নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
শেরপুরের শ্রীবরদীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

শেরপুরের শ্রীবরদীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

প্রকাশিতঃ

এজেএম আহছানুজ্জামান ফিরোজ,   শেরপুর প্রতিনিধি

 

 

শেরপুরের শ্রীবরদীতে প্রান্তিক  কৃষকদের মাঝে বিনামূল্যে  সার ও বীজ বিতরণ করা হয়েছে। শনিবার (২০ জুন) দুপুরে উপজেলা প্রশাসন ও   উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থ বছরের কৃষি পূনর্বাসন সহায়তা খাত এর আওতায় হাইব্রিড মরিচ,  রোপা আমন ধান বীজ ও বৃক্ষ রোপণ কর্মসূচি উপলক্ষে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার,চারা ও অন্যান্য উপকরণ বিতরণ অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-৩ ( শ্রীবরদী – ঝিনাইগাতী )  আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। এসময় তিনি বলেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার কৃষকদের সহায়তার জন্য কৃষক কার্ড কর্মসূচি গ্রহণ করেছেন। এই কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের বিনামূল্যে বীজ, সারসহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো মাহমুদুল হাসান আকন্দ।

শেরপুর  জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে উপজেলার ১ হাজার ৫ শত ২০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি রোপা আমন ধানের বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়। বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসেবে ৫ শত জনের মাঝে প্রত্যেককে ৫ টি করে চারা, ৩০ কেজি করে জৈব সার ও খুঁটি বিতরণ করা হয়। এছাড়া ৮০ জন কৃষকের মাঝে ১০ গ্রাম করে হাইব্রিড মরিচের বীজ বিতরণ করা হয়।

 

বীজ বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত কৃষি কর্মকর্তা জিনাত রেহানার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ   মোহাম্মদ সাখাওয়াত হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মনিষা আহমেদ, উপজেলা বিএনপির আহবায়ক আব্দুর রহিম দুলাল প্রমূখ । এসময় উপস্থিত ছিলেন  থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নূরুল আলম, উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, , পৌর বিএনপির আহবায়ক ফজলুল হক চৌধুরী অকুল, সদস্য সচিব সোহানুর রহমান সোহান,  উপজেলা যুবদলের আহ্বায়ক এডভোকেট  আবু রায়হান মোহাম্মদ আল বেরুনীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,  গণমাধ্যমকর্মী এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক কৃষক – কৃষাণী ।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!