নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষঃ
রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত
বিশেষ অভিযান: বন্দরে নারীসহ ৮ জন গ্রেপ্তার
ফতুল্লায় পলাশ-মীরু-সেন্টুসহ ৩৭ জনের বিরুদ্ধে নাশকতার মামলা
জুয়েল আরমানের বিরুদ্ধে ভাঙচুর-লুটপাটের মামলা
রূপগঞ্জে ভুয়া দলিলে কৃষকদের জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরের ইসলামপুরে বিএনপির বিক্ষোভ
সোনারগাঁয়ে জাল দলিলে ৪৮ শতাংশ জমি দখল ও হস্তান্তরের অভিযোগ!
আড়াইহাজারে ইউএনও’র বিরুদ্ধে আদালতে বিচারাধীন বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ!
ফতুল্লায় রতন ডাইংয়ে ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ দুই শ্রমিক: আটক মালিক
ফতুল্লায় আগুন সন্ত্রাসের ঘটনায় যুবলীগ নেতা জসিম আটক
মনোমালিন্য ভুলে আ.লীগ ঠেকাতে একাট্টা বিএনপি
 বৃষ্টি চলবে কতদিন, শীতই বা নামবে কবে?
পোশাক খাতে শ্রমিক অসন্তোষকে ঘিরে কী হচ্ছে?
ইসলামপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের নব গঠিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা
ফতুল্লায় চাদাঁর দাবীতে রাজমিস্ত্রিকে মারধর, লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ!
আমতলীতে লকডাউন সমর্থনে ককটেল বিস্ফোরণ, বাস ভাঙচুর; আটক ১২
বিএনপি নেতাদের লোভের আগুনে পুড়ছে দেশ!!
নারায়ণগঞ্জে লকডাউনের প্রভাব নেই,স্বাভাবিক যান চলাচল ও জনজীবন
৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ:প্রধানমন্ত্রী
ফতুল্লায় গভীর রাতে জুতার কারখানায় অগ্নিকান্ড
কাঁচপুরে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের আগুন
সোনারগাঁয়ে ভোররাতে খড়বোঝাই ট্রাকে আগুন দিল দুর্বৃত্তরা
রূপগঞ্জে দূর্বৃত্তদের দেয়া আগুনে পুড়লো যাত্রীবাহী বাস
শেখ হাসিনাকে ফেরাতে লিগ্যাল নোটিশ, ৭ দফা প্রস্তাব
সোনারগাঁয়ে প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
ভাংচুরের ভিডিও ধারন: গাড়িচালককে কুপিয়ে হত্যার অভিযোগ কৃষকদল নেতার বিরুদ্ধে!
ফতুল্লায় সন্ত্রাসী হামলায় কৃষকদল নেতা জুয়েলসহ আহত ৬,সন্দেহের তীরে তাতীদলের উজ্জল!!
সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
ফতুল্লায় ছাত্রদলের মারধরের শিকার জমিয়তে নেতা ফেরদৌস
বন্দরে ভাড়া বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার
Next
Prev
প্রচ্ছদ
আ.লীগের নেতাকর্মীদের আশ্রয় দেওয়ার কথা স্বীকার করলেন বিএনপি নেত্রী রোজিনা মেম্বার!

আ.লীগের নেতাকর্মীদের আশ্রয় দেওয়ার কথা স্বীকার করলেন বিএনপি নেত্রী রোজিনা মেম্বার!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
চব্বিশের গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পরও নারায়ণগঞ্জের ফতুল্লার বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের একাধিক নেতাকর্মীর অবস্থান নিয়ে যে নানা জল্পনা-কল্পনা তৈরি হয়েছিল, তার নতুন সত্যতা মিলল। এতদিন এই বিষয়ে নানামুখী সমালোচনা চললেও এবং আর্থিক সুবিধার বিনিময়ে আওয়ামী লীগ নেতাদের নিরাপদ অবস্থানের অভিযোগ বিএনপি নেতারা অস্বীকার করে আসলেও, অবশেষে প্রকাশ্যেই তা স্বীকার করে নিয়েছেন নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সহসভাপতি রোজিনা আক্তার।
গতকাল শুক্রবার বিকেলে ফতুল্লার মাসদাইর এলাকায় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এই তথ্য প্রকাশ্যে স্বীকার করেন।
সমাবেশে রোজিনা আক্তার বলেন, ৫ আগস্টের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে থাকার ব্যবস্থা করে দিয়েছিলাম। কারণ, আমরা বিগত ১৭ বছর যেভাবে নির্যাতনের শিকার হয়েছি, তারাও যেন সেভাবে নির্যাতনের শিকার না হন। কিন্তু মাত্র ছয় মাসের মধ্যেই আপনারা পাগল হয়ে গেছেন, পাড়া-মহল্লায় অরাজকতা শুরু করেছেন। এখন আর আপনাদের শান্তিতে থাকতে দেওয়া হবে না।
রোজিনা আক্তারের এই অনভিপ্রেত ও বিস্ফোরক মন্তব্যের পর ফতুল্লার রাজনীতিতে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। বিশেষ করে ৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের কথিত যোগাযোগ, সমঝোতা ও বৈঠক নিয়ে বাজারে যে গুঞ্জন ছিল, তার এই বক্তব্যের মাধ্যমে তা নতুন করে আলোচনায় উঠে এসেছে।
এর আগে আওয়ামী লীগের স্থানীয় প্রভাবশালী নেতা শামীম ওসমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রহমত উল্লাহ ওরফে কাইল্লা রকমত-এর সঙ্গে বিএনপির কয়েকজন নেতার একটি গোপন বৈঠকের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল, যাতে রোজিনা আক্তারকেও দেখা যায়। সে সময় ৫০ লাখ টাকার বিনিময়ে রকমতকে আত্মগোপনে থাকার ব্যবস্থা করে দেওয়ার অভিযোগ উঠলেও রোজিনা আক্তার তা অস্বীকার করেছিলেন। তবে শুক্রবারের সমাবেশে তার সরাসরি দেওয়া ‘আমরাই আপনাদের বাড়িতে থাকার ব্যবস্থা করে দিয়েছিলাম’ বক্তব্যটি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে তীব্র প্রতিক্রিয়া ও নানা প্রশ্নের জন্ম দিয়েছে। রাজনৈতিকসংবাদ পড়ুন
এদিকে দীর্ঘ আন্দোলন-সংগ্রামে নির্যাতন ও নিপীড়নের শিকার বিএনপির মাঠপর্যায়ের একাংশ নেতাকর্মীরা আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে কোনো প্রকার ছাড় না দিয়ে কঠোর ও আইনি অবস্থানের দাবি পুনর্ব্যক্ত করেছেন।
সুত্র: আমার দেশ

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!