নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
সোনারগাঁয়ে অটোরিক্সা চালকের হত্যার প্রতিবাধে মহাসড়ক অবরোধ

সোনারগাঁয়ে অটোরিক্সা চালকের হত্যার প্রতিবাধে মহাসড়ক অবরোধ

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাত্র ১০ টাকা চাঁদা না দেওয়ায় এক লাইনম্যানের লাঠির আঘাতে মো. মমিন নামের এক অটোচালক নিহত হয়েছেন। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং জড়িত চাঁদাবাজের ফাঁসির দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নিহতের স্বজন ও ক্ষুব্ধ এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয় এবং মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। উপজেলার দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অটোচালক মো. মমিন উপজেলার নাজিরপুর এলাকার আব্দুল হাকিমের ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১৭ মে) বিকেলে দড়িকান্দি বাসস্ট্যান্ডে অটো থামিয়ে যাত্রী তোলার সময় লাইনম্যান শাহিন চালক মমিনের কাছ থেকে ১০ টাকা চাঁদা নেয়। এর কিছুক্ষণ পর শাহিন আবারও মমিনের কাছে চাঁদা দাবি করে। মমিন পুনরায় চাঁদা দিতে অস্বীকৃতি জানালে উভয়ের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে লাইনম্যান শাহিন উত্তেজিত হয়ে তার হাতে থাকা লাঠি দিয়ে মমিনের মাথায় এলোপাতাড়ি আঘাত করে। লাঠির আঘাতে মমিন ঘটনাস্থলেই রক্তাক্ত ও মারাত্মক আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন।স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকার একটি হাসপাতালে ভর্তি করেন।

সেখানে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) দুই দিন চিকিৎসাধীন থাকার পর আজ বুধবার (২০ মে) সকালে তার মৃত্যু হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত চাঁদাবাজ শাহিন এলাকা ছেড়ে পলাতক রয়েছে। এদিকে বুধবার (২০ মে) সকালে মমিনের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী ও নিহতের স্বজনরা লাঠিসোটা নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁও অংশ অবরোধ করেন।

সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার বলেন, অটোচালকের মৃত্যুর ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত আসামি শাহিনকে গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে এবং আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!