নারায়ণগঞ্জ শুক্রবার | ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
কাশীপুর বড় মসজিদের ওয়াকফ জমি রক্ষায় মুসল্লিদের মানববন্ধন 
ঐতিহ্যবাহী কদম রসূল দরগাহ পরিদর্শনে এমপি ও ডিসি
বন্দরে গৃহবধূকে হত্যাচেষ্টা ও দুর্ধর্ষ লুটের ৩ দিন পর সেই গ্রিল মিস্ত্রি গ্রেপ্তার
বকশীগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি ও সোলার প্যানেল স্থাপনের উদ্বোধন
আমতলীতে গরু চুরি করতে এসে কুকুরের কামড়ে ধরা খেল চোর
হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
ফতুল্লায় নির্ঝর গার্মেন্টে বয়লার বিস্ফোরণ, আহত ৭
চাদাঁবাজরা ভালো থাকতে দিচ্ছে না -জামায়াত আমির
রূপগঞ্জে নির্মাণাধীন সেতু পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী
সিনিয়র সাংবাদিক আমির হোসেন হাসপাতালে 
বন্দর খেয়াঘাটে অবৈধভাবে অর্ধ কোটি টাকা চাদাবাজি !
আমতলীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
মাদক বিক্রেতা ও সেবনকারী আরিফ ও ইব্রাহিম বিএনপিতে প্রতিষ্ঠিত,রয়েছেন বড় পদে
এসপি অফিসের পাশেই ২৪ ঘণ্টার মাদকের বাণিজ্য!
সোনারগাঁয়ে ফয়জল হত্যা: প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার
ফতুল্লায় ৪০ পিস ইয়াবাসহ মিজান গ্রেফতার
পুলিশের চোঁখে কাঠের চশমা! ফতুল্লায় প্রকাশ্যে স্বেচ্ছাসেবকলীগ নেতা বিল্লাল
একাধিক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থায় সর্বমহলে প্রশংসিত পুলিশ সুপার
নারায়ণগঞ্জে এলজিডি ভবনের বিপরীতে নির্মিত হবে ‘লাশ ধোয়ার ঘর’ ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড
খাজনা আদায় বন্ধে সহকারী কমিশনারকে রাজ দাসের চিঠি
বকশীগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
*রূপগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুলিশ পরিদর্শক ও ভূমিদস্যুর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ,*
সাংবাদিক তানভীরের মায়ের মৃত্যুতে বন্দর উপজেলা প্রেসক্লাবের শোক
কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু:
বন্দরে চাকরির প্রলোভনে যুবক অপহরণের চেষ্টা: অপহরণকারীকে পুলিশে দিল জনতা
সংযুক্ত আরব আমিরাত থেকে কি বেনজীরকে ফেরানো যাবে?
তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক
‘ল্যান্ড অ্যাকুইজিশন অ্যান্ড রিকুইজিশন ম্যানেজমেন্ট সিস্টেম’-এ ডাটা এন্ট্রি নিয়ে ডিসির মতবিনিময়
সোনারগাঁয়ে বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী জাহের মোল্লা প্রকাশ্যে!
রূপগঞ্জে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লায় নির্ঝর গার্মেন্টে বয়লার বিস্ফোরণ, আহত ৭

ফতুল্লায় নির্ঝর গার্মেন্টে বয়লার বিস্ফোরণ, আহত ৭

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা তালতলা এলাকায় একটি রপ্তানিমুখী পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় সাত শ্রমিক আহত হয়েছেন। বিস্ফোরণের পর কারখানায় আগুনের সূত্রপাত হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

শুক্রবার (১৯ জুন) সকালে পাগলা তালতলা এলাকার নির্ঝর নিটওয়্যার গার্মেন্টে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম।

আহতরা হলেন শাহীন, জাকির হোসেন, ক্লিনার সাবিনা বেগম, মঞ্জু মিয়া, আরিফিন, হৃদয় ও খাদিজা।

শ্রমিকদের অভিযোগ, কারখানার বয়লারটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। এ বিষয়ে মালিকপক্ষকে একাধিকবার অবহিত করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। শুক্রবার সকালে শ্রমিকরা কাজ করার সময় হঠাৎ বিকট শব্দে বয়লারটি বিস্ফোরিত হয়। এতে আগুন ধরে যায় এবং নারী শ্রমিকসহ সাতজন দগ্ধ ও আহত হন।

ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় ক্লিনিক ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে ক্ষুব্ধ শ্রমিকরা কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে আহতদের চিকিৎসা ব্যয় বহনের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেন।

ফতুল্লা মডেল থানার ওসি মো. মাহবুব আলম বলেন, ‘আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। শ্রমিকদের অভিযোগ অনুযায়ী বিষয়টি খতিয়ে দেখা হবে।

বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!