নারায়ণগঞ্জ রবিবার | ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
বন্দরে পিস্তল ঠেকিয়ে টাকা ছিনতাই ও হাত-পায়ে কুপিয়ে জখমের ঘটনায় মামলা
ফতুল্লায় ভূমিদস্যুদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক রাসেলকে খুনের হুমকি
সিদ্ধিরগঞ্জে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান এলাকাবাসীর
ফতুল্লায় কিশোরীকে গণধর্ষণ, ডিএমসিতে প্রেরন
লক্ষ্মীনারায়ণ মন্দিরের প্রবেশগেটে নতুন তালা, দুই পক্ষকে চাবি হস্তান্তর
দেশে গোয়েন্দা সংস্থা কি এখনো রাজনৈতিক কাজে ব্যবহৃত হচ্ছে?
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২৬
বিজয়া দশমী/অশ্রুসিক্ত নয়নে নারায়ণগঞ্জে দেবী দুর্গার বিদায়
অতিরিক্ত ডিআইজির ট্রিপ্লেক্স বাড়িতে চলত যত অপকর্ম, লাগত রেজিস্ট্রেশন ফি
অগ্রবাণী প্রতিদিনের প্রকাশক-সম্পাদক স্বপন কুমার পোদ্দার আর নেই
কাশিপুর ভোলাইলে মূর্তিমান আতংক নামধারী যুবদলের ক্যাডার পাগলা সোহেল!
সিদ্ধিরগঞ্জে কথিত বিএনপি নেতার শেল্টারে রমজান বাহিনীর কোটি টাকার মাদক ব্যবসা !!  
সিদ্ধিরগঞ্জের শিমরাইল হতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
লক্ষী নারায়ণ দূর্গা মন্দির নিয়ে বিএসপি নেতা টনি মল্লিকের হুশিয়ারী!
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
Next
Prev
প্রচ্ছদ
জামালপুরে সরিষাবাড়ী উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত

জামালপুরে সরিষাবাড়ী উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।।
জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদের নির্বাচন অবশেষে স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসি। মঙ্গলবার (৭ মে) বিকেল ৫টায় জামালপুরের জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন সরিষাবাড়ীতে নির্বাচন কমিশনের নির্দেশে আজ বুধবার (৮ মে) অনুষ্ঠিত হতে যাওয়া ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের সকল পদের নির্বাচন কার্যক্রম স্থগিত করা হয়েছে।কমিশনের নির্দেশে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২) মো. আতিয়ার রহমান নির্বাচন স্থগিত সংক্রান্ত এ পত্র জারি করেছেন। পত্রে উল্লেখ করা হয়, ১ম ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া সরিষাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী মো. রফিকুল ইসলাম নির্বাচন আচরণ (বিধিমালা ১৮ এবং ৩১ এর বিধান) লঙ্ঘন করায় রবিবার (৫ মে) বিধিমালার ৩৩ বিধান অনুযায়ী তার প্রার্থিতা বাতিল করে ইসি। এর বিরুদ্ধে রফিকুল ইসলাম রিট করলে উচ্চ আদালত সোমবার (৬ মে) তার প্রার্থিতা বহালের আদেশ দেন।
এরপর ইসি উচ্চ আদালতের ওই আদেশের বিরুদ্ধে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের দ্বারস্থ হয়। ওই আদেশের প্রেক্ষিতে আপিল বিভাগ মঙ্গলবার (৭ মে) নো-অর্ডার প্রদান করেন। এ অবস্থায় বাস্তবতার নিরিখে সরিষাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে সকল পদের ভোটগ্রহণ কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে বলা জানানো হয়।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, এ নির্বাচনে চেয়ারম্যান পদে দুইজন, ভাইস চেয়ারম্যান পদে দুইজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল। এরমধ্যে চেয়ারম্যান পদে ছিলেন রফিকুল ইসলাম (আনারস) ও তালেব উদ্দিন (দোয়াতকলম)।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!