আকরামুজ্জামান আবির,জামালপুর প্রতিনিধি।।
সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও অগ্নিসংযোগের প্রতিবাদে জামালপুরের ইসলামপুরে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে থানা মোড় বটতলা চত্তরে পথসভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্জ সুলতান মাহমুদ বাবু।
তিনি বলেন,আওয়ামী লীগ যেকোনো ধরনের ষড়যন্ত্র ও নৈরাজ্য কঠোরভাবে প্রতিহত করা হবে। এ লক্ষ্যে জাতীয়তাবাদী ছাত্রদলসহ সকলকে রাজপথে থেকে দেশের জনগণ ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র প্রতিহত করার নির্দেশ প্রদান করেন।
এতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নবাব, সহ সভাপতি একেএম শহীদুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক নবী নেওয়াজ খান লোহানী বিপুল,যুগ্ম সম্পাদক আজমুদৌল্লাহ পাহলোয়ান,পৌর বিএনপির সভাপিত রেজাউল করিম ঢালী, সহ অন্যান্য উপজেলা ও ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এতে অংশ নেন।




