নারায়ণগঞ্জ বুধবার | ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
বন্দরে ৯ বছরের শিশুকে যৌন হয়রানি ঘটনায়  লম্পট মৃদুল হাসান গ্রেপ্তার
বন্দরে সন্দেহভাজন ৪ যুবক আটক
বক্তাবলীতে পারুলের দোকান দখলের চেষ্টা জাকের পার্টির! থানায় অভিযোগ
সিদ্ধিরগঞ্জে শামীম ওসমানের নির্দেশ বাস্তবায়নে শাওন- ইসমাইলের নেতৃত্বে সক্রিয় আ. লীগ
শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় বিএনপির দোয়া
অপরাধ দমন, মাদকবিরোধী অভিযানে আমতলী থানার শ্রেষ্ঠত্ব
রাউজানে যুবদল নেতা: হত্যা পাঁচ অস্ত্রধারী শনাক্ত, সবাই বিএনপির সঙ্গে ‘সম্পৃক্ত’
সাংবাদিক ইমরান মৃধার জন্মদিনের শুভেচ্ছা 
বকশীগঞ্জে দুই ফার্মেসিকে জরিমানা
শহরে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা
আড়াইহাজারে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার
সোনারগাঁয়ে হুমকির কারনে নিরাপত্তাহীনতায় বাড়ী ছাড়া গণধর্ষণের শিকার পরিবার!
ফতুল্লা থেকে অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২
জামালপুরে শিশুশ্রমকে লাল কার্ড প্রদর্শণ
প্রশাসন ও জনগণের সমন্বয়ে ‘মাদক নির্মূল কমিটি’ গঠনের আহ্বান বন্দর উপজেলা প্রেসক্লাব সভাপতির
আড়াইহাজারে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগে স্বামী গ্রেপ্তার,
ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় পেন গান ও খালি খোসা উদ্ধার
ত্বকী হত্যা: আবারো রিমান্ডে ড্রাইভার জামশেদ
এবার নোয়াখালীতে পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ!
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে অটোরিকশা, বাড়ছে প্রাণহানি
ফতুল্লায় মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলি, পুলিশসহ আহত ৮
দুবাইতে আটক সাবেক আইজিপি বেনজীর আহমেদ
পেনশনের জন্য হয়রানি, ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়ে মৃত্যুবরণ: দায় এড়াতে পারে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ
কুতুবপুরে মাদক বিরোধী অভিযান: “You run away, we are coming”
সরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবার মান নিয়ে স্বাস্থ্যমন্ত্রী অসন্তোষ প্রকাশ
জামালপুরে ৪২ কেজি গাঁজা উদ্ধার, দুই নারী গ্রেপ্তার  
জামালপুরে মৎস্য খামারিদের প্রশিক্ষণ ও বিনামূল্যে পোনামাছ বিতরন
জলবায়ূ পরিবর্তন মোকাবিলায় বন্দরে ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের কর্মসূচি শুরু
বন্দরে ধরণায় নারী স্বাস্থ্যকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সোনারগাঁয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার
Next
Prev
প্রচ্ছদ
~অতিরিক্ত উত্তোলনের কারণে পানির স্তর আশঙ্কাজনকভাবে নিচে নেমে যাচ্ছে”

~অতিরিক্ত উত্তোলনের কারণে পানির স্তর আশঙ্কাজনকভাবে নিচে নেমে যাচ্ছে”

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

মেঘনার পানি আসছে ঢাকায়: ১০ হাজার কোটি টাকার মেগা প্রকল্প উদ্বোধনের অপেক্ষায়

জাগো নারায়ণগঞ্জ

ঢাকার ক্রমবর্ধমান পানির চাহিদা মেটাতে এবং ভূগর্ভস্থ পানির ওপর বিপজ্জনক নির্ভরতা কমাতে মেঘনা নদীর পানি পরিশোধন করে রাজধানীতে সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার। প্রায় ১০ হাজার কোটি টাকা ব্যয়ের এই মেগা প্রকল্পের কাজ এখন শেষ পর্যায়ে। আগামী এক বছরের মধ্যে এটি পুরোপুরি চালু হবে বলে আশা করছে সরকার।

সোমবার (৮ জুন ২০২৬) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গন্ধর্বপুরে নির্মাণাধীন পানি শোধনাগার (ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট) পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকা ওয়াসার ‘ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রজেক্ট’ (DESWSP)-এর আওতায় প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে।

প্রকল্পের সার্বিক অগ্রগতি পরিদর্শন শেষে মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এতদিন ঢাকা শহরের জন্য মূলত ভূগর্ভস্থ পানি ব্যবহার করা হতো। কিন্তু অতিরিক্ত উত্তোলনের কারণে পানির স্তর আশঙ্কাজনকভাবে নিচে নেমে যাচ্ছে। এটি পরিবেশের জন্য ভয়াবহ পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছিল। সেই তীব্র সংকট মোকাবিলা করতেই মেঘনা নদীর পানি পরিশোধন করে ঢাকার দুই সিটি করপোরেশনে সরবরাহের এই মেগা উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, প্রকল্পটি চালু হলে প্রথম পর্যায়ে প্রতিদিন প্রায় ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি সরবরাহ করা সম্ভব হবে। ভবিষ্যতে একই ধরনের আরও একটি প্রকল্প নেওয়ার পরিকল্পনা রয়েছে। সেটি বাস্তবায়িত হলে অতিরিক্ত আরও ৫০ কোটি লিটার পানি পাওয়া যাবে। অর্থাৎ, দুটি প্রকল্প মিলিয়ে ভবিষ্যতে প্রতিদিন মোট ১০০ কোটি লিটার বিশুদ্ধ পানি ঢাকার দুই সিটির বাসিন্দাদের মাঝে সরবরাহ করা সম্ভব হবে।

এর আগে সকাল সাড়ে ১০টায় মন্ত্রী প্রকল্প সংক্রান্ত একটি বিশেষ সমন্বয় সভায় অংশ নেন। পরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তিনি নির্মাণাধীন শোধনাগারের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীসহ ঢাকা ওয়াসা ও প্রকল্প সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, এটি সরকারের একটি অগ্রাধিকার প্রকল্প। ঢাকার পানি সংকট নিরসনে এই শোধনাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জেলা প্রশাসন শুরু থেকেই প্রকল্প বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করে আসছে। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে স্থানীয় পর্যায়ে যেকোনো প্রশাসনিক সহায়তা অব্যাহত থাকবে।

প্রকল্প সূত্রে জানা গেছে, মেঘনা নদী থেকে পানি এনে গন্ধর্বপুর শোধনাগারে পরিশোধনের পর পাইপলাইনের মাধ্যমে তা ঢাকার বাড্ডা পর্যন্ত নেওয়া হবে। সেখান থেকে ঢাকা ওয়াসার বিদ্যমান নেটওয়ার্কের মাধ্যমে নগরবাসীর কাছে সরবরাহ করা হবে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!