শ্রী শ্রী বিপদত্তারিনী পূজা উপলক্ষে নারায়ণগঞ্জের ফতুল্লার শীষ মহল রাধাগোবিন্দ জিউর বিগ্রহ মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশ সনাতন পার্টির নারায়ণগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় আয়োজিত এ সৌজন্য সফরে তারা মন্দিরের পূজারী, মন্দির পরিচালনা কমিটির সদস্য এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
পরিদর্শনকালে নেতৃবৃন্দ বিপদত্তারিনী পূজার সার্বিক আয়োজনের খোঁজখবর নেন এবং ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সহমর্মিতা ও শান্তিপূর্ণভাবে ধর্মীয় উৎসব উদযাপনের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তারা উপস্থিত ভক্তদের সঙ্গে মতবিনিময় করে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সনাতন পার্টি নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি টনি মল্লিক, সহ-সাধারণ সম্পাদক শ্রীরুপ সরকার ও আশুতোষ ঘোষ, মহানগর কমিটির সভাপতি বিশ্বজিত রায় খোকন, কেন্দ্রীয় প্রচার সম্পাদক স্বামী প্রণবানন্দ, কেন্দ্রীয় কোষাধ্যক্ষ অজয় রায়সহ জেলা, মহানগর ও স্থানীয় পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।
মন্দির কর্তৃপক্ষ জেলা সনাতন পার্টির নেতাদের এ সৌজন্য সফরকে স্বাগত জানিয়ে ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে তাদের আন্তরিকতা ও শুভেচ্ছার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।




