নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
ঈদের ছুটিতে সোনারগাঁয়ে পর্যটকদের উপচে পড়া ভিড়

ঈদের ছুটিতে সোনারগাঁয়ে পর্যটকদের উপচে পড়া ভিড়

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

প্রাচীন বাংলার রাজধানীখ্যাত সোনারগাঁয়ের বিভিন্ন দর্শনীয় স্থানে পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। রাজধানী ঢাকার নিকটবর্তী হওয়ায় পরিবার-পরিজন নিয়ে আনন্দঘন সময় কাটাতে হাজারো দর্শনার্থী ছুটে আসেন সোনারগাঁয়ে।

পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিন শুক্রবার (২৯ মে) নারী-পুরুষ ও শিশুদের পাশাপাশি তরুণ-তরুণীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো পর্যটন এলাকা।

ঈদের ছুটিতে বিনোদনের খোঁজে আগত দর্শনার্থীদের ভিড়ে জমজমাট হয়ে ওঠে সোনারগাঁ জাদুঘর, পানাম সিটি, বাংলার তাজমহলসহ উপজেলার বিভিন্ন দর্শনীয় স্থান। বিশেষ করে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (সোনারগাঁ জাদুঘর) প্রাঙ্গণে ছিল সবচেয়ে বেশি ভিড়। দর্শনার্থীদের নিরাপত্তায় সেখানে নেওয়া হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

পর্যটকদের অতিরিক্ত চাপের কারণে জাদুঘর ও বিভিন্ন বিনোদনকেন্দ্রের আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। যানজটে আটকে পড়ে অনেকে গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যে পৌঁছান। তবে যানজট উপেক্ষা করেও দর্শনার্থীদের উৎসাহে কোনো কমতি দেখা যায়নি।

সোনারগাঁ জাদুঘর, পানাম সিটি ও বাংলার তাজমহল ছাড়া গিয়াস উদ্দিন আযম শাহের মাজার, লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম, জ্যোতিবসুর বাড়ি, কাইক্কারটেক ব্রিজ, অলিপুরা ব্রিজ এবং মেঘনা নদীর বৈদ্যেরবাজার ঘাটেও ছিল দর্শনার্থীদের সরব উপস্থিতি। নারায়ণগঞ্জ শহর ও আশপাশের এলাকায় পর্যাপ্ত বিনোদনকেন্দ্র না থাকায় ঈদের ছুটিতে অনেকেই বেছে নিয়েছেন সোনারগাঁকে।

ঢাকা থেকে ঘুরতে আসা মাহমুদ বলেন, রাজধানী ঢাকার খুব কাছে হওয়ায় ঈদের ছুটিতে পরিবারের সঙ্গে সময় কাটাতে সোনারগাঁয়ে এসেছি। এখানে মুঘল আমলের অনেক ঐতিহাসিক নিদর্শন রয়েছে। সব মিলিয়ে পরিবেশটা খুবই ভালো লেগেছে।

সাভারের নবীগঞ্জ থেকে ঘুরতে আসা শাওন বলেন, ঈদের ছুটিতে বন্ধু ও পরিবারের সদস্যদের নিয়ে সোনারগাঁয়ে ঘুরতে এসেছি। এখানে এসে অনেক ভালো লাগছে। বিশেষ করে পানাম সিটি ও জাদুঘরের পরিবেশ খুব সুন্দর। যানজট থাকলেও ঈদের আনন্দ উপভোগ করতে কোনো সমস্যা মনে হয়নি।

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপপরিচালক সাখাওয়াত হোসেন বলেন, এবার আশানুরূপ দর্শনার্থীর সমাগম হয়েছে। দেশি-বিদেশি পর্যটকসহ হাজার হাজার মানুষ জাদুঘরের ঐতিহ্য উপভোগ করতে আসছেন। পর্যটকদের নিরাপত্তার জন্য আনসার, পুলিশ ও ট্যুরিস্ট পুলিশ মোতায়েন করা হয়েছে।

নারায়ণগঞ্জ টুরিস্ট পুলিশের ইনচার্জ এ কে এম মাহবুবুল আলম বলেন, ঈদের ছুটিতে সোনারগাঁয়ের বিভিন্ন পর্যটনকেন্দ্রে দর্শনার্থীদের ব্যাপক সমাগম ঘটেছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে টুরিস্ট পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। জাদুঘর, পানাম সিটি ও গুরুত্বপূর্ণ স্পটগুলোতে অতিরিক্ত নজরদারি বাড়ানো হয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!