নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষঃ
‘এক শর্তে’ আ.লীগের বিরুদ্ধে লড়াইয়ে নামবে জামায়াত
মদনপুরে ‘শামীম ওসমানের ঘনিষ্ঠ’ আমানকে সামনে রেখেই আশা’র অবস্থান কর্মসূচি!
ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের নির্দেশনায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
রূপগঞ্জে বকেয়া বেতনের দাবীতে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ
ফতুল্লায় ফ্ল্যাটে জমে থাকা গ্যাস বিস্ফোরণ, স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩
ফতুল্লায় নাশকতা মামলার আসামী শামিউন সিনহা
রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত
বিশেষ অভিযান: বন্দরে নারীসহ ৮ জন গ্রেপ্তার
ফতুল্লায় পলাশ-মীরু-সেন্টুসহ ৩৭ জনের বিরুদ্ধে নাশকতার মামলা
জুয়েল আরমানের বিরুদ্ধে ভাঙচুর-লুটপাটের মামলা
রূপগঞ্জে ভুয়া দলিলে কৃষকদের জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরের ইসলামপুরে বিএনপির বিক্ষোভ
সোনারগাঁয়ে জাল দলিলে ৪৮ শতাংশ জমি দখল ও হস্তান্তরের অভিযোগ!
আড়াইহাজারে ইউএনও’র বিরুদ্ধে আদালতে বিচারাধীন বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ!
ফতুল্লায় রতন ডাইংয়ে ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ দুই শ্রমিক: আটক মালিক
ফতুল্লায় আগুন সন্ত্রাসের ঘটনায় যুবলীগ নেতা জসিম আটক
মনোমালিন্য ভুলে আ.লীগ ঠেকাতে একাট্টা বিএনপি
 বৃষ্টি চলবে কতদিন, শীতই বা নামবে কবে?
পোশাক খাতে শ্রমিক অসন্তোষকে ঘিরে কী হচ্ছে?
ইসলামপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের নব গঠিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা
ফতুল্লায় চাদাঁর দাবীতে রাজমিস্ত্রিকে মারধর, লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ!
আমতলীতে লকডাউন সমর্থনে ককটেল বিস্ফোরণ, বাস ভাঙচুর; আটক ১২
বিএনপি নেতাদের লোভের আগুনে পুড়ছে দেশ!!
নারায়ণগঞ্জে লকডাউনের প্রভাব নেই,স্বাভাবিক যান চলাচল ও জনজীবন
৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ:প্রধানমন্ত্রী
ফতুল্লায় গভীর রাতে জুতার কারখানায় অগ্নিকান্ড
কাঁচপুরে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের আগুন
সোনারগাঁয়ে ভোররাতে খড়বোঝাই ট্রাকে আগুন দিল দুর্বৃত্তরা
রূপগঞ্জে দূর্বৃত্তদের দেয়া আগুনে পুড়লো যাত্রীবাহী বাস
শেখ হাসিনাকে ফেরাতে লিগ্যাল নোটিশ, ৭ দফা প্রস্তাব
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লায় ফ্ল্যাটে জমে থাকা গ্যাস বিস্ফোরণ, স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩

ফতুল্লায় ফ্ল্যাটে জমে থাকা গ্যাস বিস্ফোরণ, স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জের ফতুল্লায় আবাসিক ফ্ল্যাটে জমে থাকা গ্যাস থেকে বিকট শব্দে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে স্বামী-স্ত্রীসহ তিনজন দগ্ধ হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) ভোর ৫টার দিকে ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকায় আসলাম মিয়ার চারতলা ভবনের নিচতলায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, শাহিন, তার স্ত্রী লিমা পারভীন এবং তাদের এক আত্মীয়। গুরুতর দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল এবং পরে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, ঘটনার সময় ওই ফ্ল্যাটের দরজা ও জানালা সব বন্ধ ছিল। ধারণা করা হচ্ছে, গ্যাসের চাবি খোলা থাকায় অথবা গ্যাস লাইনের লিকেজ থেকে সারা ঘরে গ্যাস জমে ছিল।

সকালে ঘুম থেকে উঠে চুলায় আগুন জ্বালাতে মুহূর্তের মধ্যে তা বিকট শব্দে বিস্ফোরিত হয়ে আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের তীব্রতায় ফ্ল্যাটের দরজা-জানালাসহ ঘরের আসবাবপত্র পুড়ে যায়। বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরপর দগ্ধ তিনজনকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, ‘ঘটনাস্থলে আমাদের একটি টিম কাজ করছে। বিস্ফোরণের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!