নিজস্ব প্রতিবেদক:
ফতুল্লার হরিহরপাড়া এলাকায় স্বামীর টাকা ও স্বর্ণালংকার স্ত্রী পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রবিশাল লালমোহন এলাকার কালিরটেক গ্রামের মৃত.হানিফ মিয়ার ছেলে এবং হেপি আক্তারের স্বামী মো.সেলিম ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
থানায় দায়েরকৃত অভিযোগটি হুবুহু দেয়া হলো: বিনীত নিবেদন এই যে, আমি মোঃ সেলিম (ধ৫), পিতা- মৃতঃ মোঃ হানিফ, সাং- কালিরটেক, থানা- লালমোহন, এ/পি সাং- হরিহরপাড়া, শিষ মহল, দেলোয়ার বেলা ভোলা, খান সাহেবের বাড়ীর ভাড়াটিয়া, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ। থানায় হাজির হইয়া বিবাদী হেপী আক্তার (৩৭), পিতা- মান্নান ব্যাপারী, সাং- সিদ্দসরিবাজার, থানা- টংগীবাড়ী, জেলা- মুন্সিগঞ্জ, এ/পি সাং- হরিহরপাড়া, শিষ মহল, দেলোয়ার খান সাহেবের বাড়ীর ভাড়াটিয়া, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ এর বিরুদ্ধে এই মর্মে অভিযোগ দায়ের করিতেছি যে, উক্ত বিবাদী আমার স্ত্রী হয় বটে। বিবাদীর সহিত আমার বিগত ২২ বছর পূর্বে বিবাহ হয়। আমাদের সংসারে এক ছেলে মোঃ তারেক (১৬) এর জন্ম হয়। বিবাহের পর হইতে এযাবৎকাল পর্যন্ত আমরা সুখে শান্তিতে বসবাস করিয়া আসিতেছিলাম। বিগত ১ বছর পূর্ব হইতে বিবাদী আমার সহিত কারনে অকারনে ঝগড়া বিবাদ করতঃ সংসারে অশান্তি সৃষ্টি করিত। সম্প্রতি বিবাদীর ভাই মোঃ মজিব ব্যাপারী (৩২) প্রবাসে যাইবে মর্মে আমার নিকট টাকা ধার চাওয়ায় আমি বিভিন্ন এন.জি.ও হইতে সর্বমোট ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা লোন নিয়া আমার বাসায় রাখিলে করিলে গত ০৯/০৬/২০২৪ইং তারিখ সকাল অনুমান ৭.০০ ঘটিকার সময় উক্ত বিবাদী আমার অজ্ঞাতসারে ঘরে থাকা ব্যবসায়ের জন্য জমানো ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা, এন.জি.ও হইতে উত্তোলনকৃত ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা ও ৫ ভরি ওজনের স্বর্ণালংকার, যাহার মূল্য আনুমানিক ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা নিয়া অজ্ঞাতনামা স্থানে চলিয়া যায়। অত:পর আমি বিবাদীর মোবাইল নাম্বার ০১৯৪২৮২৫৪৩০ তে কল করিলে তাহা বন্ধ পাই। এমতাবস্থায় উক্ত বিবাদীর এরুপ কার্যকলাপে কোন প্রকার উপায়ন্তর না পাইয়া ও বিবাদীকে খোজাখুজি করিয়া কোথাও কোন প্রকার সন্ধান না পাইয়া থানায় আসিয়া অভিযোগ দায়ের করিতে বিলম্ব হইল। অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, উক্ত বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করিতে জনাবের সদয় মর্জি হয়।।




