নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
ফ্রানচিলিয়া গমেজের সার্ভিস স্টার্টমেন্ট ও ইএলপিসি দিতে আনোয়ারকে চিঠি

ফ্রানচিলিয়া গমেজের সার্ভিস স্টার্টমেন্ট ও ইএলপিসি দিতে আনোয়ারকে চিঠি

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ ৩শ শয্যা বিশিষ্ট হাসপাতালের সাবেক সিনিয়র ষ্টাফ নার্স ও সুপারভাইজার ফ্রানচিলিয়া গমেজের সার্ভিস স্টার্টমেন্ট ও ইএলপিসি ইস্যু করণ করার জন্য জেলা হিসাবরক্ষক আনোয়ার হোসেন কে পূনরায় চিঠি দেয়া হয়েছে।
প্রয়াত ফ্রানচিলিয়া গমেজের স্বামী রিচার্ড সৌরভ দেউড়ী আবেদনের পরিপ্রেক্ষিতে এ চিঠি দেয়া হয়।
প্রয়াত ফ্রানচিলিয়া গোমেজের পুত্র বিনয় দেউড়ী সাংবাদিকদের বলেন,আমার মা সুনামের সহিত তার দায়িত্ব পালন করে গেছেন। সরকারী নিয়ম মোতাবেক আমার মা ২০২১ সালে অবসরে চলে যান। তৎকালীন সিভিল সার্জন ইমতিয়াজ আহমেদ ও বর্তমান সিভিল সার্জন ডাঃ মুশিউর রহমান এবং ডিস্ট্রিক্ট একাউন্টস অফিসার মোঃ আনোয়ার হোসেন,তার সহযোগী আনাস,সিভিল সার্জন অফিসের আমিনুল ইসলাম,নুরে আলম ঘুষ দাবী করেন। আমার মা সৎ ও নীতিবান থাকায় তাদের ঘুষ দিতে অনীহা প্রকাশ করেন।
উল্লেখিতরা ঘুষ না পেয়ে আমার মায়ের পেনশনের ফাইল আটকে রাখেন। এতে আমার মা মানসিক ও শারিরীক ভাবে ভেঙ্গে পড়েন এবং দীর্ঘদিন অসুস্থ থেকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন। জেলা প্রশাসক রায়হান কবির বড়দিনের অনুষ্ঠানে গিয়ে ফ্রানচিলিয়া গমেজের পেনশন জটিলতার কথা শুনে সমস্যা সমাধানের আশ্বাস দেয়ার ৫ মাস অতিবাহিত হলেও কোন কাজ হয়নি। এমনকি উচ্চ আদালতের নির্দেশ মানেননি সিভিল সার্জন ডাঃ মুশিউর রহমান ও জেলা হিসাবরক্ষক আনোয়ার হোসেন।
মৃত্যুর কয়েক মাস অতিবাহিত হলেও পেনশন পেতে ইএলপিসি প্রয়োজন হওয়ায় সেটি না দেয়ায় পেনশন পাচ্ছি না। তারা ফাইলবন্দী করে রেখেছেন। এতে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছি।
একটি সুত্র হতে জানা যায়, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের স্মারক নম্বর-ডিজিএনএমশা-১/১ফ-১৭১/৮৪-৩৪৭৩, তারিখ: ০৩/১১/২০২৫ খ্রি.
উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত স্মারকদ্বয়ের আলোকে মিসেস ফ্রানচিলিয়া গমেজ, প্রাক্তন নার্সিং সুপাররাইজার, জেনারেল হাসপাতাল, নারায়ণগঞ্জ এর সার্ভিস স্ট্যটমেন্ট ও ইএলপিসি ইস্যু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ২নং সূত্রোক্ত স্মারকে পত্র দেয়া হয়। কিন্তু অদ্যাবধি বর্ণিত বিষয়ে কোনো কাগজপত্র/তথ্যাদি প্রেরণ করা হয়নি।
এমতাবস্থায়, বর্ণিত নার্সিং সুপাররাইজার এর সার্ভিস স্ট্যটমেন্ট ও ইএলপিসি ইস্যু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে পুনরায় অনুরোধ করা হলো।
গত ১৩/০৫/২৬ তারিখ বদরুল আলম পরিচালক (প্রশাসন) স্বাক্ষরিত পত্রে অনুলিপি জ্ঞাতার্থে ও কার্যার্থে (জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয়)প্রদান করা হয়।
সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। অতিরিক্ত সচিব (নার্সিং ও মিডওয়াইফারি), স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ঢাকা। উপসচিব (নার্সিং-১/২), স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ঢাকা। সিভিল সার্জন কাম তত্ত্বাবধয়ক, জেনারেল হাসপাতাল, নারায়নগঞ্জ,চীফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, এজিবি ভবন, সেগুনবাগিচা, ঢাকা। মহাপরিচালক মহোদয়ের ব্যক্তিগত কর্মকর্তা, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর, ঢাকা,জনাব রিচার্ড সৌরভ দেউড়ী (স্বামী), মৃত ফ্লানচিলিয়া গমেজ, প্রাক্তন নার্সিং সুপার ভাইজার, জেনারেল হাসপাতাল, নারায়ণগঞ্জ।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!