নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
বন্দরে মাদক ব্যবসায়ীর প্রত্যাবর্তনে ৯০ হাজার টাকায় রফাদফা ও সালিশ বৈঠক!

বন্দরে মাদক ব্যবসায়ীর প্রত্যাবর্তনে ৯০ হাজার টাকায় রফাদফা ও সালিশ বৈঠক!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ডের ইস্পাহানি একরামপুর এলাকায় চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে কেন্দ্র করে চরম উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সংসদ সদস্যের রাজনৈতিক সচিবের নির্দেশ অমান্য করে, মোটা অঙ্কের টাকার বিনিময়ে এক মাদক ব্যবসায়ীকে পুনরায় এলাকায় পুনর্বাসন করার অভিযোগ উঠেছে স্থানীয় একটি চক্রের বিরুদ্ধে।
এই ঘটনাকে কেন্দ্র করে মারামারি ও কথিত দলীয় কার্যালয়ে সালিশ বৈঠকের খবরও পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব ও তাঁর পুত্র আবুল কাউছার আশা ২৩নং ওয়ার্ড এলাকা থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী রমজানের গ্যারেজ বন্ধ করে দেন এবং তাকে এলাকা ছাড়া করেন। সেই সাথে এলাকায় কোনো মাদক ব্যবসায়ী থাকতে পারবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
তবে এই নির্দেশের এক মাস পার হতে না হতেই ইস্পাহানি একরামপুর এলাকার মনির, কাশেম ও রাকিবের আশ্রয়ে পুনরায় এলাকায় ফিরে আসে রমজান।
অভিযোগ রয়েছে, এলাকায় ফেরার সুযোগ করে দিতে মনির, কাশেম ও রাকিবের সাথে রমজানের ৯০ হাজার টাকার একটি চুক্তি বা রফাদফা হয়। এলাকায় ফিরেই রমজান পুনরায় হানিফ মিয়ার দোকান ভাড়া নিয়ে আবারও গ্যারেজ ব্যবসা চালু করে।
এলাকায় ফিরলেও চুক্তির ৯০ হাজার টাকা সময়মতো পরিশোধ না করায় গত ১৩ জুলাই মাদক ব্যবসায়ী রমজানের সাথে মনির, কাশেম ও রাকিবের তুমুল হাতাহাতির ঘটনা ঘটে।
পরবর্তীতে এই বিরোধ মেটাতে ইস্পাহানি একরামপুর বাজারের একটি কথিত বিএনপি কার্যালয়ে আমানের নেতৃত্বে এক সালিশ বৈঠকের আয়োজন করা হয়।
সালিশে ৯০ হাজার টাকার বিষয়টি রফাদফা করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, তাৎক্ষণিকভাবে নগদ ৩০ হাজার টাকা পরিশোধ করা হয় এবং বাকি ৬০ হাজার টাকা আগামী ২ মাসের মধ্যে পরিশোধ করা হবে মর্মে মাদক ব্যবসায়ী হবি ও তার মেয়ে দায়িত্ব নেন।
সংসদ সদস্যের পুত্রের মাদকবিরোধী অবস্থান ও নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এভাবে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের পুনর্বাসন ও প্রকাশ্য সালিশের ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসী অবিলম্বে এই চক্রের দৌরাত্ম্য বন্ধ করতে এবং মাদক ব্যবসায়ী রমজানসহ তাকে আশ্রয় দাতা মনির, কাশেম ও রাকিবকে দ্রুত আইনের আওতায় আনার জন্য নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউছার আশার হস্তক্ষেপ ও প্রশাসনের জরুরি পদক্ষেপ দাবি জানিয়েছেন।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!