নারায়ণগঞ্জ রবিবার | ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
আড়াইহাজারে মসজিদের তাক থেকে লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার
ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতা তৈরি করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী
রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ গ্রেপ্তার ২
ফতুল্লায় বিএনপি নেতা টিটুর ভাই-ভাতিজাদের মাদক ব্যবসায় সর্ম্পৃক্ততার অভিযোগ!
আমতলীতে ৪০০ ইয়াবা ও গাঁজাসহ মা-ছেলে গ্রেপ্তার
আমতলীতে শুরু হলো তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান
জামালপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 
জালকুড়িতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি
নারায়ণগঞ্জ বিএনপিতে ওসমান পরিবারের আশীর্বাদপুষ্টদের নিয়ে বিতর্ক!
ফতুল্লায় ঐতিহ্যবাহী সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত
বঙ্গোপসাগরে ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী
টিপু’র মতো কি মুকুলের ভাগ্যে আছে পিটুনী,শংকা নেতাকর্মীদের
লংমার্চের মধ্য দিয়ে ‘বড় আন্দোলনের’ পথ খুঁজছে জামায়াত-এনসিপি?
তালতলীতে বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১৪ জেলেকে জীবিত উদ্ধার
সোনারগাঁয়ে চায়না দুয়ারি জাল জব্দ, জরিমানা
জামালপুরে ধর্ষণের দায়ে একজনকে যাবজ্জীবন কারাদন্ড
ইসলামপুরে ড্রোন পরিচালনা ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ কর্মশালা
সোনারগাঁয়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
বন্দর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১২
৫ লাখ টাকা না দিলে দোসর বানিয়ে ২৪ ঘন্টার মধ্যে ধরিয়ে দেয়ার হুমকী ছাত্রদলের রোমানের!!
লক্ষীনারায়ণ দূর্গা মন্দির দখলমুক্ত করতে প্রধানমন্ত্রী বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
সোনারগাঁয়ে উপজেলা প্রশাসন ও সওজের উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ
রূপগঞ্জে পাইপগান ও দেশি অস্ত্রসহ গ্রেপ্তার ২
আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল!
অনিয়মের অভিযোগে ডব্লিউএইচও থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ: রয়টার্স
আমতলীতে সহপাঠীর দেওয়া আখরোট খেয়ে ৭ ছাত্রী হাসপাতালে
সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা দর্জি সেলিমের শেল্টারে ৩ সহোদরের রমরমা মাদক ব্যবসা
মাদকবিরোধী অভিযানে ধরা পড়ে না বিহারি কলোনির তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীরা
জালে জড়ানো জেলে জীবন, হয়ত মাছে-নয়তো ঋণে
“বিদ্রোহী” চেতনায় জাগ্রত হোক নতুন প্রজন্ম : সদর ইউএনও
Next
Prev
প্রচ্ছদ
ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতা তৈরি করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতা তৈরি করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, বর্তমানে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে বাড়ির আঙিনায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, ডেঙ্গু প্রতিরোধে সচেতন হতে হবে। পাশাপাশি ঐক্যবদ্ধ হয়ে ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতা তৈরি করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী তিন মাস ব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযানে সকালে মিলেমিশে প্রতিটি এলাকায় কাজ করতে হবে ।
বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা বিএনপি উদ্যোগে ও রুপগঞ্জ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের আয়োজনে পাড়াগাঁও ঈদগাহ মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ ৫০ শয্যা থেকে বাড়িয়ে ১৫১ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতালের অনুমোদন দেওয়া হয়েছে। শীঘ্রই তা বাস্তবায়ন করা হবে। সকলের সম্মিলিত সাহায্য ছাড়া স্বাস্থ্যসেবা উন্নতিকরণ সম্ভব নয় বলেও মন্তব্য করেন মন্ত্রী।
বিশেষ অতিথি’ বক্তব্যে নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিবো বলেন, রূপগঞ্জে ২০ লাখ মানুষের বসবাস। একটি মাত্র সরকারি হাসপাতালে গড়ে ৪০ হাজার মানুষের জন্য একটি করে বেড বরাদ্দ রয়েছে। তাই ৫০ বেড থেকে ১৫১ বেড নয় এটাকে যেন ২৫১ বেড হাসপাতালে উন্নতি করা হয়।
এ সময় কয়েক হাজার মানুষকে ১৩ টি আলাদা বিভাগে বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখে বিনামূল্যে চিকিৎসা পত্র এবং ঔষধ প্রদান করেন।
আয়োজিত মেডিক্যাল ক্যাম্পিংয়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহী, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, মহিলা আসন-৩২৮ এর সংসদ সদস্য মমতাজ আলো, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও জেলা পরিষদের প্রাশাসক অধ্যাপক মামুন মাহমুদ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম ফারুক খোকন, রুপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, মাহাবুবুর রহমানসহ নারায়ণগঞ্জ জেলা ও রূপগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মেডিক্যাল ক্যাম্পিংয়ের সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জনাব এড. মাহফুজুর রহমান হুমায়ুন।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!