নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
গুইমারায় ঘাতকদের ফাঁসীর দাবীতে সংবাদ সম্মেলন

গুইমারায় ঘাতকদের ফাঁসীর দাবীতে সংবাদ সম্মেলন

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

আব্দুর রহিম, খাগড়াছড়ি:: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার বড়পিলাক নামক এলাকায় গত বৃহস্পতিবার ১১ এপ্রিল ২০২৪ মেহেদী হাসান পায়েল নামে এক যুবককে মোটরসাইকেল দিয়ে পরিকল্পিত হত্যা করা হয়েছে উল্লেখ করে ঘাতকদের ফাঁসীর দাবি করে সংবাদ সম্মেলন করেছেন পায়েল এর পরিবারবর্গ ও এলাকাবাসী।

 

এসময় বিস্তারিত বলতে গিয়ে ছেলে হারানো যন্ত্রনায় আবেগাপ্লুত হয়েকান্নায় ভেঙ্গে পরে পায়েল এর মা।

সংবাদ সম্মেলনে মেহেদী হাসান পায়েল এর বড় ভাই রুবেল হোসেন অভিযোগ করে বলেন, ঈদের দিন সকালে নামাজ পরে কবর জিয়ারতের উদ্দেশ্যে মোটর সাইকেলযোগে ৫ নম্বরের দিকে রওনা দিলে কিছুদুর আসার পর অপর প্রান্ত থেকে আসা আজিজুল তাহার মোটরসাইকেল নিয়ে রাস্তায় ভাওলী মেরে নুর আলমের মোটরসাইকেলে থাকা সবাইকে ভয় দেখায়। এতে নুর আলম ভয় পেয়ে যায় এবং নুর আলমের মোটরসাইকেলটিসহ সকলে মোটরসাইকেল থেকে পড়ে যায়। পড়ে যাওয়ার পরপরই বাকীরা পুনরায় উঠে গেলেও পায়েল উঠার চেষ্টা করার সময় অপর প্রান্ত থেকে আসা আজিজুল রাস্তার রং সাইডে গিয়ে পায়েলের মাথার উপরে মোটরসাইকেল তুলে দেয় এবং সাথে সাথে আজিজুল, নুর আলমসহ সকলে মোটরসাইকেল নিয়ে স্থান ত্যাগ করে। আশেপাশের লোকজন তাদেরকে ডাক দিলেও তারা মোটরসাইকেল না থামিয়ে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্ঘটনা ঘটার পর আজিজুলসহ অন্যান্নরা পায়েলকে উদ্ধার না করে ঘটানাস্থল থেকে পালিয়ে যায়। তারা আরো বলেন, আজিজুল ইচ্ছা করলেই পায়েলকে বাঁচিয়ে রাখতে পারতো। এটি একটি পরিকল্পিত হত্যা বলে দাবি করেন তারা।

পায়েল এর আরেক বড় ভাই সাইফুল ইসলাম জানায়, ঘটনাস্থলে পায়েলকে ফেলে রেখে মোটরসাইকেল নিয়ে পালিয়ে গিয়ে আজিজুল ও নুর আলম আজিজুল এর বোন জামাই আল-আমিন রনির কাছে গিয়ে আশ্রয় চাইলে রনি তাদের কিছুদিনের জন্য পালিয়ে যাওয়ার পরামর্শ দিয়ে বলে তোদের কিছুই হবে না। আমি ৪০ হাজার টাকার বিনিময়ে সব সমাধান করে দিব। থানার ওসির সাথে কথা বলবো, দরকার হলে এসপির সাথেও কথা বলে ডিল করবো।

জানা যায়, মোঃ আল-আমিন রনি সাংবাদিক পরিচয়ে দিয়ে এলাকায় কিশোর গ্যাং তৈরী করে বিভিন্ন মানুষকে হুমকি-ধামকি দিয়ে বিভিন্ন অনিয়ম, দূর্নীতি ও চাঁদাবাজি করে আসছে। সম্প্রতি তার বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ করেন স্থানীয় এক ব্যক্তি। এছাড়াও বিভিন্ন সরকারি, বেসরকারি উন্নয়ন মূলক কাজ থেকে নানান অযুহাতে চাঁদাদাবি করে এই কথিত নামধারী সাংবাদিক আল আমিন রনি। এর মদদেই এই পরিকল্পিত হত্যাকান্ড হয়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।

পায়েল এর বড়ভাই সোহেল বলেন, পায়েলের লাশ দাফন করার পরের দিন আল-আমিন পায়েলের বড় ভাই সোহেল কে দমক দিয়ে বলে, মামলা মোকাদ্দমা করে কিছুই হবে না, এখানে মিমাংসা করে ফেল। না হয় এক ভাই হারাইছো, তোমাদেরও সমস্যা হবে। এছাড়াও বিভিন্ন সময় পায়েলের পরিবারকে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিয়ে আসছে বলে জানায় ভুক্তভোগিরা।

সংবাদ সম্মেলনে উপস্থিত প্রত্যক্ষদর্শী মোঃ জহিরুল ইসলাম জানায়, ঈদের নামাজ শেষে করে কবর জিয়ারত করার উদ্দেশ্যে রওনা দিলে হঠাৎ পায়েল যে গাড়িতে ছিল সেই গাড়িটি রাস্তায় থাকা বালুর কারনে পড়ে যায়। পরে গিয়ে গাড়িতে থাকা ব্যক্তিরা সামান্য আঘাত পাওয়া অবস্থায় তারা একে একে উঠতে থাকাকালীন অপর প্রান্ত থেকে আসা আজিজুল ইসলাম এসে পায়েলের মাথার উপর গাড়ি উঠিয়ে দেয়। ঘটনা গুরুতর দেখে সেখান থেকে পালিয়ে যায়। পরে আমিসহ বেশ কয়েকজন পায়েলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।

প্রত্যক্ষদর্শী মোঃ মনির হোসেন বলেন, নামাজ পরে বাসায় যাওয়ার পথে আজিজুল মোটরসাইকেল দিয়ে অপরপ্রান্ত থেকে আসা নুর হোসেনের গাড়িকে ভয় দেখালে গাড়িটি সেখানে পরে গিয়ে যাত্রী সবাই নিচে পরে গেলে আজিজুল তার মোটরসাইকেলটি নুর আলমের গাড়িতে থাকা পায়েল এর মাথার উপর দিয়ে চালিয়ে দেয়। এতে পায়েল গুরুত্বর আহত হলে আজিজসহ বাকীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

মৃত পায়েল এর শশুর ওসমান গণি বলেন, পায়েলকে বাচাঁনের জন্য সর্বচ্চো চেষ্ট আমি করেছি কিন্তু তাঁকে বাঁচাতে না পেরে লাশ নিয়ে বাসা আশার পর স্থানীয় কথিত সাংবাদিক নামধারী ঘাতকের বোন জামাই  আল আমিন রনি আমাকে বিভিন্ন ভাবে অর্থের বিনিময়ে মিমাংশার প্রলোভন ও বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিচ্ছে।

ঘটনার বিবরণে নুর আলমের গাড়িতে থাকা তাওহীদুর রহমান বলেন, ঈদের দিন সকালে নামাজ শেষে মোটরসাইকেল দিয়ে কবর জিয়ারত করার জন্ম যাওয়ার পথে অপর প্রান্ত থেকে রং সাইড দিয়ে আসা আজিজুল ইসলাম আমাদের গাড়িকে ভয় দেখিয়ে ফেলে দিলে আমরাও গাড়ি থেকে পরে সামান্য আহত হই। পরক্ষণেই আজিজুল এসে পায়েল এর মাথার উপর দিয়ে মোটরসাইকেলটি চালিয়ে পায়েলকে মারত্মক ভাবে আহত করে। অবস্থা গুরুত্বর দেখে ঘটনাস্থলে পায়েলকে আহত অবস্থায় রেখেই আজিজুল ও নুর আলম পালিয়ে যায়। তিনি আরো বলেন, আজিজুল চাইলেই পায়েলকে বাঁচাতে পারতো কিন্তু সে তা না করে নিজে বাঁচার উদ্দেশ্যে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

অর্থের বিনিময়ে মিমাংশা ও পরিকল্পিত হত্যার সাথে জরিতের বিষয়ে আজিজুল ইসলাম এর বোন জামাই আল-আমিন রনির সাথে যোগাযোগ করলে তিনি এসব বিষয় অস্বীকার করে

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!