নারায়ণগঞ্জ শনিবার | ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শেহাচর তক্কার মাঠ মসজিদের উপদেষ্টা কমিটি নিয়ে মুসল্লিদের মাঝে উত্তেজনা
জলাবদ্ধতায় অচল তক্কারমাঠ-পিলকুনী সড়কে জনদুর্ভোগ
ফতুল্লার মাসদাইর যেন ‘দ্বিতীয় জঙ্গল সলিমপুর’, অসহায় প্রশাসন!
রয়টার্সের প্রতিবেদন: ডিসেম্বরে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন শেখ হাসিনা
বেতন ভাতা বৃদ্ধি ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে জামালপুরে ডাক কর্মচারীদের ধর্মঘট
অসুস্থ সাবেক যুবদল নেতাকর্মী ও পরিবারের শয্যা পাশে খোরশেদ
জামালপুরে স্ত্রী হত্যা মামলায় ১৩ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
জনি হত্যা মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
শেরপুরে বাস চাপায় ব্যবসায়ী নিহত 
বন্দর উপজেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্যানিটারি সুরক্ষা উপকরণ বিতরণ
বন্দরে ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে চলছে ভারী যানবাহন, ভেঙ্গে পড়ার আশঙ্কা
বন্দরে ডাকাতির ৭০ পিস ব্যাটারিসহ ২ ডাকাত গ্রেফতার
চাঁদাবাজির বিরুদ্ধে সাইনবোর্ড পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের বিক্ষোভ
ছাত্র হত্যা মামলায় জামপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গ্রেপ্তার
ভাবনার খায়ালে জুলাই ২৪
বৃষ্টিতে ভিজে এইচএসসি পরিক্ষার্থী- অবিভাবকদের জন্য টিম খোরশেদের পানি বিতরণ
শেখ হাসিনা দেশে ফিরলে কী হবে?
একটি আবেদনপত্রের পেছনে থাকে একটি পরিবারের বেদনা : ডিসি মো: রায়হান কবির
‘কুত্তা’ আখ্যায় সিজান হত্যা মামলা ঢাকতে শিশুদের ব্যবহার, তীব্র ক্ষোভ
দেওভোগ মাদ্রাসায় প্রশাসনিক দুর্নীতির অভিযোগ: ক্ষুব্ধ শিক্ষার্থী, প্রশ্নের মুখে মুহতামিম
নাসিকের সীমানা সম্প্রসারণে চার ইউনিয়ন অন্তর্ভুক্তির পরিকল্পনা
শেরপুর কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক মিজ্‌ ফরিদা ইয়াসমিন 
জামালপুরে নদী ভাঙ্গন রোধে বাঁধ নির্মানের দাবীতে মানববন্ধন
সোনারগাঁয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ
ফতুল্লা থানা পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি এম এ জলিল
টানবাজারে লিকো লিমিটেডের অবাধে মদ বিক্রি! মাদকাসক্ত হচ্ছে যুবসমাজ
শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা
অসুস্থ ফটো সাংবাদিক আমির হোসেনের পাশে বন্দর উপজেলা প্রেসক্লাব
ফতুল্লায় বিএনপি নেতাদের আশ্রয়ে প্রকাশ্যে আওয়ামী দোসর সবুজ
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লার শেহাচর তক্কার মাঠ মসজিদের উপদেষ্টা কমিটি নিয়ে মুসল্লিদের মাঝে উত্তেজনা

ফতুল্লার শেহাচর তক্কার মাঠ মসজিদের উপদেষ্টা কমিটি নিয়ে মুসল্লিদের মাঝে উত্তেজনা

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার শেহাচর তক্কার মাঠ বায়তুল আমান জামে মসজিদের উপদেষ্টা কমিটি নিয়ে মুসল্লিদের মাঝে উত্তেজনা। মসজিদ কমিটি রাজনৈতিক প্রভাব মুক্ত রাখার দাবি জানিয়েছেন মুসল্লিরা।
১০ জুলাই শুক্রবার বাদ জুম্মা ফতুল্লা তক্কার মাঠ এলাকার বায়তুল আমান জামে মসজিদের মুসুল্লিদের মাঝে মসজিদের নবগঠিত উপদেষ্টা কমিটি গঠনকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
মসজিদ কমিটির সভাপতি মোঃ মন্টু মেম্বার ও সাধারণ সম্পাদক হারুন অর রশীদ জানান, ৫ আগষ্টের পর মসজিদে ৬৯২ জন মুসুল্লির সমর্থনে ৪২ বিশিষ্ট কমিটি উপস্থিতিতে কমিটি গঠন করা হয়েছে।
সে সময় সবার দাবি ছিল মসজিদ যেন রাজনৈতিক প্রভাব মুক্ত থাকে আমরা মসজিদের মুসল্লিদের প্রতি সম্মান রেখে মসজিদের বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ড পরিচালনা করে আসছি।
গত ৩ জুলাই শুক্রবার বাদ জুম্মা কোন প্রকার অবগতি না করে মসজিদ কমিটির কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহ আলম পাটোয়ারী ও যুগ্ম সম্পাদক হুমায়ন কবির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে সাক্ষর করে সংবিধানিক বহির্ভূত ভাবে ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোঃ চৌধুরীকে ১ নং উপদেষ্টা করে ১২ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটির নাম ঘোষনা করেন ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার। যেখানে বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামীও রয়েছে। যেখানে মসজিদের সভাপতি-সম্পাদক সহ পূর্নাঙ্গ কমিটি রয়েছে তাদের অবগত না করে সেখানে উপদেষ্টা কমিটি গঠন করে সেখানে সিঃ সহ সভাপতি মোঃ শাহ আলম পাটোয়ারী ও যুগ্ম সম্পাদক হুমায়ন কবির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে স্বাক্ষর করেন কিভাবে।
এ সময় মসজিদের সভাপতি মোঃ মন্টু মেম্বার বলেন, ১ নং উপদেষ্টা রিয়াদ মোঃ চৌধুরীর সাথে আমার সুসম্পর্ক রয়েছে, আমাকে বড় হিসেবে মানে তার উপদেষ্টা হওয়ার ইচ্ছা আমাকে বলতো আমি কমিটির সবাইকে নিয়ে আলোচনার করতাম, আর রুহুল আমিন শিকদার এই এলাকার বাসিন্দা না ভোটারও না। তাহলে কিভাবে এই মসজিদের উপদেষ্টা হওয়ার দাবি রাখে। তিনি বলেন,বিগত ১৭ বছরে এ মসজিদ নিয়ে আওয়ামীলীগের শাহনিজাম এবং শ্রমিক নেতা কাউসার আহমেদ পলাশও নিজের প্রভাব খাটিয়ে তাদের মনমতো কমিটি দিয়েছিল। আসলে মসজিদ হলো ইবাদতের স্থান এটা নিয়ে রাজনীতি করাটা কতটুকু যুক্তিসঙ্গত।
বর্তমানেও সেইভাবেই চাচ্ছে রাজনৈতিক প্রভাব বিস্তারের মাধ্যমে মসজিদ কমিটির উপদেষ্টা হওয়ার পায়তারা করছে আমি জীবিত থাকতে হতে দেব না প্রয়োজনে মুসুল্লিদের সাথে নিয়ে সেখানে যেতে আমি যাব। মসজিদ চলবে কমিটির মাধ্যমে আর কমিটি চলবে মুসুল্লিদের মাধ্যমে।
তক্কারমাঠ বাইতুল আমান জামে মসজিদের সি:সহ-সভাপতি শাহআলম পাটোয়ারী বলেন, রুহুল আমিন শিকদার প্রায় ১৫ মাস আগে ১৮ মাসের মেয়াদের এ কমিটি গঠন করে দেন। কমিটির বর্তমান সেক্রেটারী প্রায় ৬ মাস যাবত মসজিদে আসেন না তাই যুগ্ম সম্পাদক হুমায়ুন কবীরকে ভারপ্রাপ্ত সেক্রেটারী করা হয়েছে। উপদেষ্টা কমিটিতে রিয়াদ চৌধুরীকে সভাপতি সাহেব মানবেনা বিধায় তাই সভাপতি সাহেবকে জানানো হয়নি। রুহুল আমিন শিকদার ফতুল্লা ইউনিয়নের বাসিন্দা হয়ে সে কিভাবে কুতুবপুরে অবস্থিত একটি মসজিদের উপদেষ্টা কিংবা কমিটি অনুমোদন দেন। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রুহুল আমিনের বাপ-দাদার বাড়ি এখানে তাই তিনি উপদেষ্টা হয়েছেন।
তক্কারমাঠ বাইতুল আমান জামে মসজিদের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক হুমায়ুন কবীর বলেন, রিয়াদ চৌধুরীকে উপদেষ্টা হিসেবে সভাপতি মন্টু মেম্বার গ্রহন করবেনা বিধায় আমরা তাকে জানাইনি। মসজিদ আল্লাহর ঘর আমরা চাই এখানে শান্তি বিরাজ করুক। আমাদের কমিটির মেয়াদ আর কয়েক মাস রয়েছে। আওয়ামী দোসর কিংবা বৈষম্যবিরোধী মামলায় জেল খাটা আসামী কিভাবে উপদেষ্টা পরিষদে স্থান পায় এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,ভাই ভাত খাইতে গেলে দুই-একটা পড়তেই পারে। তাছাড়া সকলের বিষয়ে আমাদের কোন ধারনা নেই।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!