নারায়ণগঞ্জ শুক্রবার | ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নের নতুন আরসিসি রাস্তা উদ্বোধন
বাড়ছে রাজনৈতিক হানাহানি: নেপথ্যে আধিপত্য, দখল ও চাঁদাবাজি
ফতুল্লায় মাতাল অবস্থায় যুবদল নেতা ও কাউন্টার ষ্টাফদের মারধর করলো কিলার নয়ন-মিঠু খান!
খুনী নয়নের ‘শেল্টারদাতা’ যুবদল নেতা মিঠু! ফতুল্লায় তোলপাড়
সোনারগাঁয়ে ১০ টাকা চাঁদা না দেয়ায় অটোরিকশা চালককে হত্যা, প্রধান আসামী গ্রেপ্তার
বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু
বকশীগঞ্জে ৪৫ কেজি গাঁজাসহ মোটরসাইকেল জব্দ
মাদকের একাধিক মামলার আসামি রকির নতুন কান্ড, ফতুল্লা থানায় জোড়া অভিযোগ!
ফতুল্লায় বিকাশ ব্যবসায়ীকে অপহরণের পর নৃশংস হত্যা
প্রকল্পের প্রয়োজনেই মাটি কাটা হচ্ছে: সেতুমন্ত্রী
সোনারগাঁয়ে কলেজ ছাত্রীকে বিবস্ত্র করে হানিট্র্যাপ চক্রের ভিডিও ধারণ, চাঁদা দাবি
খোরশেদের উদ্যেগে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে বিশুদ্ধ পানি বিতরণ
রূপগঞ্জে এমপির উদ্যোগে এ‌ইচএসসি পরীক্ষার্থীদের জন্য ফ্রি বাস চালু
ফোনে হুমকির পর ব্যবসায়ীর গাড়িতে হামলা, দুই থানায় অভিযোগ
বন্দরে প্রেমের ফাঁদে ফেলে শিক্ষার্থীকে মারধর ও মুক্তিপন দাবি, গ্রেপ্তার ৭
নিজাম উদ্দিনের ঘাটের ইজারা বাতিল করল বিআইডব্লিউটিএ
ফতুল্লায় স্বামীকে হত্যা: আদালতে ঘাতক স্ত্রীর দায় স্বীকার
সোনারগাঁয়ে ১৯ মামালার আসামি জঙ্গী সোহান গ্রেপ্তার
পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন করতে বিশেষ মিশনে মদনগঞ্জ ফাঁড়ির ইনচার্জ নূরুল ইসলাম 
সিদ্ধিরগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় নারী শ্রমিকের মৃত্যু
আমতলীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১
চাঁদা না দেওয়ায় গাড়ি আটকে মারধর,ডেভিডের ভাই তপনকান্ডে পরিবহন ধর্মঘট
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
সোনারগাঁয়ে রাস্তার উপর স্থাপনা নির্মাণ, লাশ বের করতে বাঁধা
অপহরনকারী জুয়েল আরমানের লোমহর্ষক ঘটনায় আইনশৃঙ্খলা ব্যবস্থার রন্ধ্রে রন্ধ্রে পচন ধরেছে !
ফতুল্লায় জুটের গুদামে ভয়াবহ আগুনে ৪০ লাখ টাকা ক্ষতি
ফতুল্লার পোস্ট অফিস টু শিবু মার্কেট সড়কে নতুন ভোগান্তি
খোরশেদের দুই মাসব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচি শুরু
শক্তিশালী ভুমিকম্প হলে মাঝারি ও উচ্চ ঝুঁকিপুর্ন অঞ্চলে নারায়ণগঞ্জ
‘নাজুক ভূমির’ ওপর ঢাকা, ভূমিকম্প ঝুঁকিতে ৫৫-৬০ শতাংশ এলাকা!
Next
Prev
প্রচ্ছদ
প্রকল্পের প্রয়োজনেই মাটি কাটা হচ্ছে: সেতুমন্ত্রী

প্রকল্পের প্রয়োজনেই মাটি কাটা হচ্ছে: সেতুমন্ত্রী

প্রকাশিতঃ

ঢাকামাওয়া ভায়াডাক্ট রেললাইনের পাশ থেকে মাটি অপসারণকে কেন্দ্র করে যে উদ্বেগ তৈরি হয়েছে, তা বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয় বলে জানিয়েছেন সড়ক পরিবহন সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, প্রকল্পের প্রয়োজনেই মাটি কাটা হচ্ছে এবং এটি ভায়াডাক্টের নিরাপত্তা নিশ্চিত করার অংশ।

বৃহস্পতিবার ( জুলাই) নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জ এলাকায় ঢাকামাওয়া ভায়াডাক্ট রেলসেতু পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সেতুমন্ত্রী।

মন্ত্রী বলেন, মাটি কাটা হয়েছেএটি সত্য। তবে কেন মাটি অপসারণ করা হচ্ছে, সেই বিষয়টি অনেক প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। বরং এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন অপরিকল্পিতভাবে মাটি কাটার কারণে ভায়াডাক্ট ঝুঁকির মুখে পড়েছে। তিনি দাবি করেন, ধরনের আশঙ্কার কোনো বাস্তব ভিত্তি নেই।

শেখ রবিউল আলম বলেন, প্রায় ১৬ দশমিক ৭৬ কিলোমিটার দীর্ঘ ঢাকামাওয়া ভায়াডাক্ট নির্মাণের সময় এলাকাটি ছিল জলাভূমি। ভারী নির্মাণসামগ্রী পরিবহন কাজের সুবিধার্থে বিশ্বের অন্যান্য ভায়াডাক্ট প্রকল্পের মতো এখানেও অস্থায়ীভাবে মাটি ভরাট করা হয়েছিল। প্রকল্পের কাজ শেষ হওয়ার পর সেই অস্থায়ী ভরাট অপসারণ করে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়াই প্রকল্পের স্বাভাবিক প্রক্রিয়া।

তিনি বলেন, ইতোমধ্যে ১৬ দশমিক ৭৬ কিলোমিটারের মধ্যে প্রায় ১৪ দশমিক ৪১ কিলোমিটার এলাকা থেকে অস্থায়ী ভরাট অপসারণ করা হয়েছে। বাকি রয়েছে প্রায় দশমিক ৩৪ কিলোমিটার। বিষয়ে প্রকাশিত কিছু সংবাদ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে বলে তিনি মন্তব্য করেন।

মন্ত্রী আরও বলেন, মাটি অপসারণের উদ্দেশ্য ভায়াডাক্টকে ঝুঁকিতে ফেলা নয়, বরং এর দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করা। একই সঙ্গে জলাভূমির স্বাভাবিক পরিবেশ পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার লক্ষ্যেও এই কাজ করা হচ্ছে। তার মতে, প্রকল্পের কার্যক্রমের ইতিবাচক প্রভাব রয়েছে, নেতিবাচক কোনো প্রভাব নেই।

শেখ রবিউল আলম বলেন, ভায়াডাক্টের নিরাপত্তা, প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ এবং জলপ্রবাহ স্বাভাবিক রাখতে মাটি অপসারণ প্রয়োজন। বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষও সর্বোচ্চ সতর্ক রয়েছে।

তিনি আরও বলেন, রেলওয়ের জলাভূমি বা জমি পরিকল্পনা ছাড়া ভরাট করা যাবে না। ভবিষ্যতে প্রয়োজন হলে ভায়াডাক্টে আরও একটি রেললাইন যুক্ত করার বিষয় বিবেচনায় আসতে পারে। তবে যত্রতত্র ভরাট বা অস্থায়ী স্থাপনা নির্মাণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!