নারায়ণগঞ্জ মঙ্গলবার | ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
অবশেষে গাইবান্ধার বহুল আলোচিত রাম মূর্তির নির্মাতা হরিদাস গ্রেপ্তার
নারায়ণগঞ্জে পৃথক ডাকাতি মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৫ ; শটগান ও স্বর্ণালংকার উদ্ধার
কসাইখানায় পরিণত চাষাড়ার পপুলার ডায়াগনস্টিক ? রক্ত নিতে গিয়ে শিশুর হাত অবশ!
হরমুজ প্রণালি বন্ধ: তেল-গ্যাস সরবরাহ নিয়ে আবারও চিন্তায় সরকার
১০১ শয্যায় উন্নীত হচ্ছে নারায়ণগঞ্জের চার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
ফতুল্লার সাহারা সিটিকে মাদকের সিটিতে পরিনত করছে ভাই-বোন-ভগ্নিপতি!!
আমতলীতে এনএসএসের ‘ইয়ুথ কেয়ার’ প্রকল্পের পরিচিতি সভা
ফতুল্লায় কথিত রাইটার দালাল সহিদের ভয়াবহ প্রতারনা” এক জিডিতে ৮০ হাজার!!
আমতলীতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও মাদকবিরোধী সচেতনতা সভা
আড়াইহাজারে জাল দলিল সম্পাদন ও খারিজকারীর মহানায়ক মোবারক হোসেন!
সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার
ব্রহ্মপুত্রে চীনের মেগা বাঁধ ঘিরে ভূমিকম্পের শঙ্কা, ঝুঁকিতে ভারত-বাংলাদেশ
সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল 
রুহুল শিকদার তো অত্র ইউপির বাসিন্দা না তাহলে মসজিদের উপদেষ্টা গঠন করার সে কে ?
বিসিকে ফ্লোর ভাড়া নিয়ে পরিশোধে কালক্ষেপনের অভিযোগ ডেবিল ফারুক খানের বিরুদ্ধে
শাসনগাঁও সপ্রাবি’র কমিটি গঠন নিয়ে উত্তেজনা! অপ্রীতিকর ঘটনা ঘটার আশংকা
সোনারগাঁ থেকে আত্মসাৎ হওয়া সয়াবিন তেল উদ্ধার, ট্রাকচালক গ্রেপ্তার
ফতুল্লার শেহাচর তক্কার মাঠ মসজিদের উপদেষ্টা কমিটি নিয়ে মুসল্লিদের মাঝে উত্তেজনা
জলাবদ্ধতায় অচল তক্কারমাঠ-পিলকুনী সড়কে জনদুর্ভোগ
ফতুল্লার মাসদাইর যেন ‘দ্বিতীয় জঙ্গল সলিমপুর’, অসহায় প্রশাসন!
রয়টার্সের প্রতিবেদন: ডিসেম্বরে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন শেখ হাসিনা
বেতন ভাতা বৃদ্ধি ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে জামালপুরে ডাক কর্মচারীদের ধর্মঘট
অসুস্থ সাবেক যুবদল নেতাকর্মী ও পরিবারের শয্যা পাশে খোরশেদ
জামালপুরে স্ত্রী হত্যা মামলায় ১৩ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
জনি হত্যা মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
শেরপুরে বাস চাপায় ব্যবসায়ী নিহত 
বন্দর উপজেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্যানিটারি সুরক্ষা উপকরণ বিতরণ
বন্দরে ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে চলছে ভারী যানবাহন, ভেঙ্গে পড়ার আশঙ্কা
বন্দরে ডাকাতির ৭০ পিস ব্যাটারিসহ ২ ডাকাত গ্রেফতার
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লার সাহারা সিটিকে মাদকের সিটিতে পরিনত করছে ভাই-বোন-ভগ্নিপতি!!

ফতুল্লার সাহারা সিটিকে মাদকের সিটিতে পরিনত করছে ভাই-বোন-ভগ্নিপতি!!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার রেলষ্টেশন ও আশপাশ এলাকায় প্রকাশ্যে মাদকের হাট বসলেও থানা পুলিশের একেবারে নিরবতা যেন মাদক বিক্রেতাদের অপরাধের সকল পথ সুগম করে দিয়েছে বলে অভিমত স্থানীয়দের। আর এ মাদক বিক্রেতাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করছে স্থানীয় অনেক পাতি নেতা-বিশেষ ব্যক্তি আর পুলিশের সোর্স। তাদেরকে নিয়মিতভাবে মাসোহারা দেয়ার ফলেই নির্বিগ্নে মাদকের ব্যাপক প্রসার ঘটিয়েছে আর সকল বয়সী মানুষকে মাদকের কড়াল থাবায় আসক্ত করে তুলেছে।
আর ফতুল্লার সাহারা সিটির মাঠটি যেন মাদকের হাট হিসেবেই খ্যাতি পেয়েছে নতুনভাবে। এখানে মাদকের হাটের ইজারাদার হয়েছেন স্থানীয় চিহিৃত ডাকাত শহিদের পরিবারের সকল সদস্য। তার ছেলে আজমীর ওরফে ডাকাত আজমীর,মেয়ে শরমী এবং জামাতা স¤্রাট। আর এ ত্রিরতেœর সাহায্যকারী হিসেবে রয়েছে প্রায় ৫০ জনের অধিক সেলসম্যান। প্রতিদিন সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত চলে এ ত্রিরতেœর জমজমাট মাদকের হাট।
স্থানীয়দের দেয়া তথ্যমতে, যুবলীগ নেতা শহিদ ওরফে ডাকাত শহিদ তার নামে বৈষম্যবিরোধী হত্যা মামলাসহ একাধিক ডাকাতি মামলা রয়েছে ফতুল্লাসহ বিভিন্ন থানায়। তার গুনধর পুত্র ফতুল্লা অঞ্চলের আরেক সুপরিচিত ডাকাত আজমীর। সেও বৈষম্যবিরোধী হত্যা মামলার আসামী ছাড়াও রয়েছে একাধিক ডাকাতি মামলা। তার শরমী ইসদাইরের আরেক মাদক বিক্রেতা প্রতিপক্ষের হাতে নিহত শামীমের স্ত্রী। শামীম হত্যাকান্ডের পর অপর শীর্ষ মাদক বিক্রেতা স¤্রাটকে বিয়ে করে বীরদর্পে চালিয়ে যাচ্ছে মাদক বিক্রি।
তারা আরো জানান,প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভাই-বোন ও ভগ্নিপতির প্রকাশ্যে মাদক বিক্রি যেন নিত্যনৈমিত্তিক বিষয়ে রুপ ধারন করে তুলেছে। সাহারা সিটি মাঠের এক অংশে একটি অটো গ্যারেজকে পুজি করেই চলছে ডাকাত আজমীর-শরমী ও স¤্রাটের মাদকের আখড়া। প্রায় ৬০টির মত অটো গাড়ি,মাঠের একপাশে ২টি বাড়ির মালিক বনে যাওয়া ডাকাত শহিদের পরিবার যেন এখন অন্যতম প্রভাবশালী রুপ ধারন করেছে। মাদক বিক্রির টাকাতেই গড়ে তুলেছে এ সকল সম্পদ। পাশাপাশি রয়েছে প্রচুর নগদ অর্থ।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় অনেক বাসিন্দা জানান, ভাই-বোন ও ভগ্নিপতির প্রকাশ্যে মাদক বিক্রির ফলে অনেকের কাছে ফতুল্লার চিরচেনা সাহারা সিটি মাঠটি নতুনভাবে মাদকের সিটি হিসেবে আখ্যা পেতে শুরু করেছে। ডাকাত আজমীর-শরমী ও স¤্রাটের সেলসম্যানরা প্রতিদিনই সেখান থেকে তাদের নিজস্ব অটোযোগে ফতুল্লার রেলষ্টেশন,দাপাসহ আশপাশ এলাকায় পাইকারীভাবে মাদক সাপ্লাই দিচ্ছে। আর এ কাজে ব্যবহার করছে তাদের অটো গ্যারেজের দুইজন প্রতিবন্ধি চালককে।
তারা আরও বলেন,ডাকাত শহিদের পরিবারের সদস্য ডাকাত আজমীর,তার বোন শরমী ও ভগ্নিপতি স¤্রাটকে অত্র এলাকাতে মাদকের হাট গড়ে তুলতে সার্বিকভাবে সহযোগিতা করেছে স্থানীয় কতিপয় অর্থলোভী নেতা,বিশেষ ব্যক্তি আর পুলিশের নামধারী সোর্স।
একাধিক সুত্রে জানা যায় যে,ফতুল্লা মডেল থানা পুলিশের কয়েকজন অর্থলোভী পুলিশ সদস্যকে সাপ্তাহিক মাসোহারা ভিত্তিতে নাকি প্রকাশ্যে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে ডাকাত আজমীর,তার বোন শরমী ও ভগ্নিপতি স¤্রাট। তাদেরকে নাকি সপ্তাহ ভিত্তিকভাবে ১০ হাজার থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত দিচ্ছে অন্যতম মাদক বিক্রেতা ডাকাত আজমীর,তার বোন শরমী ও ভগ্নিপতি স¤্রাট। যে কারনে থানাধীন প্রতিটি এলাকাতে মাদক বিরোধী অভিযান চললেও সাহারা সিটি মাঠ ও আশপাশ এলাকাতে মাদক বিরোধী কোন অভিযান চলেনা। তবে স্থানীয়দের মতে, মাদক ব্যবসা ছাড়াও আশপাশ এলাকাতে ছিচকে চুরি-ছিনতাই এবং ডাকাতি কাজেও জড়িত ডাকাত আজমীর। সে বর্তমানে তার বাহিনী দিয়ে এ সকল অপকর্মগুলো চালিয়ে যাচ্ছে।
সাহারা সিটি ও আশপাশ এলাকার সাধারন বাসিন্দারা ডাকাত শহিদ পরিবারের মাদক ব্যবসা বন্ধসহ তাদের দ্বারা সংঘটিত সকল অপরাধকর্ম থেকে বাচঁতে জেলা পুলিশ সুপার ও র‌্যাবের সার্বিক সহযোগিতা কামনা করেন।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!