নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষঃ
ফতুল্লা থানার পিছনে ওয়াকওয়ে’টি জুয়ারী ও মাদক সেবীদের নিরাপদ আস্তানা!
আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা
সৈয়দপুর আলআমিন নগরে মিজান-রাতুল-ইমন-আজিজগংদের মাদকের হাট!
ফতুল্লায় ২০০ ইয়াবাসহ মোস্তাকিম গ্রেফতার
সাবেক হুইপ বাবুর এপিএস গ্রেফতার
জেল হত্যা দিবস: যেভাবে খুন করা হয় জাতীয় চার নেতা
আমতলীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে কর্মশালা
সেহাচর সপ্রাবি’র কমিটি গঠন; সভাপতি আবুল খায়ের, সহ-সভাপতি মনির 
রাসেল হত্যা মামলা: শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু
কাশ্মীর গ্রুপে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার-৫, তামা-পিকআপ-টাকা উদ্ধার
সৈয়দপুর আলআমিন নগরে মিজান-রাতুল-ইমনগংদের মাদকের হাট!
এবার ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডে পোশাক শ্রমিকদের অবরোধ
পথ চলা শুরু হলো প্রিয় নারায়ণগঞ্জ ডট কমের
ফতুল্লায় জসিমগংদের বিরুদ্ধে ওয়ারিস সম্পত্তি দখলের অভিযোগ
মশক নিধন দিবসে সোনারগাঁয়ে পরিচ্ছন্নতা অভিযান 
মামুন ডাকাত গ্রেপ্তার: বেরিয়ে এলো সাবেক কাউন্সিলর জোহার আঁতাত ও পৃষ্ঠপোষকতার চাঞ্চল্যকর তথ্য
আমতলীতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন
বক্তাবলীতে মেসির ঘরে আগুন, নেভাতে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার মুজাহিদ
সোনারগাঁয়ে বাসে তল্লাশি চালিয়ে ৪৫০০ ইয়াবাসহ গ্রেপ্তার ৩
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মদ ও ইয়াবাসহ গ্রেপ্তার-২৩
মানবসেবার পরিকল্পনা নিয়ে রেড ক্রিসেন্ট নির্বাচনে রিয়াদ মোহাম্মদ চৌধুরী
আমতলীতে ঝুঁকিপূর্ণ খেকুয়ানী ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন
শেরপুরের শ্রীবরদী সীমান্তে প্রায় ৯ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ
আমতলীতে সাত মামলার আসামি চম্পা গ্রেপ্তার
সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অপ-প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ফতুল্লায় খসরু-মজিবরের ছত্রছায়ায় নাদিম-সোহেলের রমরমা মাদক ব্যাবসা
বকশীগঞ্জে যুবদলের  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা
সোনারগাঁয়ে বাসের সিটে মিলল ২৩ হাজার ইয়াবা, আটক ৩
পুলিশের বিশেষ অভিযানে বিপুল মাদকসহ গ্রেপ্তার ৮৫
‘আমি তোমার যত্ন নেব’ বলেই ‘ধর্ষণ’ করেন ট্রাম্প -অভিযোগ সাবেক মিস সুইজারল্যান্ডের
Next
Prev
প্রচ্ছদ
সৈয়দপুর আলআমিন নগরে মিজান-রাতুল-ইমন-আজিজগংদের মাদকের হাট!

সৈয়দপুর আলআমিন নগরে মিজান-রাতুল-ইমন-আজিজগংদের মাদকের হাট!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জে জেলা ব্যাপী পুলিশের মাদক বিরোধী অভিযান চললেও তার বিন্দুমাত্র অভিযান নেই বললেই চলে নারায়ণগঞ্জ সদর থানাধীন সৈয়দপুর আলামিন নগর এলাকায়। যার ফলে বিভিন্ন এলাকায় চলমান মাদক সেবীরা নির্বিগ্নে মাদক ক্রয়ের নিরাপদ জোন হিসেবে বেছে নিয়ে অত্র এলাকাটি। আর এ এলাকায় মাদকের শীর্ষ নেতা হিসেবে রয়েছেন মিজান-রাতুল-ইমন-আজিজগং।

স্থানীয়দের দেয়া তথ্যসুত্রে জানা যায় যে, জেলা পুলিশ সুপার মো.হাবিবুর রহমানের নির্দেশে প্রতিদিনই জেলার ৭টি থানা এলাকার বিভিন্ন মাদক স্পটে চালানো হচ্ছে মাদক বিরোধী অভিযান। এ অভিযানে মাদক সেবীর পাশাপাশি মাদক বিক্রেতারাও আটক হচ্ছে পুলিশের জালে। কিন্তু বীরদর্পে সৈয়দপুর আলামিন নগর এলাকায় মৃত.নান্নু সরদারের ছেলে মিজানুর @ মিজান জিএমসির ৩ নং গলিতে আবদুল হাইয়ের বাউন্ডারীর ভেতরে ইয়াবা করাচ্ছে তার অন্যতম সহযোগি লেকু মিয়ার ছেলে ইমন,মৃত.জলিল মাদবরের ছেলে আলিফ,দেলোয়ার হোসেনের ছেলে রাতুলগং। এক কথায় তারা অত্র এলাকাটি মাদকের হাটে রুপান্তরিত করে তুলেছে।

সুত্রে জানা যায় যে,মিজান ও আজিজ আপন চাচাতো ভাই আর এই ব্যবসার সাথে আজিজের স্ত্রীও জড়িত। ঘরে মাদক রেখে বিক্রি করে মিজানের স্ত্রী। বিভিন্ন মানুষের সাথে মুঠোফোনে কথা বলে এই মাদক পাচার করে মিজানের স্ত্রী।

মাদক নিয়ে মিজানের কোন প্রকার ঝামেলায় পড়লে তার স্ত্রী পুলিশী ঝামেলা থেকে স্বামীকে রক্ষা করতে দূরে সরিয়ে দেয়। মিজানের অনুপস্থিতিতে তার স্ত্রী ঐসব জায়গায় যোগাযোগ করে স্বামীর মাদকের আখড়াকে শেল্টার নিয়ে সে নিজে এ মাদক স্পটের দ্বায়িত্ব পালন কওে থাকে বলে জানান স্থানীয়রা।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় অনেক বাসিন্দা জানান, ৫ আগষ্ট পরবর্তী মাদক ব্যবসায়ী মিজান-রাতুল-ইমনগং এতটাই বেপরোয়া হয়েছে যে তারা প্রকাশ্যে ইয়াবা-গাজাঁ বিক্রি করলেও তাদের বিক্রিত মাদকের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে সাহস পায়না। সদর থানার অর্ন্তগত শীতলক্ষ্যা ফাড়ি পুলিশকে নিয়মিতভাবে মাসোহারা দিয়েই এ মিজানগংরা প্রকাশ্যে মাদক বিক্রি করতে সাহস পাচ্ছে।

শুধু ফাড়ি পুলিশ নয়,স্থানীয় সমাজপতি ও নামধারী অর্থলোভী বিএনপির কতিপয় নেতাকে টাকার বিনিময়ে ম্যানেজ করেই চালাচ্ছে এ মাদক ব্যবসা। তারা আরও জানান,এখানে প্রতিদিন প্রায় ২ হাজার পিছের অধিক পরিমানে ইয়াবা বিক্রি করছে মিজান-রাতুল-ইমনগং। আর গাজাঁর তো কোন হিসাব নেই।

আর আরও জানান, মিজান-রাতুল-ইমনগং সৈয়দপুর আলামিন নগর এলাকায় জিএমসির ৩ নং গলিতে আবদুল হাইয়ের বাউন্ডারীর ভেতরে মাদক বিক্রি করে সবাই এখন কোটিপতি বনে গেছেন। আর মাদক বিক্রির লভ্যাংশের টাকা আয়েশী জীবন যাপন করছে তারা। আর তাদের কাছ থেকে মাদক সংগ্রহ করতে গিয়ে টাকার জন্য ঘর থেকে মুল্যবান জিনিসপত্র চুরি করতে হচ্ছে মাদক সেবীদের। শুধু তাই নয় মাদক সেবনের টাকার জন্য পিতা-মাতার গায়ে হাত তুলতে দ্বিধাবোধ করছেনা মাদক সেবীরা। আবার মাদক সেবনের টাকা জোগাড় করতে গিয়ে নিতাইগঞ্জ-মন্ডলপাড়া-শহীদ বাপ্পি সড়কেও চালাচ্ছে ছিনতাইয়ের মত জঘন্যতম কাজে এবং বাসাবাড়িতেও বেড়েছে চুরির ঘটনা।

সৈয়দপুর আলামিন নগর এলাকার সাধারন মানুষের দাবী,পুলিশের মাদক বিরোধী অভিযান এখানে চালানো হোক। আর অত্র এলাকার অন্যতম মাদক বিক্রেতা মিজান-রাতুল-ইমনগংদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নেয়া হোক এবং অত্র এলাকাটি মাদকমুক্ত করা হোক।

তারা সৈয়দপুর আলামিন নগর এলাকাটি মাদকমুক্ত করতে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার ও নারায়ণগঞ্জ সদর মডেল থানা অফিসার ইনচার্জের সদয় হস্তক্ষেপ কামনা করছেন।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!