জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করেছেন। বর্তমানে মাদরাসাটিতে অডিট ও তদন্ত কার্যক্রম চলছে।

অভিযুক্তরা হলেন বিশ্বনবী (সা.) ইসলামিয়া আলিম মাদরাসার সাবেক সভাপতি আবু তালেব এবং সাবেক অধ্যক্ষ মাওলানা ইয়াহিয়া। এছাড়াও এই অর্থ লোপাটের সিন্ডিকেটে অফিস সহায়ক ফরিদ উদ্দিন আহমেদ জড়িত রয়েছেন বলে স্থানীয়ভাবে অভিযোগ উঠেছে।

অনুসন্ধানে যা জানা গেছে, মাদরাসার লিল্লাহ বোর্ডিংয়ের অসহায় ও এতিম শিক্ষার্থীদের খাবার এবং আবাসন সুবিধার জন্য সমাজের দানশীল ব্যক্তিরা দীর্ঘ বছর ধরে অনুদান দিয়ে আসছেন।

অনুসন্ধানে দেখা যায়, বিবাদীগণ ক্ষমতার অপব্যবহার করে যৌথ স্বাক্ষরে চেকের মাধ্যমে বারবার টাকা উত্তোলন করলেও তা মাদরাসার কোনো উন্নয়নমূলক কাজে ব্যয় করেননি। গত ৯ বছরে ভুয়া ভাউচার বা কোনো কাজ না করেই লিল্লাহ বোর্ডিং ও সাধারণ তহবিল থেকে প্রায় সাড়ে ৫ লাখ টাকা পকেটস্থ করা হয়েছে।

অভিযুক্ত অফিস সহায়ক ফরিদ উদ্দিন আহমেদ নিজের সম্পৃক্ততার বিষয়ে বলেন, “তৎকালীন সময়ে সাবেক সভাপতি ও অধ্যক্ষের যৌথ স্বাক্ষরেই চেকের মাধ্যমে টাকা উত্তোলন হয়েছে। আমি কেবল অফিস সহায়ক হিসেবে কাজ করেছি। অডিট বা তদন্ত করলেই প্রমাণ হয়ে যাবে আমি দোষী কি না।”

বিশ্বনবী (সা.) ইসলামিয়া আলিম মাদরাসার বর্তমান অধ্যক্ষ মাওলানা জাহাঙ্গীর আলম ২০২২ সালের সেপ্টেম্বরে যোগদান করেছেন জানিয়ে বলেন, “আমি দায়িত্ব নেওয়ার পর জানতে পারি ২০১১ সাল থেকে ২৪ সাল পর্যন্ত প্রথমবার তদন্তে হিসেবে বড় ধরণের গড়মিল পাওয়া গেছে। বর্তমানে বিষয়টি নিয়ে দ্বিতীয় দফায় তদন্ত চলছে। আগামী কয়েকদিনের মধ্যে তদন্ত কমিটি রিপোর্ট পেশ করলে জালিয়াতির সঠিক পরিমাণ এবং কারা জড়িত তা স্পষ্টভাবে বোঝা যাবে।”

অভিযোগের বিষয়ে মাদরাসার সাবেক সভাপতি আবু তালেব জানান, “আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয়। এর আগেও তিনবার অডিট হয়েছে, তখন কোনো হিবাবে গড়মিল পাওয়া যায়নি। আমি যথাযথভাবে হিসাব বুঝিয়ে দিয়েছি।”

এদিকে, অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে সাবেক অধ্যক্ষ মাওলানা ইয়াহিয়া-র ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তাঁর নম্বরটি বন্ধ পাওয়া যায়। যার ফলে তাঁর মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

অফিস সহায়ক ফরিদ উদ্দিন আহমেদ জানান, টাকা উত্তোলনের চেকে সাবেক সভাপতি ও অধ্যক্ষের যৌথ স্বাক্ষর থাকতো। অডিট করলেই সত্যতা বেরিয়ে আসবে।

এ বিষয়ে বন্দর উপজেলা শিক্ষা অফিসার আব্দুল কাউয়ূম জানান, “মাদরাসাটির অর্থ সংক্রান্ত বিষয়ে আমাদের দপ্তর থেকে তদন্ত চলছে। তবে যে অফিসারকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল, তিনি কয়েকদিন যাবৎ অসুস্থ থাকায় প্রক্রিয়াটি কিছুটা দীর্ঘায়িত হচ্ছে। তদন্ত শেষ হলে বিস্তারিত জানা যাবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

মাদরাসার বর্তমান অধ্যক্ষ জাহাঙ্গীর আলম জানান, দায়িত্ব গ্রহণের পর তিনি একবারের তদন্তে হিসাবে গড়মিল থাকার কথা শুনেছেন। বর্তমানে পুনরায় তদন্ত চলছে এবং রিপোর্ট পেশ হলে জালিয়াতির বিষয়টি স্পষ্ট হবে।

স্থানীয়দের দাবি, এটি কেবল চুরি নয়, বরং আমানতের খেয়ানত। তারা অবিলম্বে জেলা শিক্ষা কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন যাতে আত্মসাৎকৃত টাকা দ্রুত উদ্ধার করে মাদরাসার উন্নয়নে ব্যয় করা হয়।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!