রাশেদুল ইসলাম রনি
জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থানে নেমেছে উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় রবিবার দুপুরে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের সিংগীডোবা বিলে অভিযান চালিয়ে ৫টি অবৈধ ড্রেজার মেশিন ও প্রায় ৩ হাজার ৯০০ ফুট প্লাস্টিকের পাইপ ধ্বংস করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় বিলে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজার মেশিন এবং পাইপলাইন জব্দ করে ধ্বংস করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া যাচ্ছিল। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি কৃষিজমি, সড়ক ও স্থানীয় অবকাঠামো ক্ষতির ঝুঁকিতে পড়ছিল। এসব অভিযোগের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান শেষে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন বলেন, “পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।




