নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
মামলা হচ্ছে বেনজীরের নামে, যাচ্ছেন না জিজ্ঞাসাবাদে

মামলা হচ্ছে বেনজীরের নামে, যাচ্ছেন না জিজ্ঞাসাবাদে

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের নামে মামলার প্রস্তুতি নিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁর ও পরিবারের সদস্যদের অবৈধ সম্পদের যেসব তথ্যপ্রমাণ পাওয়া গেছে, এর ভিত্তিতেই মামলা হবে। দুদক সূত্রে এ কথা জানা গেছে।

এদিকে, অবৈধ সম্পদের বিষয়ে জিজ্ঞাসাবাদে দুদকের ডাকে বেনজীর আহমেদ সাড়া দিচ্ছেন না বলে জানা গেছে। আগামী ৬ জুন তাঁকে তলব করেছে দুদক। তাঁর স্ত্রী ও দুই মেয়েও আগামী ৯ জুন দুদকের তলবে হাজির হচ্ছেন না।

দুদকের একটি সূত্র জানায়, বেনজীরের নামে দুটি মামলা হবে। একটি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এবং আরেকটি ‘নন-সাবমিশন’ মামলা। বেনজীর ও তাঁর পরিবারের সদস্যদের সম্পদের হিসাব চেয়ে শিগগিরই তাদের ঠিকানায় বাহক মারফত নোটিশ পাঠানো হবে। নোটিশ গ্রহণ করার মতো কাউকে পাওয়া না গেলে তা বাসার দেয়ালে টানিয়ে দেওয়া হবে। বেনজীর সপরিবারে বিদেশে অবস্থান করায় নোটিশ গ্রহণ করতে পারবেন না বলে ধারণা করা হচ্ছে। এ ক্ষেত্রে ‘নন-সাবমিশন’ মামলা হবে।

দুদক আইনে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ১০ বছরের সাজার বিধান রয়েছে। আর নন-সাবমিশন মামলার বিধান হলো তিন বছরের সাজা।

নাম প্রকাশে অনিচ্ছুক দুদকের উচ্চপদস্থ এক কর্মকর্তা সমকালকে জানান, এ পর্যন্ত বেনজীর ও তাঁর পরিবারের সদস্যদের নামে স্থাবর-অস্থাবর সম্পদের যেসব তথ্যপ্রমাণ পাওয়া গেছে, এর ভিত্তিতেই মামলা হবে।

সাবেক আইজিপি বেনজীর আহমেদ, তাঁর স্ত্রী জীশান মীর্জা, মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজীর ও তাশিন রাইসা বিনতে বেনজীরের বিরুদ্ধে গত ২২ এপ্রিল জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। আগামী ৬ জুন বেনজীর ও ৯ মে তাঁর স্ত্রী ও দুই মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে দুদক।

গত ২৩ ও ২৬ মে আদালত বেনজীর, তাঁর স্ত্রী ও দুই মেয়ের নামে থাকা বিপুল সম্পদ জব্দের আদেশ দিয়েছেন। তাদের ব্যাংক হিসাব ও শেয়ার অবরুদ্ধ (ফ্রিজ) করতে বলেছেন আদালত। ৮৩টি দলিলে তাদের ৬২১ বিঘা জমি ও গুলশানের চারটি ফ্ল্যাট জব্দ এবং ৩৮টি ব্যাংক হিসাব ও বিভিন্ন কোম্পানির শেয়ার অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে। ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন।

জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন না বেনজীর

অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে দুদকের জিজ্ঞাসাবাদে হাজির হচ্ছেন না বেনজীর ও তাঁর পরিবারের সদস্যরা। জানা গেছে, তারা সিঙ্গাপুরে অবস্থান করছেন। গত ৪ মে সেখানে যান তারা। সম্প্রতি সিঙ্গাপুরের একটি হাসপাতালে বেনজীরের স্ত্রী জীশান মীর্জার শরীরে অস্ত্রোপচার হয়েছে। চিকিৎসকের পরামর্শে বিশ্রামে আছেন তিনি।

আইনজীবীদের একটি সূত্র জানায়, বেনজীর আহমেদ ও তাঁর পরিবারের সদস্যরা এখনই দুদকের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন না। স্ত্রীর অসুস্থতার কারণে দুদকে হাজির হওয়ার জন্য আইনজীবীর মাধ্যমে সময়ের আবেদন করা হবে।

গত ২৮ মে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয় থেকে তাদের ঠিকানায় জিজ্ঞাসাবাদের চিঠি পাঠানো হয়।

দুদকের আইনজীবী যা বলেন

বেনজীর আহমেদ তাঁর ব্যাংক হিসাব থেকে কত টাকা সরিয়েছেন, তা বের করতে কাজ চলছে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। গতকাল রোববার সাংবাদিকদের তিনি বলেন, ‘আগামী ৬ জুন তাঁকে (বেনজীর) দুদক কার্যালয়ে ডাকা হয়েছে। আমাদের সেই দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। উনি আসবেন কিনা, সেটা আমাদের দেখতে হবে।’

বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন। এর আগে তিনি ডিএমপি কমিশনার ও র‍্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

 

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!