ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জে জেলা ব্যাপী পুলিশের মাদক বিরোধী অভিযান চললেও তার বিন্দুমাত্র অভিযান নেই বললেই চলে নারায়ণগঞ্জ সদর থানাধীন সৈয়দপুর আলামিন নগর এলাকায়। যার ফলে বিভিন্ন এলাকায় চলমান মাদক সেবীরা নির্বিগ্নে মাদক ক্রয়ের নিরাপদ জোন হিসেবে বেছে নিয়ে অত্র এলাকাটি। আর এ এলাকায় মাদকের শীর্ষ নেতা হিসেবে রয়েছেন মিজান-রাতুল-ইমনগং।
স্থানীয়দের দেয়া তথ্যসুত্রে জানা যায় যে, জেলা পুলিশ সুপার মো.হাবিবুর রহমানের নির্দেশে প্রতিদিনই জেলার ৭টি থানা এলাকার বিভিন্ন মাদক স্পটে চালানো হচ্ছে মাদক বিরোধী অভিযান। এ অভিযানে মাদক সেবীর পাশাপাশি মাদক বিক্রেতারাও আটক হচ্ছে পুলিশের জালে। কিন্তু বীরদর্পে সৈয়দপুর আলামিন নগর এলাকায় মৃত.নান্নু সরদারের ছেলে মিজানুর @ মিজান জিএমসির ৩ নং গলিতে আবদুল হাইয়ের বাউন্ডারীর ভেতরে ইয়াবা করাচ্ছে তার অন্যতম সহযোগি লেকু মিয়ার ছেলে ইমন,মৃত.জলিল মাদবরের ছেলে আলিফ,দেলোয়ার হোসেনের ছেলে রাতুলগং। এক কথায় তারা অত্র এলাকাটি মাদকের হাটে রুপান্তরিত করে তুলেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় অনেক বাসিন্দা জানান, ৫ আগষ্ট পরবর্তী মাদক ব্যবসায়ী মিজান-রাতুল-ইমনগং এতটাই বেপরোয়া হয়েছে যে তারা প্রকাশ্যে ইয়াবা-গাজাঁ বিক্রি করলেও তাদের বিক্রিত মাদকের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে সাহস পায়না। সদর থানার অর্ন্তগত শীতলক্ষ্যা ফাড়ি পুলিশকে নিয়মিতভাবে মাসোহারা দিয়েই এ মিজানগংরা প্রকাশ্যে মাদক বিক্রি করতে সাহস পাচ্ছে।
শুধু ফাড়ি পুলিশ নয়,স্থানীয় সমাজপতি ও নামধারী অর্থলোভী বিএনপির কতিপয় নেতাকে টাকার বিনিময়ে ম্যানেজ করেই চালাচ্ছে এ মাদক ব্যবসা। তারা আরও জানান,এখানে প্রতিদিন প্রায় ২ হাজার পিছের অধিক পরিমানে ইয়াবা বিক্রি করছে মিজান-রাতুল-ইমনগং। আর গাজাঁর তো কোন হিসাব নেই।
আর আরও জানান, মিজান-রাতুল-ইমনগং সৈয়দপুর আলামিন নগর এলাকায় জিএমসির ৩ নং গলিতে আবদুল হাইয়ের বাউন্ডারীর ভেতরে মাদক বিক্রি করে সবাই এখন কোটিপতি বনে গেছেন। আর মাদক বিক্রির লভ্যাংশের টাকা আয়েশী জীবন যাপন করছে তারা। আর তাদের কাছ থেকে মাদক সংগ্রহ করতে গিয়ে টাকার জন্য ঘর থেকে মুল্যবান জিনিসপত্র চুরি করতে হচ্ছে মাদক সেবীদের। শুধু তাই নয় মাদক সেবনের টাকার জন্য পিতা-মাতার গায়ে হাত তুলতে দ্বিধাবোধ করছেনা মাদক সেবীরা। আবার মাদক সেবনের টাকা জোগাড় করতে গিয়ে নিতাইগঞ্জ-মন্ডলপাড়া-শহীদ বাপ্পি সড়কেও চালাচ্ছে ছিনতাইয়ের মত জঘন্যতম কাজে এবং বাসাবাড়িতেও বেড়েছে চুরির ঘটনা।
সৈয়দপুর আলামিন নগর এলাকার সাধারন মানুষের দাবী,পুলিশের মাদক বিরোধী অভিযান এখানে চালানো হোক। আর অত্র এলাকার অন্যতম মাদক বিক্রেতা মিজান-রাতুল-ইমনগংদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নেয়া হোক এবং অত্র এলাকাটি মাদকমুক্ত করা হোক।
তারা সৈয়দপুর আলামিন নগর এলাকাটি মাদকমুক্ত করতে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার ও নারায়ণগঞ্জ সদর মডেল থানা অফিসার ইনচার্জের সদয় হস্তক্ষেপ কামনা করছেন।




