নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
বক্তাবলীতে জোরপূর্বক বিধবার জমিতে নির্মান কাজ! কাজলগংদের বিরুদ্ধে অভিযোগ

বক্তাবলীতে জোরপূর্বক বিধবার জমিতে নির্মান কাজ! কাজলগংদের বিরুদ্ধে অভিযোগ

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী  ইউনিয়নের চরগড়কুল এলাকায় বৃদ্ধা মায়া রানী বাইনের জমি জোরপূর্বক দখলের অপচেষ্টা চালাচ্ছে কাজল গং।বৃদ্ধা মায়া রানী বাইন একা বাড়িতে থাকেন। এ সুযোগ কাজে লাগিয়ে কাজল হালদার,দয়াময় হালদার ও সঞ্জয় হালদার গং দীর্ঘদিন যাবত বাড়িটি দখলের অপচেষ্টা চালাচ্ছে। যে কোন সময় বৃদ্ধাকে হত্যা করে লাশ ঘুম করে ফেললে অবাক হওয়ার কিছু থাকবেনা বলে গনমাধ্যম কর্মীদের কাছে আশংকা প্রকাশ করেছেন বিধবা মায়া রানী বাইন।

এ ব্যাপারে শ্রী মতি মায়ারানী বাইন ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

তাতে তিনি উল্লেখ করেন,  বিবাদী ১। কাজল চন্দ্র হালদার (৪৩), পিতাঃ মৃতঃ নারায়ণ চন্দ্র হালদার, ২। দয়াময় হালদার (৬০), ৩। সঞ্জয় চন্দ্র  হালদার (রিপন) (৪৩), উভয় পিতাঃ মৃতঃ নীল রতন হালদার, ৪। পলাশ হালদার (৪১), পিতাঃ দয়াময় হালদার, ৫। সত্য রঞ্জন হালদার (৬২), পিতাঃ মৃতঃ কেষ্ট হালদার, ৬। দুর্জয় হালদার (২৪), পিতাঃ প্রিয়ময় হালদার, সর্ব সাং-চরগড়কুল,গণদের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ দায়ের করিতেছি যে, আমি পেশায় একজন গৃহিনী। ফতুল্লা মডেল থানাধীন বক্তাবলী ইউনিয়নস্থ চরগড়কুল মৌজাস্থিত আরএস দাগ নং-১৬৯২ মূলে ১৬ শতাংশ জমি ২টি টিনের ঘরসহ আমার স্বামী যুগল চন্দ্র বাইন এর নিকট হইতে ওয়ারিশ সূত্রে আমার দুই ছেলে সুশান্ত বাইন (৩৫) ও জয় বাইন (২৮) দ্বয় প্রাপ্ত হইয়া ভোগ দখলে নিয়োজিত আছি।

উক্ত জমির পশ্চিম পার্শ্বের বিবাদীগণের জমি আছে। আমার স্বামী জীবদ্দশায় বিবাদীগণ বিগত ১৫/১৬ বছর পূর্বে আমার বাড়ী সংলগ্ন পশ্চিম পার্শ্বের ০৪ শতাংশ জমিতে জোর পূর্বক অবৈধ ভাবে ভোগ দখল করতঃ টিনের বসত বাড়ী নির্মাণ করে। আমার স্বামী বিবাদীদেরকে বাধা দিতে গেলে তাহারা আমার স্বামীকে ভয়ভীতি প্রদর্শন করতঃ হুমকি প্রদান করে। আমার স্বামীর জনবল না থাকায় উক্ত সময়ে কিছু বলতে পারেন নাই। বিষয়টি স্থানীয় ভাবে আপোষ মীমাংসা করিয়া নিলে বিগত ১৫/০২/২০২৬ ইং তারিখ বিবাদীগণ অবৈধ ভাবে দখলকৃত তাহাদের বাড়ী সংলগ্ন রান্না ঘর ভাঙ্গিয়া আমাদেরকে জমি বুঝাইয়া দেয়।

গত ইং-২০/০৪/২০২৬ তারিখ বিবাদীদের বুঝাইয়া দেওয়া জমিতে আমার ছেলেরা বাউন্ডারী দেয়াল নির্মাণ করে। গত ইং- ২৭/০৬/২০২৬ সন্ধ্যা অনুমান- ০৭.৩০ ঘটিকার সময় উল্লেখিত বিবাদীগণ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হইয়া বেআইনী জনতা বন্ধে আমার ছেলেদের বর্ণিত মালিকানাধীন জমিতে আসিয়া পশ্চিম পার্শ্বের বাউন্ডারী দেয়াল ভাঙ্গার চেষ্টা করে। তখন আমি সহ আমার মেয়ে সুস্মিতা বাইন (৩০) বিবাদীদেরকে বাধা দিতে গেলে তাহারা আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করাসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করতঃ হুমকি প্রদান করিয়া বলে যে, তাহারা জোর পূর্বক জমিতে কাজ করিবে। বাধা দিতে গেলে বড় ধরনের ক্ষতি সহ জীবনের তরে শেষ করিয়া ফেলিবে। আমার ছেলেরা প্রবাসে থাকে। আমি একাকি বসবাস করি। বিবাদীরা খারাপ প্রকৃতির লোক। তাহারা যে কোন সময় আমাকে বড় ধরনের ক্ষতি করাসহ আতর্কিত হামলা চালাইয়া আমার বাড়ী ঘর ভাংচুর করতঃ আমাকে হত্যা করিয়া ফেলিতে পারে মর্মে আশংকা করিতেছি।

উল্লেখিত ঘটনার যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জের হস্তক্ষেপ কামনা করেন বিধবা মায়া রানী বাইন।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!