নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষঃ
বকশীগঞ্জে যুবদলের  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা
সোনারগাঁয়ে বাসের সিটে মিলল ২৩ হাজার ইয়াবা, আটক ৩
পুলিশের বিশেষ অভিযানে বিপুল মাদকসহ গ্রেপ্তার ৮৫
‘আমি তোমার যত্ন নেব’ বলেই ‘ধর্ষণ’ করেন ট্রাম্প -অভিযোগ সাবেক মিস সুইজারল্যান্ডের
নির্ধারিত দামে মিলছে না এলপিজি, আবার কি বাড়বে?
আমতলীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
লক্ষ্মীনারায়ণ ম‌ন্দি‌রের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত নতুন স্থাপনা নির্মা‌নের ‌নি‌ষেধাজ্ঞা – রাজস্ব সা‌র্কেল
 নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
আমতলী থানার শ্রেষ্ঠ ওসি ইয়াকুব হোসাইন
ফতুল্লায় চুনোপুঁটি আসমা গ্রেপ্তার, অধরা শীর্ষ মাদক সম্রাট মনু সাধু
ফতুল্লায় স্ত্রী-ছেলেকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড
সোনারগাঁয়ে যুবদল নেতা হত্যা মামলার আসামি কক্সবাজারে গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ইজি বাইকের ধাক্কায় প্রাণ গেল যুবকের
 শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে সতর্কতা
বন্দরে উদ্বোধনের আগেই গুঁড়িয়ে দেয়া হলো ১৬ লাখ টাকার শৌচাগার!
সিদ্ধিরগঞ্জে বাসেদ পাইকের বিরুদ্ধে ডিসি-এসপি বরাবর অভিযোগ
ফতুল্লায় স্বামীর বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘন্টায় গ্রেফতার ৮৩
ফতুল্লায় পাওনা টাকা চাওয়ায় গৃহবধুকে হত্যা,টাকা-স্বর্নালংকার লুট
বন্দরে পিস্তল ঠেকিয়ে টাকা ছিনতাই ও হাত-পায়ে কুপিয়ে জখমের ঘটনায় মামলা
ফতুল্লায় ভূমিদস্যুদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক রাসেলকে খুনের হুমকি
সিদ্ধিরগঞ্জে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান এলাকাবাসীর
ফতুল্লায় কিশোরীকে গণধর্ষণ, ডিএমসিতে প্রেরন
লক্ষ্মীনারায়ণ মন্দিরের প্রবেশগেটে নতুন তালা, দুই পক্ষকে চাবি হস্তান্তর
দেশে গোয়েন্দা সংস্থা কি এখনো রাজনৈতিক কাজে ব্যবহৃত হচ্ছে?
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২৬
বিজয়া দশমী/অশ্রুসিক্ত নয়নে নারায়ণগঞ্জে দেবী দুর্গার বিদায়
অতিরিক্ত ডিআইজির ট্রিপ্লেক্স বাড়িতে চলত যত অপকর্ম, লাগত রেজিস্ট্রেশন ফি
অগ্রবাণী প্রতিদিনের প্রকাশক-সম্পাদক স্বপন কুমার পোদ্দার আর নেই
কাশিপুর ভোলাইলে মূর্তিমান আতংক নামধারী যুবদলের ক্যাডার পাগলা সোহেল!
Next
Prev
প্রচ্ছদ
সোনারগাঁয়ে বাসের সিটে মিলল ২৩ হাজার ইয়াবা, আটক ৩

সোনারগাঁয়ে বাসের সিটে মিলল ২৩ হাজার ইয়াবা, আটক ৩

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কঙ্বাজার থেকে ঢাকাগামী একটি স্লিপার বাসের সিটের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৩ হাজার ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৬৯ লাখ টাকা।

এ ঘটনায় বাসের সুপারভাইজার ও হেল্পারসহ তিনজনকে আটক করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকালে বিষয়টি গণমাধ্যমকে জানান নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।

এর আগে মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় ৫০ মিনিটের দিকে সোনারগাঁয়ের পিরোজপুর দোয়েল বাস টার্মিনালে অভিযান চালিয়ে আলফা এঙ্প্রেসের একটি স্লিপার বাস থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

আটকরা হলেন-যশোরের শার্শা উপজেলার ভবেরবেড় এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে রাকিবুল হাসান (৩০), যশোরের কোতোয়ালি থানার নিউ মার্কেট বি-ব্লক এলাকার মৃত আজিজুল ইসলামের ছেলে মো. আশিক (২৮) এবং নারায়ণগঞ্জের ফতুল্লার ব্রাহ্মণগাঁও এলাকার মৃত শফি উদ্দিনের ছেলে সাইফুল হোসেন (৩৮)।

রাকিবুল ঢাকার যাত্রাবাড়ীর বিবির বাগিচায় এবং আশিক সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় বসবাস করতেন।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কঙ্বাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী আলফা এঙ্প্রেসের স্লিপার বাসটিতে অভিযান চালানো হয়। এ সময় বাসের সিটের ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় ২৩ হাজার ইয়াবা পাওয়া যায়। ঘটনাস্থল থেকে বাসের সুপারভাইজার ও হেলপারকে আটক করা হয়।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে মাদক কারবারে জড়িত সন্দেহে আরো একজনকে আটক করে ডিবি। অভিযানে ইয়াবা বহনকারী স্লিপার বাসটিও জব্দ করা হয়েছে।

এ ঘটনায় এসআই মফিজুল ইসলাম বাদী হয়ে সোনারগাঁও থানায় এজাহার দায়ের করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা করে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামান জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বাসের সিটের ভেতর থেকে ২৩ হাজার ইয়াবা উদ্ধার এবং তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে আমরা বাকিদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাচ্ছি।

পাশাপাশি এ চক্রের মূল হোতাকে গ্রেপ্তারে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!