নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
লক্ষী নারায়ণ দূর্গা মন্দির নিয়ে বিএসপি নেতা টনি মল্লিকের হুশিয়ারী!
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
Next
Prev
প্রচ্ছদ
ফেসবুকে সোচ্চার আর ভাগাভাগিতে নিশ্চুপ এমপি আল আমিন!

ফেসবুকে সোচ্চার আর ভাগাভাগিতে নিশ্চুপ এমপি আল আমিন!

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

বিএনপি ও এনসিপি নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা, বিভিন্ন রাজনৈতিক কর্মসূচীতে পাল্টাপাল্টি বক্তব্য দিলেও ভাগাভাগির ক্ষেত্রে নিজেদের চমৎকার মিল রয়েছে। ফতুল্লা ডিআইটি হাটের পর এবার কোরবানীর পশুর হাটেও কোথাও পার্টনার, আবার কোথাও কোথাও ১০ পার্সেন্ট কমিশনে রফাদফা করেছেন। সে কারণেই এবার হাটের ক্ষেত্রে কোন ধরনের বিশৃঙ্খলা হয়নি। শান্তিময় পরিবেশেই নিজেদের মধ্যে ভাগাভাগি করেছেন। তবে এ সিন্ডিকেটের কারণে সরকার বড় ধরনের রাজস্ব হারিয়েছে। সুত্রঃ যুগের নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জ–৪ আসনের এমপি আব্দুল্লাহ আল আমিনের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত এনসিপি নেতা তারিকুল মূলত এসব হাটের দেখভাল করেন। তাঁর ও সহযোগিরা মিলেই বিভিন্ন হাট ঘাটের দরপত্র ক্রয় করেন। পরে বসেন সমঝোতায়। এখানে এমপি সরাসরি কোন কিছুতে হস্তক্ষেপ না করাতে তিনি থেকে যান বিতর্কের বাইরে। তবে ঝামেলা হলে আসে কঠোর বার্তা। বক্তাবলীর খেয়াঘাটের ইজারা নিয়ে ঝামেলার পর তিনি ওই বার্তা দিলেও বিশৃঙ্খলা জড়ানো নেতারাও তার আশীর্বাদপুষ্ট।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, সদর উপজেলার এবার ১৩টি হাটের সবগুলোর বিপরীতে দরপত্র ক্রয় করেছিলেন এনসিপির নেতারা। পরে তাদের মধ্যে সমঝোতা হওয়াতে একের বেশী কেউ দরপত্র জমা করেনি। এর মধ্যে আলীগঞ্জ হাট নিয়ে এনসিপি নেতাদের সঙ্গে ১০ পার্সেন্ট কমিশনের চুক্তি হয়েছে। এছাড়া গোগনগর বাড়িরটেক, তালতলা, সাইনবোর্ড ও ভূইগড় সোনালী সংসদের হাটেও এনসিপির কতিপয় নেতাদের সঙ্গে বিএনপির ১০ থেকে ১২ পার্সেন্ট কমিশনে রফাদফা হয়। ফলে এসব হাটে এনসিপি কোন বিশৃঙ্খলা করেনি। এছাড়া কাশীপুর, বক্তাবলী ও মার্কাজ মসজিদের সামনের হাটে বিএনপি নেতারা টাকা লগ্নি করে পার্টনার হয়েছেন।

বিএনপি নেতারা জানান, গত রোজার পর থেকেই ১৩ হাটের জন্য আগে থেকেই প্রস্তুতি নিতে থাকে বিএনপির নেতারা। তারা গরুর বেপারীদের কোটি কোটি টাকা লগ্নি করেছে আগে থেকেই। এ কারণেই তাদের হাট না নিলে বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হবে। বিষয়টি নিয়ে এনসিপির নেতাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে তারা এনসিপির নেতাদের এ বিষয়টি বুঝাতে সক্ষম হন যে বিএনপি হাট না নিলে এনসিপি নিলেও তারা চালাতে পারবে না। পরে হাট নিয়ে তাদের মধ্যে সমঝোতা ঘটে।

রোজার ঈদের আগে ফতুল্লা ডিআইটি মাঠ সহ বিভিন্ন সেক্টরে ইজারা সম্পন্ন হয়। ইজারার আগে ফতুল্লা মাঠের নজর ছিল এনসিপি নেতাদের। তরিকুল নামের এনসিপি নেতা দরপত্র ক্রয় করেন। তিনি আবার বক্তাবলী খেয়াঘাটের দরপত্রও কিনেছিলেন। ডিআইটি মাঠের দরপত্র ক্রয়ের পর বিএনপি নেতাদের সঙ্গে তাদের তিন দফায় বৈঠক হয়। শুরুতে এনসিপি নেতা তরিকুল বিএনপি নেতাদের কাছে ৩০ ভাগ কমিশন চায়। পরে দ্বিতীয় দফায় ২০ ভাগে নেমে আসে। তখন এনসিপির সঙ্গে জামায়াতও যুক্ত হয়। এ নিয়ে রাতভর জল্পনা শেষে দরপত্র দাখিলের দিন সকাল ১১টায় এক বৈঠকে এনসিপি ১০ ভাগে রাজী হয়। তখন এনসিপি নেতারা একজন জনপ্রতিনিধির নামেও কমিশন চেয়েছিল। শেষতক সমঝোতায় জামায়াত ও এনসিপি নেতারা দরপত্র দাখিল করেনি। সে কারণে বিএনপি নেতা পেয়ে যান মাঠের ইজারা।

২১ এপ্রিল অনুষ্ঠিত হওয়া বক্তাবলীর রাজাপুর খেয়াঘাটের দরপত্র নিয়ে সমঝোতা না হওয়াতে বিএনপির পাশাপাশি এনসিপি, জামায়াত নেতারা দরপত্র জমা দিতে গেলে মারামারির ঘটনা ঘটে।

বক্তাবলী ঘাট নিয়েও একই পন্থায় আলোচনা শুরু হয় তিন চারদিন ধরে। এতে বক্তাবলীর বিতর্কিত রশিদ মেম্বার সহ আরো কয়েকজন সমঝোতায় রাজী না হলেও থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু সমঝোতার চেষ্টা করে ব্যর্থ হন।

এদিকে বিএনপি সরকার গঠনের পর প্রথমবারের মত কোরবানির পশুর হাটকে ঘিরে নজর ছিলো সকলের। নারায়ণগঞ্জ সদর উপজেলায় সবচেয়ে বেশী ঘণবসতিপূর্ণ এলাকা হওয়ায় এখানে আগ্রহ ছিলো কয়েকগুন। সেই সাথে এই অঞ্চলে আধিপত্য রয়েছে এনসিপির। তবে হাটের টেন্ডারে একক ভাবে এগিয়ে আছে বিএনপি।

১৩ টি হাটের ইজারা ঘোষণাকালে দেখা যায় সিন্ডিকেটের প্রভাব। ১৩টি হাটের মধ্যে ৭টি হাটে দরপত্র জমা পড়েছে মাত্র ১টি করে। অর্থ্যাৎ এই হাটগুলোতে আর কোন আগ্রহীকে দরপত্র ফেলতে দেয়াই হয়নি। দুটি হাটে একাধিক দরপত্র জমা পড়লেও তা ছিলো সাজানো। আর উন্মুক্ত প্রতিযোগীতা দেখা গেছে চারটি হাটে। যেখানে উন্মুক্ত প্রতিযোগীতার মাধ্যমে সর্বোচ্চ দরদাতা হাটের ইজারা লাভ করেন।

একক দরপত্রে ইজারা নেয়া হাটের চিত্র

গোগনগর বাড়িরটেক অস্থায়ী পশুর হাটের সরকারি সর্বনিন্ম দর ৭ লাখ ৫০ হাজার টাকা। এই হাটটি ৭ লাখ ৬০ হাজার টাকায় ইজারা নিয়েছেন সোহেল হোসেন। সরকারি দরের চাইতে মাত্র ১০ হাজার টাকা বেশী দিয়ে ইজারা পেয়েছেন তিনি।

বক্তাবলী বাজার সংলগ্ন অস্থায়ী পশুর হাটের সরকারি সর্বনিন্ম দর ১ লাখ ৭০ হাজার টাকা। এই হাটটি ১ লাখ ৭৫ হাজার টাকায় ইজারা নিয়েছেন নজরুল ইসলাম। সরকারি দরের চাইতে মাত্র ৫ হাজার টাকা বেশী দিয়ে ইজারা পেয়েছেন তিনি।

কুতুবপুর ৯ নাম্বার ওয়ার্ড মার্কাজ মসজিদ সংলগ্ন অস্থায়ী পশুর হাটের সরকারি সর্বনিন্ম দর ২ লাখ ৪২ হাজার ৫০০ টাকা। এই হাটটি ২ লাখ ৬০ হাজার টাকায় ইজারা নিয়েছেন আরিফুর রহমান। সরকারি দরের চাইতে মাত্র ১৮ হাজার টাকা বেশী দিয়ে ইজারা পেয়েছেন তিনি।

সাইনবোর্ড শান্তিধারা মসজিদ সংলগ্ন অস্থায়ী পশুর হাটের সরকারি সর্বনিন্ম দর ১৬ লাখ ৫০ হাজার টাকা। হাটটি ১৬ লাখ ৭৫ হাজার টাকায় ইজারা নিয়েছেন শহিদুল ইসলাম টিটু। সরকারি দরের চাইতে মাত্র ২৫ হাজার টাকা বেশী দিয়ে ইজারা পেয়েছেন তিনি।

কুতুবপুরের অফসার ওয়েল মিল সংলগ্ন অস্থায়ী পশুর হাটের সরকারি সর্বনিন্ম দর ৭ লাখ ৫ হাজার টাকা। এই হাটটি ৭ লাখ ৫০ হাজার টাকায় ইজারা নিয়েছেন সাখাওয়াত হোসেন। সরকারি দরের চাইতে মাত্র ৪৫ হাজার টাকা বেশী দিয়ে ইজারা পেয়েছেন তিনি।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!