নারায়ণগঞ্জ শনিবার | ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শেহাচর তক্কার মাঠ মসজিদের উপদেষ্টা কমিটি নিয়ে মুসল্লিদের মাঝে উত্তেজনা
জলাবদ্ধতায় অচল তক্কারমাঠ-পিলকুনী সড়কে জনদুর্ভোগ
ফতুল্লার মাসদাইর যেন ‘দ্বিতীয় জঙ্গল সলিমপুর’, অসহায় প্রশাসন!
রয়টার্সের প্রতিবেদন: ডিসেম্বরে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন শেখ হাসিনা
বেতন ভাতা বৃদ্ধি ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে জামালপুরে ডাক কর্মচারীদের ধর্মঘট
অসুস্থ সাবেক যুবদল নেতাকর্মী ও পরিবারের শয্যা পাশে খোরশেদ
জামালপুরে স্ত্রী হত্যা মামলায় ১৩ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
জনি হত্যা মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
শেরপুরে বাস চাপায় ব্যবসায়ী নিহত 
বন্দর উপজেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্যানিটারি সুরক্ষা উপকরণ বিতরণ
বন্দরে ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে চলছে ভারী যানবাহন, ভেঙ্গে পড়ার আশঙ্কা
বন্দরে ডাকাতির ৭০ পিস ব্যাটারিসহ ২ ডাকাত গ্রেফতার
চাঁদাবাজির বিরুদ্ধে সাইনবোর্ড পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের বিক্ষোভ
ছাত্র হত্যা মামলায় জামপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গ্রেপ্তার
ভাবনার খায়ালে জুলাই ২৪
বৃষ্টিতে ভিজে এইচএসসি পরিক্ষার্থী- অবিভাবকদের জন্য টিম খোরশেদের পানি বিতরণ
শেখ হাসিনা দেশে ফিরলে কী হবে?
একটি আবেদনপত্রের পেছনে থাকে একটি পরিবারের বেদনা : ডিসি মো: রায়হান কবির
‘কুত্তা’ আখ্যায় সিজান হত্যা মামলা ঢাকতে শিশুদের ব্যবহার, তীব্র ক্ষোভ
দেওভোগ মাদ্রাসায় প্রশাসনিক দুর্নীতির অভিযোগ: ক্ষুব্ধ শিক্ষার্থী, প্রশ্নের মুখে মুহতামিম
নাসিকের সীমানা সম্প্রসারণে চার ইউনিয়ন অন্তর্ভুক্তির পরিকল্পনা
শেরপুর কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক মিজ্‌ ফরিদা ইয়াসমিন 
জামালপুরে নদী ভাঙ্গন রোধে বাঁধ নির্মানের দাবীতে মানববন্ধন
সোনারগাঁয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ
ফতুল্লা থানা পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি এম এ জলিল
টানবাজারে লিকো লিমিটেডের অবাধে মদ বিক্রি! মাদকাসক্ত হচ্ছে যুবসমাজ
শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা
অসুস্থ ফটো সাংবাদিক আমির হোসেনের পাশে বন্দর উপজেলা প্রেসক্লাব
ফতুল্লায় বিএনপি নেতাদের আশ্রয়ে প্রকাশ্যে আওয়ামী দোসর সবুজ
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লার মাসদাইর যেন ‘দ্বিতীয় জঙ্গল সলিমপুর’, অসহায় প্রশাসন!

ফতুল্লার মাসদাইর যেন ‘দ্বিতীয় জঙ্গল সলিমপুর’, অসহায় প্রশাসন!

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জের ফতুল্লা এখন আর সাধারণ মানুষের এলাকা নয়—এটি কার্যত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যুদের দখলে চলে গেছে। বিশেষ করে মাসদাইর ও কাশিপুর যেন আইনের বাইরে এক আলাদা রাষ্ট্র, যেখানে প্রশাসনের উপস্থিতি কাগজে-কলমে সীমাবদ্ধ। বাস্তবে চলে প্রভাবশালী গোষ্ঠীর নির্দেশ—“তাদের কথাই আইন”।

চট্টগ্রামের আলোচিত ‘জঙ্গল সলিমপুর’-এর সঙ্গে এখন সরাসরি তুলনা টানা হচ্ছে মাসদাইরের। পার্থক্য শুধু নামের—অবস্থা একই, বরং কোথাও কোথাও আরও ভয়াবহ। আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালাতে গেলে উল্টো হামলার শিকার হচ্ছে, গুলির মুখে পড়ছে। প্রকাশ্যে মানুষ পিটিয়ে হত্যা করা হচ্ছে, আর পরে তা ধামাচাপা দিতে চলছে নানা নাটক।

শিল্পাঞ্চল হিসেবে পরিচিত ফতুল্লা আজ অপরাধের অভয়ারণ্যে পরিণত। কিশোর গ্যাংয়ের বেপরোয়া তাণ্ডব, মাদকের অবাধ বিস্তার, জমি দখলের উন্মাদ প্রতিযোগিতা—সব মিলিয়ে সাধারণ মানুষ কার্যত জিম্মি। বিসিক শিল্পাঞ্চল ঘিরে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে গড়ে উঠেছে ভয়ঙ্কর সিন্ডিকেট। এই ব্যবসাকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণ, প্রকাশ্যে গুলি—সবই এখন নিয়মিত ঘটনা।

সম্প্রতি মামলা তুলে নিতে বাদীকে প্রকাশ্যে কুপিয়ে জখম করা হয়েছে। তার আগে সিজান নামের এক যুবককে বাসা থেকে তুলে এনে খুঁটির সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যা করা হয়—যা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। কিন্তু এসব ঘটনার পরও অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে—বরং আরও বেপরোয়া।

ইমন হত্যা মামলার আসামিরা প্রকাশ্যে বাদীর বাসায় ঢুকে কুপিয়ে, গুলি ছুড়ে নির্বিঘ্নে পালিয়ে যায়। এতে স্পষ্ট—এলাকায় আইন নেই, আছে শুধু সন্ত্রাসীদের শাসন।

অপরাধের আরেক ঘাঁটি কাশিপুর। বিশেষ করে বাঁশমুলি এলাকা এখন মাদকের বড় আড্ডাখানা। বাইরের অপরাধীরা এখানে এসে অপরাধ করে সহজেই গা ঢাকা দিচ্ছে। এমনকি পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে—যা আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ চিত্র তুলে ধরে।

যৌথ বাহিনীর অভিযানে বিপুল মাদক, অস্ত্র ও প্রযুক্তি সরঞ্জাম উদ্ধার হলেও বাস্তবে পরিস্থিতির কোনো স্থায়ী পরিবর্তন নেই। জমি দখল, ফিটিংবাজি ও চাঁদাবাজি অব্যাহত রয়েছে আগের মতোই।

রাজনৈতিক ছত্রছায়া ও পেশিশক্তির জোরে কিশোর গ্যাংয়ের লাগামহীন তাণ্ডবে ফতুল্লাবাসী আজ চরম আতঙ্কে। অন্যায়ের প্রতিবাদ মানেই ঝুঁকি—প্রাণনাশের আশঙ্কা এখন নিত্যসঙ্গী।

স্থানীয়দের ক্ষোভ স্পষ্ট—“এটা কোনো সভ্য সমাজ হতে পারে না। আমরা যেন সন্ত্রাসীদের দয়ার ওপর বেঁচে আছি।” তাদের দাবি, লোক দেখানো অভিযান নয়—মূল অপরাধচক্র ভেঙে ফেলার মতো কঠোর ও দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে।

ফতুল্লাবাসীর শেষ আর্তি—আইনের শাসন ফিরিয়ে আনুন, নইলে এই এলাকা পুরোপুরি অপরাধীদের নিয়ন্ত্রিত অন্ধকার জোনে পরিণত হবে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!