নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লা মডেল রিপোর্টার্স ক্লাবের পুর্নাঙ্গ কমিটি গঠন

ফতুল্লা মডেল রিপোর্টার্স ক্লাবের পুর্নাঙ্গ কমিটি গঠন

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

সভাপতি-রফিকুল্লাহ রিপন,সম্পাদক-এএস মনিকা

প্রেস বিজ্ঞপ্তি:

ফতুল্লা মডেল রিপোর্টার্স ক্লাবের ১৯ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। দৈনিক আজকের নীরবাংলা পত্রিকার ষ্টাফ রিপোর্টার এম.রফিকুল্লাহ রিপনকে সভাপতি, জাগো নারায়ণগঞ্জ২৪.কমের সহ-সম্পাদক এএস মনিকাকে সাধারন সম্পাতক এবং চ্যানেল এস এর ফতুল্লা প্রতিনিধি মো.কাইয়ুম আলীকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। বুধবার ১৫ মে সকাল ১১টায় ফতুল্লা থানা যুবলীগের কার্যালয়ে ক্লাবের আহবায়ক কমিটির এক সাধারন সভায় এ পুর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হয়।

আহবায়ক কমিটির সদস্য মো.রিপন খন্দকারের সভাপতিত্বে এক আলোচনা সভায় সভাপতি-সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করার জন্য ভোটের আয়োজন করা হয়। সর্বসম্মতিক্রমে সভাপতি পদে এম.রফিকুল্লাহ রিপন,সাধারন সম্পাদক পদে এ এস মনিকা এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে এম.কাইয়ুম আলীকে নির্বাচিত করা হয়।

সংগঠনের অন্যান্য সদস্যরা হলেন,সিনিয়র সহ-সভাপতি টাইমস নারায়ণগঞ্জ২৪.কমের নির্বাহী সম্পাদক মো.জাহাঙ্গীর আলম জনি,সহ-সভাপতি ডেইলী নারায়ণগঞ্জের এম.মনির হোসেন, যুগ্ম সম্পাদক দৈনিক যুগের চিন্তা পত্রিকার ষ্টাফ রিপোর্টার মো.সুলতান,সহ-সাংগঠনিক সম্পাদক পদে এনএএন টিভির ক্যামেরা পারসন মো.সাগর খান, কোষাধ্যক্ষ পদে টাইমস নারায়ণগঞ্জের প্রকাশক মো.সাজু হোসেন, প্রচার সম্পাদক পদে দৈনিক সরেজমিন পত্রিকার নারায়ণগঞ্জ প্রতিনিধি তামান্না দেওয়ান দোলা,ক্রীড়া ও সমাজকল্যান সম্পাদক দৈনিক বর্তমান দেশবাংলা পত্রিকার নারায়ণগঞ্জ প্রতিনিধি মো.জামিল হোসেন, দপ্তর সম্পাদক পদে এনএনএন টিভির ইমাম হোসেন সুমন। কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন জাগো নারায়ণগঞ্জ২৪.কমের প্রকাশক ও সম্পাদক এম.শহীদুল্লাহ রাসেল,দৈনিক অগ্রবানী পত্রিকার ফতুল্লার ব্যুরো প্রধান মশিউর রহমান তরুন,নিউজ প্রতিদিন.নেটের প্রকাশক আবুল কালাম আজাদ এবং সদস্য হিসেবে রয়েছেন ফোকাস নিউজ বিডি’র রিপন খন্দকার,খবর নারায়ণগঞ্জের নির্বাহী সম্পাদক মো.মশিউর রহমান,নিউজ জি২৪.কমের নারায়ণগঞ্জ প্রতিনিধি এমআর জয়,জাগো নারায়ণগঞ্জের বিশেষ প্রতিনিধি গাফ্ফার হোসেন লিটন ও দৈনিক উজ্জীবিত বাংলাদেশ পত্রিকার মো.হাবিব খন্দকার।

আগামী দুই বছরের (২০২৪-২০২৬ইং ) জন্য এ নবগঠিত কমিটির নাম প্রকাশ করেন ফতুল্লা মডেল রিপোর্টার্স ক্লাবের সম্মানিত উপদেষ্টা জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী। তিনি নবগঠিত এ কমিটির সকল সদস্য ও সংগঠনের সফলতা কামনা করে বলেন, একটি আধুনিক সমাজ বিনির্মানে ফতুল্লা মডেল রিপোর্টার্স ক্লাব কাজ করে যাবে। সমাজের অসঙ্গতিপুর্ন কাজগুলো সাধারন মানুষের মাঝে তুলে ধরাই সাংবাদিকের কাজ। আমি আশা করবো মডেল রিপোর্টার্স ক্লাবের প্রতিটি সদস্য সুনাম ও দক্ষতার সাথে কাজ করে সংগঠনটি আরো শক্তিশালী করে তুলবে।

ফতুল্লা মডেল রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত সভাপতি এম.রফিকুল্লাহ রিপন এবং সাধারন সম্পাদক এএস মনিকা সংগঠনটি শক্তিশালী করে তুলতে সকল সদস্য’র সার্বিক সহযোগিতা কামনা করে বলেন, আমরা একা নয় আপনারা প্রতিটি সদস্যই এ সংগঠনের কর্নধার। সাংগঠনের কার্যক্রম বেগবান করে তুলতে আমরা সকলেই একসঙ্গে কাজ করে যাবো এবং ফতুল্লা মডেল রিপোর্টার্স ক্লাবটি শুধু ফতুল্লাতে নয় পুরো জেলাতেই অন্যতম একটি সংগঠন হিসেবে জাগ্রত করে তুলবো।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!