নারায়ণগঞ্জ মঙ্গলবার | ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
সিদ্ধিরগঞ্জে সরকারী খাল দখলে আড়গাড়া,প্রতিবাদ করায় মারধর ও হুমকী!
তিতাস গ্যাসে বহাল সিন্ডিকেট: সোনারগাঁও-রূপগঞ্জে অবৈধ সংযোগে কোটি কোটি টাকার লুটপাট
“টাকা নিয়ে আসো চেক নিয়ে যাও”
সোনারগাঁয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা 
‘তোরাও পুড়াবি আয়, আমরাও পুড়াব’
ময়নার মুখে বঙ্গবন্ধু: বিভার মুখে আইভী বাবুর মিষ্টি! তারপরও এরা বিএনপি
বন্দরে গ্যাস বিস্ফোরণ: সবাই চলে গেল না ফেরার দেশে
এমপি বাবুর আস্থাভাজন জামান এখন আজাদ এমপির বলয়ে
আজমেরী ওসমানের ক্যাডারদের নিয়ন্ত্রণে চাঁদনী হাউজিংয়ের অপরাধ জগৎ
আজমেরী ওসমানের দুর্ধর্ষ বান্টি এখন খাঁনের ছায়াতলে :
সদরের রাস্তা ও স্কুল পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরনে ইউএনও
বন্দরে গ্যাস বিস্ফোরন:ছেলের পর চলে গেলেন মা, মৃত্যুর সঙ্গে লড়ছেন বাবা
দল বা সরকারের কাউকে বিশ্বাস করতেন না হাসিনা
নাসিকে অন্তর্ভুক্ত না হতে গোগনগর ইউনিয়ন বাসীর মানববন্ধন
রূপগঞ্জে পিকনিক ট্রলারে মাদক ও নারী নিয়ে ফুর্তি, ইউপি সদস্যসহ গ্রেফতার ২০
বাংলাদেশের রাষ্ট্রপতি কী দায়িত্ব পালন করেন, তার ক্ষমতা কতটুকু?
রূপগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ৩
জুলাই শহিদ পরিবারগুলোর পাশে সরকার সবসময় আছে – ইউএনও ফয়েজ উদ্দিন
জামালপুরে তদন্ত ছাড়াই ‘ভুয়া মামলা’ হয়রানির অভিযোগ 
আমতলীতে স্কুলছাত্র ইমন হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ
ফতুল্লায় বলাৎকারের ঘটনা ধামাচাপা দিতে ১০ লাখ টাকা দাবী!
বকশীগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে র‍্যালি ও আলোচনা
স্বামীকে কুপিয়ে হত্যা চেষ্টা,অধরা স্ত্রী ও সমন্ধি!
সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার
মৎস্য খাত আমাদের অর্থনীতি ও পুষ্টি নিরাপত্তার অন্যতম ভিত্তি – ডিসি রায়হান কবির
আড়াইহাজারে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, গ্রেপ্তার ২
হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে?
১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল (অব.) অলি আহমেদ
তোলারাম কলেজ ছাত্রাবাসে ছাত্রদলের ভাঙচুর লুটপাট
সঠিক তথ্যভান্ডার নৌপরিবহনে দ্রুত সিদ্ধান্তে সহায়ক হবে – ডিসি রায়হান কবির
Next
Prev
প্রচ্ছদ
আজমেরী ওসমানের ক্যাডারদের নিয়ন্ত্রণে চাঁদনী হাউজিংয়ের অপরাধ জগৎ

আজমেরী ওসমানের ক্যাডারদের নিয়ন্ত্রণে চাঁদনী হাউজিংয়ের অপরাধ জগৎ

প্রকাশিতঃ

সন্ত্রাসী আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের 

আজমেরী ওসমানের ক্যাডার দূর্ষর্ধ ক্যাডারদের বলয় থেকে মুক্তি মিলছে না পঞ্চবটী চাঁদনী হাউজিং এলাকার বাসিন্দাদের। ছাত্রজনতার গণঅভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পরও আজমেরী বাহিনীর প্রভাব কাটেনি। আজমেরী ওসমানের অন্যতম সহযোগী পাগলা হামিদ গ্রেফতারের পর জামিনে বের হয়ে দেশ ত্যাগ করার আগে চাঁদনী হাউজিংয়ের অপরাধ সম্রাজ্য যুবদল ক্যাডার অভি, বিএনপি নেতা খোকা এব আজমেরী ওসমানের ক্যাডার মোক্তারের হাতে দায়িত্ব বুঝিয়ে দেয়। স্থানীয়রা জানান গ্রেপ্তারকৃত মোক্তার ওরফে লম্বু মোক্তার বিগত ফ্যাসিবাদ সরকারের আমলে মূর্তিমান আতঙ্ক ছিলেন ফতুল্লার চাঁদনী হাউজিং এলাকার বাসিন্দাদের কাছে। এমন কোন অপকর্ম নেই যা সে করেনি। মাদকব্যবসা, চাঁদাবাজি, জমি দখল থেকে শুরু করে গার্মেন্টসের ওয়েস্টিজও ছিল যুবলীগের এইক্যাডারের নিয়ন্ত্রণে। তবে চব্বিশের গণঅভ্যুত্থানের পর কিছুদিনআত্মগোপনে ছিলেন মোক্তার। ওই সময় চাঁদনী হাউজিং এলাকায় তার তৎপরতা অনেকটাই কমেযায়। তবে কয়েক মাস পর তিনি ফের এলাকায় ফিরে আসেন। এরপর স্থানীয় বিএনপি নেতামোহাম্মদ হোসেন খোকার সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করে আবারও এলাকায় নিজের পুরোনো প্রভাববিস্তার করেন।

স্থানীয় একাধিক সূত্রের দাবি, আওয়ামী লীগসরকারের আমলে মোক্তার আজমেরী ওসমানের ঘনিষ্ঠ হিসেবে চাঁদনী হাউজিং এলাকায় প্রভাববিস্তার করেন। সে সময় তার নেতৃত্বে একটি গ্রুপ এলাকায় নানা ধরনের অবৈধ কর্মকাণ্ডপরিচালনা করত বলেও অভিযোগ রয়েছে। বিশেষ করে অবৈধ গ্যাস সংযোগ, ইন্টারনেট ও ডিশলাইনের নিয়ন্ত্রণ, ক্যাবল ব্যবসা, জমি দখল এবং মাদক কারবারে তার লোকজনের আধিপত্য ছিল।স্থানীয়দের অভিযোগ, বর্তমান সরকারের স্থানীয় বিএনপি নেতা মোহাম্মদ হোসেন খোকা, অভির প্রশ্রয়ে এলাকায় একটি প্রভাবশালী সিন্ডিকেটগড়ে তুলেছেন মোক্তার। ওই সিন্ডিকেটের মাধ্যমে মাদক কারবার, চাঁদাবাজি, দখলবাজি, অবৈধগ্যাস সংযোগ, ইন্টারনেট ও ডিশ ব্যবসাসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণ শুরু করেন। রাজনৈতিকপরিচয় ও প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগকে কাজে লাগিয়ে মোক্তার পুনরায় এলাকায় একটিসিন্ডিকেট সক্রিয় করেছেন। এই সিন্ডিকেটের সদস্যরা বিভিন্ন অবৈধ ব্যবসা ও কর্মকাণ্ডের নিয়ন্ত্রণনিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।স্থানীয়দের দাবি, একসময় সাধারণগার্মেন্টকর্মী হিসেবে কাজ করতেন মোক্তার। পরবর্তীতে রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে তিনিদ্রুত অর্থ-সম্পদের মালিক হন বলে অভিযোগ রয়েছে। চাঁদনী হাউজিং এলাকায় বর্তমানে তারএকাধিক ভবন রয়েছে বলেও স্থানীয়রা দাবি করেছেন। স্থানীয় সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী, চাঁদনীহাউজিং এলাকায় মোক্তারের একটি পাঁচতলা, একটি তিনতলা এবং একটি একতলা ভবন রয়েছে। এসবসম্পদের উৎস নিয়েও এলাকায় নানা প্রশ্ন রয়েছে। তবে এসব সম্পদ কীভাবে অর্জিত হয়েছে, তারবৈধ কাগজপত্র ও অর্থের উৎস সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করারশর্তে জানান, এলাকায় নতুন কোনো ব্যবসা শুরু করতে কিংবা কোনো ধরনের স্থাপনা নির্মাণকরতে গেলেও প্রভাবশালী ওই চক্রের অনুমতি নেওয়ার প্রয়োজন হয় বলে তারা মনে করেন। কেউ এরবিরোধিতা করলে নানা ধরনের চাপ ও হয়রানির আশঙ্কায় অনেকেই মুখ খুলতে চান না।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!