নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার ৩, ড্রেজার পাইপসহ জব্দ 
আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান
দূর্গাপুজা উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে কাউন্সিলর প্রার্থী মাহমুদুল হাসান
সিসিটিভি ফুটেজে ভাগিনা রিফাত ও সালাম,মামলা হলেও গ্রেফতার নেই
প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষনাবেক্ষনের দায়িত্বে ছাত্রলীগের সাবেক নেতা নিমিতোষ ওঝা
Next
Prev
প্রচ্ছদ
হাজীগ‌ঞ্জে ঈদগাহ রক্ষার দাবিতে মুসল্লিদের বিক্ষোভ

হাজীগ‌ঞ্জে ঈদগাহ রক্ষার দাবিতে মুসল্লিদের বিক্ষোভ

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার হাজীগঞ্জে ভূমিদস্যুদের কবল থেকে ঈদগাহ রক্ষার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় মুসল্লিরা। শুক্রবার জুমার নামাজের পর হাজীগঞ্জ নবুমিস্ত্রি জামে মসজিদের সামনে থেকে মিছিলটি বের হয়ে হাজীগঞ্জ বাজার এলাকায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভে হাজীগঞ্জ ও আশপাশের বিভিন্ন মসজিদের মুসল্লিরা অংশ নেন। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল, ‘ভূমিদস্যুদের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ এবং ‘ইসলামের দুশমনরা হুঁশিয়ার, সাবধান’।

সমাবেশে বক্তব্য দেন হাজীগঞ্জ নবু‌মি‌স্ত্রি  জামে মসজিদের খতিব ও হাজীগঞ্জ মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুফতি ইমরান হোসেন।

তিনি অভিযোগ করে বলেন, হাজীগঞ্জ নবুমিস্ত্রি জামে মসজিদের জন্য ৬৬ শতাংশ জমি ওয়াক্‌ফ করা এবং দীর্ঘদিন ধরে ওই জায়গা ঈদগাহ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এলাকাবাসী সেখানে ঈদের নামাজ আদায় করেন। কিন্তু সম্প্রতি একটি চক্র ঈদগাহের জমি দখলের পাঁয়তারা করছে বলে অভিযোগ ওঠে।

মুফতি ইমরান হোসেন বলেন, “স্পষ্ট ভাষায় বলতে চাই, হাজীগঞ্জ এলাকার ঈমানদার মুসলমানেরা জীবিত থাকা পর্যন্ত ঈদগাহের জায়গা নিয়ে কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না। কারও হাত যত লম্বাই হোক, ঈদগাহ দখলের চেষ্টা করলে এলাকাবাসী তা প্রতিহত করবে।”

তিনি আরও বলেন, “ঈদগাহ মুসল্লিদের ধর্মীয় সম্পদ। এটি রক্ষায় সবাই ঐক্যবদ্ধ রয়েছে।”

সমাবেশে হাজীগঞ্জ নবুমিস্ত্রি জামে মসজিদ কমিটির সভাপতি আলহাজ ডা. জসিমউদ্দিন বলেন, “ঈদগাহ ও মসজিদের জন্য ওয়াক্‌ফ করা জমি নিয়ে বিরোধ সৃষ্টির চেষ্টা অত্যন্ত দুঃখজনক। এ কারণে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে।”

তিনি বলেন, “আমাদের দেহে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত মসজিদের জায়গা দখল করতে দেওয়া হবে না। প্রয়োজন হলে আইনের আশ্রয় নেওয়া হবে। কোনো কিছুর বিনিময়ে এ জায়গা ছাড় দেওয়া হবে না।”

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!