জাগো নারায়ণগঞ্জ
নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার আসনের সাবেক এমপি, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক, আড়াইহাজারের গডফাদার, বর্তমানে পলাতক নজরুল ইসলাম বাবুর ধুর্ধুর্ষ ক্যাডার ও আস্থাভাজন জামান এখন নজরুল ইসলাম আজাদ এমপির বলয়ে।
আওয়ামী লীগ ক্ষমতাসীন থাকাকালে বিএনপির নেতাকর্মীদের নির্যাতন,হামলা- মামলা সহ এমন কোন কাজ নেই জামান করেনি।
সেই জামান এখন বিএনপি এমপি আজাদের কাছের মানুষে পরিনত হয়েছে।
একটি সুত্র হতে জানা যায় নজরুল ইসলাম বাবুর আস্থাভাজন এবং বর্তমানে এমপি আজাদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আড়াইহাজার পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা জামানকে গ্রেফতার করেছে আড়াইহাজার থানা পুলিশ।
তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে তাকে ছাড়িয়ে নিতে ইতিমধ্যে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে নব্য বিএনপির অনেক নেতা




