নারায়ণগঞ্জ শুক্রবার | ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
সোনারগাঁয়ে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব পরির্দশনে বিরোধীদলীয় নেতা জিএম কাদের 

সোনারগাঁয়ে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব পরির্দশনে বিরোধীদলীয় নেতা জিএম কাদের 

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৪ তম তিরোধান উৎসব পরিদর্শন করেছেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

 

রবিবার দুপুরে উপজেলার বারদী ইউনিয়নে অবস্থিত লোকনাথ আশ্রমে লাখো ভক্তের সমাগম আর ব্যপক আয়োজনের মধ্য তিনি শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৪ তম তিরোধান উৎসব পরিদর্শন করেন।

 

এসময় তিনি বলেন, মানবহিতৈষীখ্যাত মহাযোগী পুরুষ শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর এই তিরোধান উৎসব দীর্ঘ দিন ধরে পালিত হচ্ছে। এখানে কয়েকদিন আগে থেকেই ভারত, নেপাল, ভুটানসহ বিভিন্ন দেশ ও বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে আশ্রমে সমবেত হয়ে লোকনাথ ভক্তরা করছেন সকাল-সন্ধ্যা আরাধনা।

 

তিনি বলেন,মানবতাই মানুষের শ্রেষ্ঠ ধর্ম, এই ধর্মকে ব্রহ্মচারী নিজ বুকে লালন করে তার জন্মস্থান ভারতসহ বিভিন্ন দেশ ভ্রমনের পর দীর্ঘ ২৬ বছর সোনারগাঁয়ের বারদীতে অবস্থান করে ১৫০ বছর বয়সে ১৯ জ্যৈষ্ঠ এই মহা সাধক দেহ ত্যাগ করেন। সেই থেকে প্রতি বছর ১৯ জ্যৈষ্ঠ লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব পালিত হয়ে আসছে।  উপ মহাদেশের বিভিন স্থান থেকে ব্রহ্মচারীর ভক্তরা আসেন প্রণাম জানাতে, এই মহা সাধকের আশ্রমের জন্যই বারদী এখন মঙ্গলালোকে আলোকিত একটি গ্রাম। ইতিমধ্যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে নানান বয়সী মানুষের পাশাপাশি ভারত, নেপাল, ভুটানসহ বিভিন্ন দেশ থেকে বিপুল সংখ্যক লোকনাথ ভক্ত বারদী আশ্রমে সমবেত হয়েছেন।

 

পরির্দশনকালে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও নারায়ণগঞ্জ-৩ আসনের দুই দুইবারের সাবেক সাংসদ লিয়াকত হোসেন খোকা, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ,  নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টি সভাপতি সানাউল্লাহ সানু, নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টি সভাপতি মোদাচ্ছেরুল হক দুলাল, সহ সভাপতি আজিজুর রহমান বাদল,জেলা জাতীয় পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু,প্রচার সম্পাদক ফজলুল হক মাস্টার, পৌরসভা জাতীয় পার্টির সহ-সভাপতি হাজী গরীব নেওয়াজ,বারদী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আমীন হোসেন মেম্বার, জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির সহ সভাপতি মনির হোসেন মেম্বার, জাতীয় যুবসংহতি সোনারগাঁ উপজেলার আহবায়ক কাজী নাজমুল ইসলাম লিটু, সদস্য সচিব সিকান্দার আলী,সোনারগাঁ উপজেলা জাতীয় মহিলা পার্টির আহবায়ক নাছিমা আক্তার পলি মেম্বার,যুগ্ন আহবায়ক পান্না সহ জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

 

এদিকে তিরোধান উৎসবকে কেন্দ্র করে আশ্রম এলাকায় বসেছে সপ্তাহকালব্যাপী লোকজ মেলা। এই উৎসবের কারণে বারদী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করা হয়েছে।

 

ইতিমধ্যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে নানান বয়সী মানুষের পাশাপাশি ভারত, নেপাল, ভুটানসহ বিভিন্ন দেশ থেকে বিপুল সংখ্যক লোকনাথ ভক্ত বারদী আশ্রমে সমবেত হয়েছেন। দুর দুরান্ত থেকে আগতরা থাকছেন আশ্রমের বিশ্রামাগারগুলোতে। তিরোধান উৎসব উপলক্ষে লোকনাথ ব্রহ্মচারী আশ্রম কর্তৃপক্ষ আয়োজন করেছে তিন দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার। এতে রয়েছে প্রভাত কীর্তন, গীতাপাঠ, লোকনাথ ব্রহ্মচারীর জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা, বাল্যভোগ, রাজভোগ বিতরণ, ভক্তিমূলক গান, সন্ধ্যা আরতি, ফল প্রসাদ, জল প্রসাদ বিতরণসহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান।

 

আশ্রম ও এর আশপাশের এলাকা সাজানো হয়েছে বর্ণিল সাজে। আশ্রমের প্রধান ফটক ও যাত্রী নিবাসের ভবনগুলোতে নানা রকম আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে। এদিকে নিরাপত্তার স্বার্থে আশ্রমের পুরো এলাকায় স্থাপন করা হয়েছে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা। উৎসবে আগতদের নিরাপত্তা দিতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!