নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষঃ
রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত
বিশেষ অভিযান: বন্দরে নারীসহ ৮ জন গ্রেপ্তার
ফতুল্লায় পলাশ-মীরু-সেন্টুসহ ৩৭ জনের বিরুদ্ধে নাশকতার মামলা
জুয়েল আরমানের বিরুদ্ধে ভাঙচুর-লুটপাটের মামলা
রূপগঞ্জে ভুয়া দলিলে কৃষকদের জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরের ইসলামপুরে বিএনপির বিক্ষোভ
সোনারগাঁয়ে জাল দলিলে ৪৮ শতাংশ জমি দখল ও হস্তান্তরের অভিযোগ!
আড়াইহাজারে ইউএনও’র বিরুদ্ধে আদালতে বিচারাধীন বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ!
ফতুল্লায় রতন ডাইংয়ে ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ দুই শ্রমিক: আটক মালিক
ফতুল্লায় আগুন সন্ত্রাসের ঘটনায় যুবলীগ নেতা জসিম আটক
মনোমালিন্য ভুলে আ.লীগ ঠেকাতে একাট্টা বিএনপি
 বৃষ্টি চলবে কতদিন, শীতই বা নামবে কবে?
পোশাক খাতে শ্রমিক অসন্তোষকে ঘিরে কী হচ্ছে?
ইসলামপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের নব গঠিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা
ফতুল্লায় চাদাঁর দাবীতে রাজমিস্ত্রিকে মারধর, লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ!
আমতলীতে লকডাউন সমর্থনে ককটেল বিস্ফোরণ, বাস ভাঙচুর; আটক ১২
বিএনপি নেতাদের লোভের আগুনে পুড়ছে দেশ!!
নারায়ণগঞ্জে লকডাউনের প্রভাব নেই,স্বাভাবিক যান চলাচল ও জনজীবন
৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ:প্রধানমন্ত্রী
ফতুল্লায় গভীর রাতে জুতার কারখানায় অগ্নিকান্ড
কাঁচপুরে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের আগুন
সোনারগাঁয়ে ভোররাতে খড়বোঝাই ট্রাকে আগুন দিল দুর্বৃত্তরা
রূপগঞ্জে দূর্বৃত্তদের দেয়া আগুনে পুড়লো যাত্রীবাহী বাস
শেখ হাসিনাকে ফেরাতে লিগ্যাল নোটিশ, ৭ দফা প্রস্তাব
সোনারগাঁয়ে প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
ভাংচুরের ভিডিও ধারন: গাড়িচালককে কুপিয়ে হত্যার অভিযোগ কৃষকদল নেতার বিরুদ্ধে!
ফতুল্লায় সন্ত্রাসী হামলায় কৃষকদল নেতা জুয়েলসহ আহত ৬,সন্দেহের তীরে তাতীদলের উজ্জল!!
সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
ফতুল্লায় ছাত্রদলের মারধরের শিকার জমিয়তে নেতা ফেরদৌস
বন্দরে ভাড়া বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার
Next
Prev
প্রচ্ছদ
আড়াইহাজারে ইউএনও’র বিরুদ্ধে আদালতে বিচারাধীন বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ!

আড়াইহাজারে ইউএনও’র বিরুদ্ধে আদালতে বিচারাধীন বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বিরুদ্ধে দেওয়ানী আদালতে বিচারাধীন বিষয়ে হস্তক্ষেপ, ব্যক্তি মালিকানাধীন জমি জবরদখলের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন এবং জোরপূর্বক ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) কাগজে স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ভুক্তভোগী মোঃ মনিরুজ্জামান (মিনু) সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যান্দী গাংকুলপাড়া গ্রামের বাসিন্দা মনিরুজ্জামানকে গত ৪ নভেম্বর বিবিধ মোকদ্দমা নং- ৪৫/২০২৬ মূলে শুনানির নোটিশ দেন ইউএনও।
নোটিশে পূর্বনির্মিত একটি রাস্তা বন্ধ করার অভিযোগ আনা হয়। তবে ভুক্তভোগীর দাবি, সেখানে কোনো রাস্তা ছিল না এবং তফসিলভুক্ত জমিটির বৈধ মালিক তাঁর স্ত্রী রেহানা পারভীন। জমিটি নিয়ে আড়াইহাজার সিনিয়র সহকারী জজ আদালতে একটি দেওয়ানী মোকদ্দমা (নং- ১৯৫/২০২৬) বিচারাধীন রয়েছে, যা জেলা প্রশাসককেও অবহিত করা হয়েছে।
লিখিত অভিযোগে আরও বলা হয়, শুনানির পর ইউএনও সরেজমিনে গিয়ে ওই জমির ওপর দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণের চাপ দেন। জমির বৈধ কাগজপত্র দেখিয়ে রাস্তা দিতে অস্বীকৃতি জানালে ইউএনও উপস্থিত মহিলা পুলিশ সদস্যদের দিয়ে রেহানা পারভীনকে পুলিশের গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা করেন।
এ সময় ভুক্তভোগীর ছেলে তন্ময় জমির ক্ষতিপূরণ দাবি করলে ইউএনও তাঁকে চাকরিচ্যুতি ও গ্রেপ্তারের হুমকি দেন। একপর্যায়ে বাউন্ডারি ওয়াল না ভাংলে বসতবাড়ি ও ‘মিনু টেঙ্টাইল’ গুঁড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভ্রাম্যমাণ আদালতের কাগজে মনিরুজ্জামানের জোরপূর্বক স্বাক্ষর নেওয়া হয়।
ভুক্তভোগী পরিবার জানায়, অভিযুক্ত ইউএনওর বিরুদ্ধে এর আগেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্রে স্বাস্থ্য সহকারী মোঃ রমযানকে একইভাবে ভয়ভীতি দেখিয়ে ভ্রাম্যমাণ আদালতের কাগজে স্বাক্ষর নেওয়া ও জমি দখলের চেষ্টার অভিযোগ রয়েছে।
এ নিয়ে আদালতে মামলা ও ঊর্ধ্বতন দপ্তরে অভিযোগ বিচারাধীন।
ভুক্তভোগী পরিবার সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।
এ বিষয়ে জানতে আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি বিরক্ত হয়ে বলেন,আগে খোঁজ নিন অভিযোগ আগে হয়েছে নাকি মামলা আগে হয়েছে।হুমকি দেয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি আরো বলেন,আপনি যে প্রশ্নটি করেছেন আমি কি তা করতে পারি আপনিই বলেন। আমার কাছে অভিযোগ আসছে আমি দুই পক্ষ কে ডেকেছি। যে অভিযোগ আসছে সেটার খোঁজ খবর নিন। এলাকাবাসীর সাথে কথা বলেন। সঠিক তথ্য জেনে নিউজ করলে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলে একটি কথা আছে। তার বাস্তবায়ন হবে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!