ষ্টাফ রিপোর্টার:
গত ১লা জুন নারায়ণগঞ্জ সদর থানাধীন গোগনগরে আজমেরী ওসমানের ব্যানারে ঝটিকা মিছিল করে। যা নিয়ে জেলাজুড়েই ছিল আলোচনা-সমালোচনা। পুলিশের চোখ ফাকি দিয়ে থানাধীন গোগনগরে অরওয়ামীলীগের ঝটিকা মিছিল নিয়ে পরবর্তীতে সদর মডেল থানায় একটি মামলাও হয়েছে এমনটা শোনা গিয়েছে।
সেই মিছিল এবং পরবর্তীতে মামলার ঘটনায় সন্দেহভাজন হিসেবে সদর মডেল থানা পুলিশ এনসিসি ১৮নং ওয়ার্ড কাউন্সিলর কবির হোসেনের আস্থাভাজন মো.জহিরুল ইসলামকে আটক করেছে থানা পুলিশ। রবিবার বিকেলে থানাধীন শীতলক্ষ্যা এলাকায় নিজ বাসার সামনে থেকে জহিরুলকে গ্রেফতার করে সহকারী উপপরিদর্শক মো.মানিক হোসেন।
কাউন্সিলর কবির হোসেনের আস্থাভাজন ও যুবলীগ নেতা মো.জহিরুল ইসলামকে গ্রেফতারের সত্যতা স্বীকার করে সদর মডেল থানার সহকারী উপপরিদর্শক মো.মানিক হোসেন বলেন,আমরা সঙ্গীয় ফোর্স জহিরুলকে গ্রেফতার করেছি। কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে এবং আদালতে প্রেরন সর্ম্পকে জানতে চাইলে তিনি বলেন, সেই ঝটিকা মিছিলের ঘটনায় দায়েরকৃত মামলায় জহিরুলকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিষয়ে কি সিদ্ধান্ত নেয়া হবে সেটা ওসি স্যার বলতে পারবেন।
এদিকে গ্রেফতারকৃক জহিরুল ইসলাম সর্ম্পকে তার এলাকার লোকজন জানান, সে সাবেক কাউন্সিলর কবির হোসেনের কাছে লোক এবং যুবলীগের রাজনীতির সাথে জড়িত। তারা বলেন,শুধু সেদিনের মিছিল নয় ৫ আগষ্টের পরবর্তী সময়ে শহর ও শহরতলীর অনেক মিছিলে সে অংশ নিয়েছে। তবে গ্রেফতারকৃত জহিরুল ইসলামকে ছাড়িয়ে আনতে তার স্বজনরা মোটা অংকের টাকা নিয়ে থানায় দেন-দরবার চালাচ্ছে জানান স্থানীয়রা।




