নারায়ণগঞ্জ শনিবার | ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
বন্দরে পিস্তল ঠেকিয়ে টাকা ছিনতাই ও হাত-পায়ে কুপিয়ে জখমের ঘটনায় মামলা
ফতুল্লায় ভূমিদস্যুদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক রাসেলকে খুনের হুমকি
সিদ্ধিরগঞ্জে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান এলাকাবাসীর
ফতুল্লায় কিশোরীকে গণধর্ষণ, ডিএমসিতে প্রেরন
লক্ষ্মীনারায়ণ মন্দিরের প্রবেশগেটে নতুন তালা, দুই পক্ষকে চাবি হস্তান্তর
দেশে গোয়েন্দা সংস্থা কি এখনো রাজনৈতিক কাজে ব্যবহৃত হচ্ছে?
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২৬
বিজয়া দশমী/অশ্রুসিক্ত নয়নে নারায়ণগঞ্জে দেবী দুর্গার বিদায়
অতিরিক্ত ডিআইজির ট্রিপ্লেক্স বাড়িতে চলত যত অপকর্ম, লাগত রেজিস্ট্রেশন ফি
অগ্রবাণী প্রতিদিনের প্রকাশক-সম্পাদক স্বপন কুমার পোদ্দার আর নেই
কাশিপুর ভোলাইলে মূর্তিমান আতংক নামধারী যুবদলের ক্যাডার পাগলা সোহেল!
সিদ্ধিরগঞ্জে কথিত বিএনপি নেতার শেল্টারে রমজান বাহিনীর কোটি টাকার মাদক ব্যবসা !!  
সিদ্ধিরগঞ্জের শিমরাইল হতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
লক্ষী নারায়ণ দূর্গা মন্দির নিয়ে বিএসপি নেতা টনি মল্লিকের হুশিয়ারী!
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লায় ওসি’র রুমে বসেই মোবাইল টিপসে পাগলা হামিদের হাতিয়ার অভি !!

ফতুল্লায় ওসি’র রুমে বসেই মোবাইল টিপসে পাগলা হামিদের হাতিয়ার অভি !!

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

নিজস্ব প্রতিবেদকঃ

 

আজমেরী ওসমানের ক্যাডার, পাগলা হামিদের সহযোগী বিসিক চাঁদনী হাউজিং এলাকার অস্ত্র, মাদক ব্যবসায়ী অভিকে প্রায় সময়ই ফতুল্লা থানায় অবস্থান করতে দেখা যায়। থানার একাধিক অফিসারের সঙ্গেও তাঁর সখ্যতার অভিযোগ উঠেছে। একজন চিহ্নিত অপরাধীর এভাবে থানায় যাতায়াত নিয়ে খোদ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

স্থানীয়রা জানায়, বিগত আওয়ামী সরকারের সময়ে চাঁদনী হাউজিং অপরাধের আখড়ায় পরিনত হয়েছে। এই হাউজিংয়ের বাসিন্দাদের জিম্মি করে পতিতা, মাদক, অস্ত্র এবং অবৈধ গ্যাস সংযোগ দিয়ে কোটি টাকা হাতিয়ে নিতেন এই পাগলা হামিদ। অপরাধ সাম্রাজ্য ধরে রাখতেই পাগলা হামিদ হাতিয়ার হিসেবে ব্যবহার করছে যুবদল নেতা অভিকে। আর বিএনপিকে দমনে ব্যবহার করছে আজমেরী ওসমানের রেখে যাওয়া অস্ত্র।

স্থানীয়দের ভাষ্যমতে, কিছুদিন পূর্বে আগে পঞ্চবটী চাঁদনী হাউজিং এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে ব্যবহৃত অস্ত্রের বেশীর ভাগই আজমেরী ওসমানের। ওই সংঘর্ষে পাগলা হামিদের সমর্থকেরাও অংশ নিয়েছে। কথিত যুবদল নেতা অভি পাগলা হামিদের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। আওয়ামী সরকারের সময়ে চাঁদনী হাউজিং পাগলা হামিদের নিয়ন্ত্রণ থাকলে সরকার পরিবর্তনের পর এই হাউজিংয়ের নিয়ন্ত্রণ নিয়েছে অভি। বর্তমানে পাগলা হামিদের ক্যাডার এবং অস্ত্র ব্যবহার করে অভি এবং পল্লব এলাকায় ত্রাসে রাজত্ব কায়েম করেছে।  বিএনপির রাজনীতিতে সংশ্লিষ্টরা মনে করছে পাগলা হামিদ পলাতক সন্ত্রাসী আজমেরী ওসমানের নির্দেশে বিসিক শিল্পাঞ্চলকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আর এসব করতে গিয়ে বিএনপিকে বিতর্কীত করতে অপতৎপরতা চালাচ্ছে। বিএনপির মধ্যে বিরোধ তৈরি করে ফায়দা লুটতে চাচ্ছে পাগলা হামিদ গং।

স্থানীয় সূত্র জানায়, ঝুট সেক্টর নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষের ঘটনায় পাগলা হামিদ যুবদল কর্মী অভির পক্ষে অবস্থান নিয়েছেন পাগলা হামিদ। বিগত আওয়ামী সরকারের সময়ে যেসব ক্যাডার পাগলা হামিদের সঙ্গে সন্ত্রাসী কর্মকান্ড করেছে সেসব ক্যাডাররা অভির হয়ে সংঘর্ষে জড়িয়েছে। স্থানীয়দের দাবি, পাগলা হামিদ দীর্ঘদিন ধরে চাঁদনী হাউজিংয়ের অধিপত্য ফিরে পেতে তৎপর রয়েছে। আর একাজে ব্যাবহার করছে যুবদল কর্মী অভিকে। শেষ পর্যন্ত পাগলা হামিদের মিশন সফল হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ৯ এপ্রিল  বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বিসিক শিল্পাঞ্চলের পাশে চাঁদনী হাউজিং এলাকায় একটি কারখানার ঝুট নামানোকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় যুবদলের দুপক্ষের মধ্যে ১ ঘণ্টা এ সংঘর্ষ চলে।

সংঘর্ষে এনায়েতনগর ইউনিয়ন বিএনপির ২ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মো. হোসেন খোকার ছেলে রাকিব (২৩), বিএনপির কর্মী রফিক (৪০) ও স্থানীয় বাসিন্দা আসমাউল হোসেনের ছেলে ইমরান হোসেন (১৩) আহত হয়। এ ঘটনায় বিএনপি নেতা খোকা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় যে ক’জনকে আসামী করা হয়েছে তাঁদের মধ্যে অভি অন্যতম।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!