নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার ৩, ড্রেজার পাইপসহ জব্দ 
আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান
দূর্গাপুজা উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে কাউন্সিলর প্রার্থী মাহমুদুল হাসান
সিসিটিভি ফুটেজে ভাগিনা রিফাত ও সালাম,মামলা হলেও গ্রেফতার নেই
প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষনাবেক্ষনের দায়িত্বে ছাত্রলীগের সাবেক নেতা নিমিতোষ ওঝা
Next
Prev
প্রচ্ছদ
সিদ্দিরগঞ্জে তেল ও মাদক বাণিজ্যে জিম্মি গোদনাইল “১৬ বছরে ৩ হাজার কোটির মালিক শাহজালাল ”

সিদ্দিরগঞ্জে তেল ও মাদক বাণিজ্যে জিম্মি গোদনাইল “১৬ বছরে ৩ হাজার কোটির মালিক শাহজালাল ”

প্রকাশিতঃ

 

‎নিজস্ব প্রতিবেদক, সিদ্দিরগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জস্থ গোদনাইল বাগপাড়া এলাকায় একচ্ছত্র ত্রাসের রাজত্ব কায়েম করেছে জ্বালানি মাফিয়া হিসেবে পরিচিত শাহজালাল ও তাঁর সিন্ডিকেট। একসময় নুন আনতে পান্তা ফুরানো এই শাহজালাল বিগত ফ্যাসিস্ট সরকারের ১৬ বছরে বাগিয়ে নিয়েছেন প্রায় ৩ হাজার কোটি টাকার পাহাড় সমান সম্পদ। সাবেক প্রভাবশালী এমপি শামীম ওসমানের অত্যন্ত ঘনিষ্ঠ এই দোসর বর্তমানে বিদেশে থাকলেও তাঁর ভাতিজা ও দোসরদের মাধ্যমে এখনো সচল রয়েছে তেল চুরি, ভেজাল জ্বালানি তৈরি এবং মাদকের বিশাল সাম্রাজ্য।

 

‎

‎অনুসন্ধানে জানা গেছে, ২০১০ সালেও শাহজালালের উল্লেখযোগ্য কোনো সম্পদ ছিল না। শামীম ওসমানের আশীর্বাদে শীতলক্ষ্যা নদী ও পদ্মা ডিপোকে কেন্দ্র করে গড়ে তোলেন তেল চুরির শক্তিশালী সিন্ডিকেট। বর্তমানে ঢাকা ও দেশের বিভিন্ন জেলায় তাঁর ২৮-৩০টি ফিলিং স্টেশন রয়েছে। পদ্মা ডিপোতে ৩৫টি ট্যাংক লরি এবং নদীতে ২০-২২টি তেলের ট্যাঙ্কার ও বালুর ট্রলার রয়েছে তাঁর। এছাড়া জালকুড়ি বিলে রয়েছে ১০০ বিঘা জমি। শাহজালালের অবর্তমানে এই সুবিশাল সাম্রাজ্য দেখাশোনা করেন তাঁর বড় ভাতিজা মাসুম শেখ ও অনুপ শেখ।

‎

‎

‎স্থানীয়দের অভিযোগ, মধ্যরাত ৩টা থেকে ভোর ৬টা পর্যন্ত চলে এই সিন্ডিকেটের মহোৎসব। চট্টগ্রাম ও ঘোড়াশাল থেকে আসা ট্যাঙ্কার জাহাজ থেকে কেরোসিন, ডিজেল, পেট্রোল ও এটিএফ (বিমান জ্বালানি) চুরি করে বাগপাড়া জলঘাটার গোপন গোডাউনে মজুত করা হয়। পরে এসব তেলের সাথে ক্ষতিকারক কেমিক্যাল মিশিয়ে ‘নকল অকটেন’ তৈরি করে বিভিন্ন পাম্পে সরবরাহ করা হয়। যা যানবাহনের ইঞ্জিনের জন্য মারাত্মক ক্ষতিকর। এই কাজের জন্য ৫৪টি জাহাজের একটি বিশাল সিন্ডিকেট ব্যবহার করা হয়।

‎

‎

‎অভিযোগ রয়েছে, এই সিন্ডিকেটের জ্বালানি বহনকারী জাহাজগুলো চট্টগ্রাম থেকে ফার্নেস তেল আনার সময় সুকৌশলে বড় বড় ইয়াবা ও ফেন্সিডিলের চালান নিয়ে আসে। অনুপ শেখের নেতৃত্বে এই মাদক সাম্রাজ্য পুরো গোদনাইল ও সিদ্দিরগঞ্জ এলাকায় ছড়িয়ে দেওয়া হয়।

‎

‎

‎সিন্ডিকেট সদস্য অনুপ শেখ প্রকাশ্যেই দম্ভোক্তি করে বলেন যে, সিআইডি, ডিবি, সিদ্দিরগঞ্জ থানা ও নৌ-পুলিশকে নিয়মিত ‘মাশোয়ারা’ দিয়ে তিনি এই ব্যবসা টিকিয়ে রেখেছেন। ডিবি সোর্স আনোয়ার ও মিশুর মাধ্যমে এই অর্থের লেনদেন হয় বলে অভিযোগ রয়েছে। এমনকি এলাকাভিত্তিক কিছু রাজনৈতিক নেতাকেও এই অবৈধ আয়ের ভাগ দিয়ে মুখ বন্ধ রাখা হয়।

‎

‎

‎পদ্মা ডিপোর আশেপাশে প্রকাশ্য দিবালোকে তেল চুরি ও ভেজাল তেলের কারবার চললেও প্রশাসনের রহস্যজনক নীরবতা জনমনে নানা প্রশ্ন তুলছে। তেলের এই অরাজকতায় সরকার যেমন কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে, তেমনি বাজারে ভেজাল তেলের দাপটে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ।

‎

‎এলাকাবাসী ও সচেতন মহল এই ‘শাহজালাল-অনুপ’ সিন্ডিকেটের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর হস্তক্ষেপ এবং ৩ হাজার কোটি টাকার অবৈধ সম্পদের উৎস অনুসন্ধানের জোর দাবি জানিয়েছেন।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!